সংযুক্ত আরব আমিরাতে সদ্য সমাপ্ত এশিয়া কাপে তিনবার মুখোমুখি হয়েছিল ভারত ও পাকিস্তান। যেখানে একবারও জয়ের দেখা পায়নি পাকিস্তান। সেই রেশ কাটতে না কাটতে আবারও মুখোমুখি হচ্ছে এই দুই চিরপ্রতিদ্বন্দ্বী। রোববার (৫ অক্টোবর) চলমান নারী ওয়ানডে বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছে ভারত ও পাকিস্তান। শ্রীলঙ্কার কলম্বোর রনগিরি প্রেমাদাসা ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় বেলা ৩টা ৩০ মিনিটে শুরু হবে এই ম্যাচ। দুই প্রতিবেশীর হাইভোল্টেজ এই ম্যাচটি সরাসরি দেখা যাবে টি স্পোর্টস ও স্টার স্পোর্টস ১ এ।শক্তিমত্তার বিচারে মেয়েদের ক্রিকেটে পাকিস্তানের চেয়ে যোজন যোজন দূর এগিয়ে ভারত। আন্তর্জাতিক ক্রিকেটে দুই দল ২৭ বার একে অপরের বিরুদ্ধে খেলেছে। যেখানে ভারত এগিয়ে রয়েছে ২৪-৩ ব্যবধানে। ওয়ানডেতে পাকিস্তানের বিরুদ্ধে ১১টি ম্যাচ খেলে সবকটিতেই জিতেছে ভারত।ভারতের অধিনায়ক হারমানপ্রিত কৌর এই ম্যাচকে অন্য যে কোনো ম্যাচের মতোই দেখতে চাইছেন। তিনি বলেন, ‘আমরা ভারত-পাকিস্তান ম্যাচ দেখেই বড় হয়েছি। সব সময়ে এই ম্যাচের অংশ হতে চেয়েছি। এই ম্যাচকে অন্য যে কোনো ম্যাচের মতোই দেখি। ক্রিকেটেই নজর থাকে আমাদের।’অন্যদিকে, পাকিস্তানের অধিনায়ক ফতিমা সানা ক্রিকেটীয় সংস্কৃতি মেনে খেলার অপেক্ষায়। তিনি বলেন, ‘বাকি সব দলের সঙ্গে আমাদের সম্পর্ক ভালো। আমরা সবার সঙ্গেই সম্পর্ক ভালো রাখার চেষ্টা করি। ক্রিকেটীয় সংস্কৃতি সব রকমভাবে মেনেই খেলার চেষ্টা করব।’ টুর্নামেন্টে এখন পর্যন্ত সমান একটি করে ম্যাচ খেলেছে ভারত ও পাকিস্তান। যেখানে শ্রীলঙ্কাকে হারিয়ে স্বস্তিতে আছে ভারত। অন্যদিকে বাংলাদেশের বিপক্ষে বড় ব্যবধানে হেরে কিছুটা চাপে আছে পাকিস্তান। আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জীবননগরে মুখী কচু চাষ করে পুঁজি হারানোর শঙ্কায় চাষিরা
জীবননগরে মুখী কচু চাষ করে পুঁজি হারানোর শঙ্কায় চাষিরা

চুয়াডাঙ্গার জীবননগরে অধিক লাভের আশায় মুখী কচু চাষ করে এখন লোকসান গুনতে হচ্ছে চাষিদের। ব্যয়বহুল এ চাষে কৃষকদের বিঘা প্রতি Read more

মিরসরাইয়ে হাঁস নিয়ে কথা-কাটাকাটির জেরে বৃদ্ধকে হত্যা
মিরসরাইয়ে হাঁস নিয়ে কথা-কাটাকাটির জেরে বৃদ্ধকে হত্যা

চট্টগ্রামের মিরসরাইয়ে হাঁস নিয়ে কথা কাটাকাটির জেরে এক বৃদ্ধকে গলা টিপে হত্যার অভিযোগ পাওয়া গেছে। তিনি মিরসরাই উপজেলার মায়ানী ইউনিয়নের Read more

‘যুদ্ধ বন্ধে প্রস্তুত নয় ইরান, তবে আলোচনা চলছে’
‘যুদ্ধ বন্ধে প্রস্তুত নয় ইরান, তবে আলোচনা চলছে’

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুদ্ধ বন্ধের বিষয়ে তেহরানের সঙ্গে আলোচনা চলছে, তবে ইরান এখনো কোনো চুক্তিতে পৌঁছানোর জন্য পুরোপুরি Read more

১৭ লাখ টাকায় বৈধ হলো ৮ হাজার কেজি অবৈধ মাছ
১৭ লাখ টাকায় বৈধ হলো ৮ হাজার কেজি অবৈধ মাছ

বঙ্গোপসাগরে বাংলাদেশের জলসীমায় অনুপ্রবেশ করে অবৈধভাবে মাছ শিকার করে ভারতীয় জেলেরা। ইলিশসহ অন্তত ১০ প্রজাতির সামুদ্রিক মাছ শিকার করেন তারা। Read more

ঐকমত্য না হওয়া বিষয়গুলো প্রকাশ করা হবে: আলী রীয়াজ
ঐকমত্য না হওয়া বিষয়গুলো প্রকাশ করা হবে: আলী রীয়াজ

ঐকমত্য কমিশনের সহ-সভাপতি আলী রীয়াজ বলেছেন, সকল বিষয়ে ঐকমত্য হওয়া সম্ভব নয়। তবে একমত না হওয়া বিষয়গুলো জনসম্মুখে প্রকাশ করা Read more

ইটভাটা মালিকের বাড়ির গেটে বোমা ও চিরকুট উদ্ধার
ইটভাটা মালিকের বাড়ির গেটে বোমা ও চিরকুট উদ্ধার

মেহেরপুরের গাংনী উপজেলার বামন্দী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি ও ইটভাটা মালিক আব্দুর রশিদের বাড়ির সামনে থেকে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন