ফরিদপুরের সালথা উপজেলার সোনাপুর ইউনিয়নে সিঁধকেটে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগে মো. রিপন মোল্যা (৩৫) নামে এক মাদকাসক্ত যুবককে আটক করেছে পুলিশ। বুধবার (৮ অক্টোবর) দুপুরে এ ঘটনা জানাজানি হলে স্থানীয়রা তাকে আটক করে পুলিশের হাতে তুলে দেন। অভিযুক্ত রিপন মোল্যা সোনাপুর ইউনিয়নের রায়েরচর গ্রামের মো. আক্তার মোল্যার ছেলে। স্থানীয়দের ভাষ্যমতে, রিপন দীর্ঘদিন ধরে মাদকাসক্ত এবং এলাকায় নানা অপকর্মে জড়িত। প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার গভীর রাতে (প্রায় ৩টার দিকে) রিপন সিঁধকেটে গৃহবধূর ঘরে প্রবেশ করে তাকে জোরপূর্বক ধর্ষণ করে। পরে ভুক্তভোগীর চিৎকারে প্রতিবেশীরা বিষয়টি জানতে পারেন। সকালে এলাকাবাসী রিপনের বাড়িতে গিয়ে তাকে আটক করে পুলিশে খবর দেয়। খবর পেয়ে সালথা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে রিপনকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়। ভুক্তভোগী গৃহবধূর স্বামী বলেন, ‘পেটের তাগিদে আমি গত ৮ দিন ধরে বাইরে শ্রমিকের কাজ করছিলাম। বাড়িতে স্ত্রী ও দুই সন্তান ছিল। ঘটনার রাতে আমার স্ত্রী সন্তানদের নিয়ে ঘুমিয়ে ছিল, তখন বখাটে রিপন সিঁধকেটে ঘরে ঢুকে জোরপূর্বক ধর্ষণ করে। আমি এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।’ গ্রেপ্তারকৃত রিপন মোল্যা পুলিশের কাছে বলেন, ‘আমি যৌন উত্তেজক ওষুধ খেয়ে চুরির উদ্দেশ্যে ঘরে ঢুকেছিলাম। পরে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারিনি।’ তবে স্থানীয়দের দাবি, রিপন নিয়মিত ইয়াবা সেবন করে এবং তার বিরুদ্ধে পূর্বেও অভিযোগ রয়েছে। সালথা থানার ওসি (তদন্ত) মো. মারুফ হাসান রাসেল বলেন, ‘সিঁধকেটে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে রিপন নামে এক যুবককে আটক করেছে গ্রামবাসী। পরে পুলিশ তাকে থানায় নিয়ে আসে। নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করার প্রস্তুতি চলছে।’এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
টঙ্গীতে ভবনের দেয়াল ধ্বসে নিহত ১, আহত ৪
টঙ্গীতে ভবনের দেয়াল ধ্বসে নিহত ১, আহত ৪

গাজীপুরের টঙ্গীতে বহুতল ভবনের বাউন্ডারি দেয়াল ধ্বসে একজন নিহত ও চারজন গুরুতর আহত হয়েছেন। বুধবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে Read more

পুঠিয়া বিএনপির তিন নেতাকে কারণ দর্শানো নোটিশ
পুঠিয়া বিএনপির তিন নেতাকে কারণ দর্শানো নোটিশ

রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) সংসদীয় আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশি অধ্যাপক নজরুল ইসলাম মন্ডলসহ বিএনপির তিন নেতাকে কারণ দর্শানো নোটিশ করা হয়েছে।দলীয় শৃঙ্খলা Read more

এবার জাপার রাজনীতি নিষিদ্ধের দাবিতে লিগ্যাল নোটিশ
এবার জাপার রাজনীতি নিষিদ্ধের দাবিতে লিগ্যাল নোটিশ

এবার আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের শরিক জাতীয় পার্টিসহ বাকি দলগুলোর বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ না নেওয়ায় নির্বাচন কমিশনসহ সরকারকে Read more

বিয়ের গেটে পার্টি স্প্রে দেওয়া নিয়ে মারামারি, ভাঙল বিয়ে
বিয়ের গেটে পার্টি স্প্রে দেওয়া নিয়ে মারামারি, ভাঙল বিয়ে

ফরিদপুরের ভাঙ্গায় বিয়ের অনুষ্ঠানের গেটে পার্টি স্প্রে দেওয়া নিয়ে বর ও কনেপক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এতে দুই পক্ষের বেশ Read more

যে কারণে পোপ ফ্রান্সিসের মৃত্যুতে শোকবার্তা প্রত্যাহার করেছে ইসরায়েল
যে কারণে পোপ ফ্রান্সিসের মৃত্যুতে শোকবার্তা প্রত্যাহার করেছে ইসরায়েল

রোমান ক্যাথলিক গির্জার প্রথম লাতিন আমেরিকান নেতা পোপ ফ্রান্সিস আর নেই। সোমবার (২১ এপ্রিল) ৮৮ বছর বয়সে তার মৃত্যুর খবর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন