নিঃসন্দেহে দেশের ইতিহাসের সর্বকালের সেরা ক্রিকেটার ও বিশ্বের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। কিন্তু গত বছর ৫ আগস্টে রাজনৈতিক পটপরিবর্তনের পর সাকিব আল হাসান আর দেশে ফিরতে পারেননি সেই সাথে খেলতে পারেননি আর বাংলাদেশ দলের হয়েও। তার কারণ জুলাই ও তার পূর্বে ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের সঙ্গে তার সম্পৃক্ততা। জুলাই আন্দোলনের সময় থেকেই সাকিবের প্রতি জনরোষের বিষয়টির আঁচ পাওয়া যাচ্ছিল।  ক্ষোভের শুরুটা হয় যখন গত বছর জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান নীরব ভূমিকা পালন করেন। সেই সময় নীরব ভূমিকার জন্য ব্যাপক সমালোচনার মুখে পড়েছিলেন সাকিব। আর সেই আগুনে ঘি ঢেলেছিল সাকিবের স্ত্রী শিশির।  পুরো দেশ যখন আন্দোলনে উত্তাল, তখন সাকিবকে দেখা গিয়েছিল কানাডায় সাফারি পার্কে ঘুরতে। আর সেই ছবি ফেসবুকে পোস্ট দিয়েছিলেন  সাকিবের স্ত্রী শিশির। দেশের পটপরিবর্তনের পর সেই সময়ে সাকিবের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠে। এরপর আসলে আর দেশেই ফিরতে পারেননি বিগত আওয়ামী লীগ সরকারের এই সংসদ সদস্য। কেন সেই সময় এমন নীরব ভূমিকা নিয়েছিলেন, সাফারি পার্কে ঘোরাঘুরির ছবিটা দেওয়া কি ভুল ছিল, এ রকম অনেক কিছু নিয়ে সাকিব কথা বলেছেন সম্প্রতি দেশের একটি ইংরেজি দৈনিককে দেওয়া সাক্ষাৎকারে।সাকিব জানালেন, একজন ‘পাবলিক ফিগার’ হিসেবে অমন ছবি তোলা উচিত হয়নি তার। তিনি বলেন, ‘সত্যি বলতে, আমি দেশ থেকে অনেক দিন ধরেই দূরে ছিলাম, যুক্তরাষ্ট্রে এমএলসি খেলছিলাম, এরপর কানাডায় খেললাম। আমি মোটেও এই ছবি নিজে পোস্ট করি নি, তবে এরপরও আমি এর দায়টা নিচ্ছি। পাবলিক ফিগার হিসেবে আমার আরও বেশি সতর্ক হওয়া উচিত ছিল।’তবে এই এক ছবির প্রতিক্রিয়া এভাবে হবে, কল্পনাও করেননি সাকিব। কারণ দেশে কী ঘটে যাচ্ছে, সাকিবের কোনো আন্দাজই ছিল না! তিনি বলেন, ‘সত্যি বলতে আমি ভাবতেও পারিনি বিষয়টা এভাবে বিস্ফোরিত হবে। এরপর আমি বুঝতে পারলাম পরিস্থিতিটা কতটা গুরুতর। আমি মানুষের সঙ্গে কথা বলেছি, যারা আমাকে জানিয়েছে ছবিটার টাইমিংই তাদের কষ্ট দিয়েছে। এটা একটা ভুল ছিল। আমাকে আরও সতর্ক হওয়া উচিত ছিল।’সে ছবি প্রকাশ করার পর একবার এক সমর্থকের সঙ্গেও বাগবিতণ্ডা হয়েছে তার। কানাডার লিগে খেলার সময়ে তাকে গ্যালারি থেকে কেউ একজন বলে বসেন, দেশে এত কিছু হয়ে যাচ্ছে, সাকিব কেন কিছু করছেন না বা বলছেন না। সাকিবও তার পালটা জবাব দিয়েছিলেন সেদিন।সে পরিস্থিতিটায় কী হয়েছিল, সাকিব জানালেন এবার। তিনি বললেন, ‘আমি মনে করি ওই লোকটা আমাকে উত্যক্ত করতে এসেছিল, অথবা সে হতাশ ছিল। সে আমাকে প্রশ্ন করছিল আমি কেন কিছু করছি না, তারপর আমি জিজ্ঞেস করলাম ভাই আপনি কী করেছেন? সেখান থেকে বিষয়টা অনেক বড় কিছু হয়ে গেল।’সে পরিস্থিতিতে সাকিব অনেকটা কিংকর্তব্যবিমূঢ়ই হয়ে পড়েছিলেন, জানালেন তিনি নিজেই। তার কথা, ‘তাকে, সেখানে থাকা আরও অনেক জনকে জিজ্ঞেস করেছি, আমাকে বলুন আমি কী করতে পারি। আমি ইস্যুটাকে এড়িয়ে যাচ্ছিলাম না। তখন আমি বুঝতে পারছিলাম না কী করাটা কার্যকর হবে। সরকার, ও অন্যরা আমাকে কিছু পোস্ট করতে বলছিল। কিন্তু তা করে কী লাভ হতো? এটা কি বিষয়টাকে সাহায্য করত? এটা কি আগুনে ঘি ঢালতো?’এরপরও সাকিব জুলাইতে কোনো পোস্টই করেননি, কিছুই বলেননি, নীরবতাও ভাঙেননি। কেন তা করেননি? সে প্রসঙ্গে সাকিব জানান, শুধু বলাটাকে তার কাছে ফাঁকা বুলি মনে হতো, সে কারণে একেবারে চুপ ছিলেন তিনি। তার কথা, ‘আমি সবসময়ই দায়িত্ব নিয়ে কাজ করাতে বিশ্বাসী ছিলাম। যদি আমি পরিবর্তনটা সরাসরি আনতে না পারি, তাহলে ফাঁকা বুলি দিয়ে লাভ কী হতো?’এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আনিসুল ও সালমান ট্রাইব্যুনালে
আনিসুল ও সালমান ট্রাইব্যুনালে

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের বিরুদ্ধে গণঅভ্যুত্থানকালে কারফিউ দিয়ে ছাত্র-জনতাকে Read more

ইরানের বিজয়ের কথা শুনেই রেজা পাহলভি হাসপাতালে
ইরানের বিজয়ের কথা শুনেই রেজা পাহলভি হাসপাতালে

অভূতপূর্ব এক ছবি-তেহরানের ইনকিলাব স্কয়ার। বারো দিন শেষে যুদ্ধবিরতির পর ইরানিদের উচ্ছাস-আনন্দগাথা, শোকগাথা প্রকাশের মিলনমেলার সাক্ষী হলো তেহরানের প্রাণকেন্দ্রে থাকা Read more

ফিডিং কর্মসূচির বাইরে আলফাডাঙ্গার প্রাথমিকের শিশুরা
ফিডিং কর্মসূচির বাইরে আলফাডাঙ্গার প্রাথমিকের শিশুরা

সম্প্রতি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিত করতে দেশের ১৫০টি উপজেলায় ফিডিং কর্মসূচি চালু করেছে সরকার। তবে ফরিদপুর জেলার মধুমতি নদী Read more

বাংলাদেশ-আফগানিস্তানের ম্যাচসহ টিভিতে আজকের খেলা (১৬ সেপ্টেম্বর)
বাংলাদেশ-আফগানিস্তানের ম্যাচসহ টিভিতে আজকের খেলা (১৬ সেপ্টেম্বর)

এশিয়া কাপে আজ বাঁচা-মরার ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। এছাড়া উয়েফা চ্যাম্পিয়নস লিগের লিগ পর্ব শুরু হচ্ছে আজ।এশিয়া কাপ ক্রিকেটবাংলাদেশ-আফগানিস্তানরাত Read more

মাদক উদ্ধার অভিযানে প্রশ্নবিদ্ধ অধিদপ্তর, অনিয়মের অভিযোগ
মাদক উদ্ধার অভিযানে প্রশ্নবিদ্ধ অধিদপ্তর, অনিয়মের অভিযোগ

মাদক উদ্ধার অভিযানে টাপেনডাটল ট্যাবলেট উদ্ধারের পর জব্দ তালিকায় কম দেখানোর অভিযোগ উঠেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে পঞ্চগড়ের Read more

১৬ বছরের মধ্যে বাংলাদেশে প্রথম সুষ্ঠু নির্বাচন হবে: প্রধান উপদেষ্টা
১৬ বছরের মধ্যে বাংলাদেশে প্রথম সুষ্ঠু নির্বাচন হবে: প্রধান উপদেষ্টা

আগামী ফেব্রুয়ারিতে বাংলাদেশে হতে যাওয়া জাতীয় নির্বাচনটি গত ১৬ বছরের মধ্যে প্রথম সুষ্ঠু নির্বাচন হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন