এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) কান্ট্রি ডিরেক্টর হোয়ে ইউন জিয়ং বলেছেন, ম্যানিলাভিত্তিক ঋণদাতা সংস্থাটি আগামী বছরগুলোতে বাংলাদেশে বিভিন্ন প্রকল্পে বিনিয়োগ বাড়াতে চায় এবং যার মাধ্যমে আরও বেশি মানুষ উপকৃত হবে।পটুয়াখালী ও খুলনায় এডিবির অর্থায়নে পরিচালিত বিভিন্ন প্রকল্পের স্থান পরিদর্শনের সময় বার্তা সংস্থা বাসসের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন এডিবি কান্ট্রি ডিরেক্টর।তিনি বলেন, ‘আমাদের লক্ষ্য একেবারে স্পষ্ট। আমরা এখানে চলমান প্রকল্পে আমাদের বিনিয়োগ আরও বাড়াতে চাই এবং দেশের বিভিন্ন স্থানে সফল উদাহরণগুলো পুনরায় বাস্তবায়ন করতে চাই, যাতে আরও বেশি পৌরসভা, শহর এবং সাধারণ মানুষ এডিবির সহায়তা থেকে উপকৃত হতে পারেন।’ভবিষ্যতে এডিবির অর্থায়ন সরকারের সঙ্গে আলোচনা অনুযায়ী নির্ধারিত হবে বলেও জানান তিনি।পটুয়াখালী পৌরসভা এবং খুলনার চালনা পৌরসভায় এডিবি অর্থায়িত প্রকল্পগুলোর বাস্তবায়ন পরিস্থিতি সম্পর্কে জানতে চাইলে জিয়ং বলেন, ‘এডিবি বিভিন্ন প্রকল্প ও কর্মসূচির মাধ্যমে দেশের বিভিন্ন পৌরসভায় বিনিয়োগ প্রকল্পে সহায়তা করতে পেরে অত্যন্ত গর্বিত। এই (মিডিয়া) সফর আমাকে প্রকল্প ও বিনিয়োগের প্রকৃত প্রভাব সরাসরি দেখার অসাধারণ সুযোগ দিয়েছে—যা শহর, অঞ্চল এবং বিশেষ করে মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন এনেছে। ভবিষ্যতে এডিবি সরকার, পৌরসভা ও নগর প্রশাসনসহ প্রধান অংশীজনদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে যাবে। ক্ষুদ্র বিনিয়োগ হলেও এর উন্নয়নমূলক প্রভাব হবে উল্লেখযোগ্য, এবং এডিবি এ ধরনের প্রকল্পে ধারাবাহিক সহায়তা প্রদান করবে।’উপকূলীয় অঞ্চলে লবণাক্ততা মোকাবিলায় এডিবির আর্থিক পরিকল্পনা বিষয়ে জানতে চাইলে কান্ট্রি ডিরেক্টর বলেন, চলমান ‘কোস্টাল টাউন ক্লাইমেট রিজিলেন্স’ প্রকল্পের অন্যতম লক্ষ্যই হলো উপকূলীয় শহর ও পৌরসভাগুলোতে এই ধরনের লবণাক্ততা সমস্যা মোকাবিলা করা। এখানে কেবল লবণাক্ততার ওপর নয়, বরং অর্থনৈতিক কর্মকাণ্ড জোরদার করার ওপরও জোর দেওয়া হচ্ছে। যাতে স্থানীয় মানুষ উপকৃত হয়।হোয়ে ইউন জিয়ং বলেন, ‘নিঃসন্দেহে আমাদের নগর উন্নয়ন প্রকল্পগুলোর প্রাথমিক লক্ষ্য হলো “সমন্বিত দৃষ্টিভঙ্গি” গ্রহণ করা, যা অর্থনৈতিক ও সামাজিক গতিশীলতা বৃদ্ধিতে ভূমিকা রাখবে। এটি সংশ্লিষ্ট পৌরসভাগুলোর সামগ্রিক অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত করবে।উপকূলীয় অঞ্চলে জলবায়ু ঝুঁকি মোকাবেলায় ভবিষ্যতে বিনিয়োগ জোরদার করা হবে কি না—জানতে চাইলে হোয়ে ইউন জিয়ং বলেন, ‘হ্যাঁ, অবশ্যই, বাংলাদেশ জলবায়ু পরিবর্তনের প্রভাবের অন্যতম ঝুঁকিপূর্ণ দেশ। তাই, আমাদের লক্ষ্য হলো-উপকূলীয় পৌরসভাগুলোকে, বিশেষ করে জলবায়ু ঝুঁকিতে থাকা উপকূলীয় শহর এলাকাগুলোতে ধারাবাহিক সহায়তা প্রদান করা।’এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
৭০ ঊর্ধ্বে হজযাত্রীর স্বাস্থ্য সম্পর্কে জানানোর অনুরোধ
৭০ ঊর্ধ্বে হজযাত্রীর স্বাস্থ্য সম্পর্কে জানানোর অনুরোধ

আগামী বছর হজে যেতে এজেন্সির নিবন্ধিত ৭০ বছরের বেশি বয়সী হজযাত্রীর সংখ্যা চার হাজার ১৯৩ জন। সৌদি আরবের নির্দেশনার পরিপ্রেক্ষিতে Read more

তৌহিদ আফ্রিদির বিরুদ্ধে মামলার হুঁশিয়ারি দিয়ে ভালো উকিল খুঁজছেন স্বপন
তৌহিদ আফ্রিদির বিরুদ্ধে মামলার হুঁশিয়ারি দিয়ে ভালো উকিল খুঁজছেন স্বপন

কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি গ্রেফতার হওয়ার পর তার অপকর্মের বিরুদ্ধে মুখ খুলেছেন কনটেন্ট ক্রিয়েটর স্বপন আহমেদ। আফ্রিদির বিরুদ্ধে মামলার হুঁশিয়ারি Read more

বিশ্বসেরা বিজ্ঞানীদের তালিকায় ফরিদপুরের ড. শাহাবুদ্দিন
বিশ্বসেরা বিজ্ঞানীদের তালিকায় ফরিদপুরের ড. শাহাবুদ্দিন

বিশ্বসেরা বিজ্ঞানীদের তালিকায় আবারও নাম লিখিয়েছেন ফরিদপুরের কৃতি সন্তান ও প্রখ্যাত গবেষক ড.শাহাবুদ্দিন আহমেদ। সম্প্রতি প্রকাশিত ‘এ ডি সাইন্টিফিক ইনডেক্স’-এ Read more

জিম্মি থাকা দুই জেলেকে উদ্ধার করেছে কোষ্টগার্ড
জিম্মি থাকা দুই জেলেকে উদ্ধার করেছে কোষ্টগার্ড

কোস্ট গার্ডের সাঁড়াশী অভিযানে সুন্দরবনের আড়শিবসা নদী সংলগ্ন এলাকা হতে সুন্দরবনের কুখ্যাত ডাকাত করিম শরীফ বাহিনীর কাছে জিম্মি থাকা ২ Read more

শ্রীনগরে অবৈধভাবে মাটি ভরাট করায় দুইজনের দণ্ড
শ্রীনগরে অবৈধভাবে মাটি ভরাট করায় দুইজনের দণ্ড

মুন্সীগঞ্জের শ্রীনগরে অবৈধভাবে ড্রাম ট্রাক দিয়ে মাটি ভরাটের অপরাধে একজনকে কারাদণ্ড এবং অপর একজনকে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় Read more

সাফ চ্যাম্পিয়নশিপে বৃষ্টিতে ভেসে গেল মাঠ, মাঝপথে ভেন্যু পরিবর্তন
সাফ চ্যাম্পিয়নশিপে বৃষ্টিতে ভেসে গেল মাঠ, মাঝপথে ভেন্যু পরিবর্তন

চলমান সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপে দেখা গেল এক নজিরবিহীন দৃশ্য। বাংলাদেশ ও ভুটানের মধ্যকার ম্যাচের দ্বিতীয়ার্ধ মাঠেই গড়ায়নি মূল ভেন্যুতে। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন