২০২৫-২৬ অর্থ-বছরের প্রথম মাস জুলাইয়ে ২৪৭ কোটি ৭৯ লাখ ডলারের রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। যা আগের অর্থ-বছরের একই সময়ের তুলনায় প্রায় ২৩ শতাংশ বেশি। গত বছরের জুলাই মাসে প্রবাসী আয় এসেছিল ১৯১ কোটি ৩৭ লাখ ডলার। আজ রোববার (৩ আগস্ট) প্রকাশিত বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। প্রতিবেদনে বলা হয়েছে, একক মাস হিসেবে গত পাঁচ বছরের মধ্যে সর্বোচ্চ প্রবাসী আয় এসেছে গত মাসে। এর আগে সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছিল ২০২০-২১ অর্থ-বছরের জুলাই মাসে ২৫৯ কোটি ৮২ লাখ ডলার। প্রতিবেদনে আরও বলা হয়, রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৫৪ কোটি ৭৬ লাখ ডলার। বিষেশায়িত বাংলাদেশ কৃষি ব্যাংকের মাধ্যমে ২২ কোটি ৯২ লাখ ডলার। বেসরকারি ব্যাংকগুলোর মধ্যে রেমিট্যান্স এসেছে ১৬৮ কোটি ৯৭ লাখ ডলার। বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে ১১ লাখ ৩০ হাজার ডলার দেশে এসেছে।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মিরপুরে অগ্নিকাণ্ডের ঘটনায় তারেক রহমানের শোক
মিরপুরে অগ্নিকাণ্ডের ঘটনায় তারেক রহমানের শোক

মিরপুরের রূপনগরের শিয়ালবাড়ি এলাকার একটি কারখানায় অগ্নিকাণ্ডে ১৬ জনের নিহতের ঘটনায় গভীর শোক জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।মঙ্গলবার নিজের Read more

বাংলাদেশকে ১০০ মিলিয়ন ডলার বাজেট সহায়তা দেবে ওপেক ফান্ড
বাংলাদেশকে ১০০ মিলিয়ন ডলার বাজেট সহায়তা দেবে ওপেক ফান্ড

বাংলাদেশকে ১০০ মিলিয়ন ডলার বাজেট সহায়তা দেবে ওপেক ফান্ড ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট (ওএফআইডি)। ‘স্ট্রেংথেনিং ইকোনমিক ম্যানেজমেন্ট অ্যান্ড গভর্নেন্স প্রোগ্রাম’-এর আওতায় Read more

দিনাজপুরে ট্রাক চাপায় ভ্যানচালক ও যাত্রী নিহত
দিনাজপুরে ট্রাক চাপায় ভ্যানচালক ও যাত্রী নিহত

দিনাজপুরের ফুলবাড়ীতে ট্রাকচাপায় ভ্যানচালক ও এক যাত্রী নিহত হয়েছেন। গতকাল বুধবার রাত ৮টার দিকে উপজেলার দৌলতপুর ইউনিয়নের জয়নগর বাজার এলাকায় Read more

গুয়াতেমালায় সিরিজ ভূমিকম্পের আঘাত
গুয়াতেমালায় সিরিজ ভূমিকম্পের আঘাত

গুয়াতেমালায় সিরিজ ভূমিকম্প আঘাত হেনেছে। মঙ্গলবার (০৮ জুলাই) বিকেলে দেশটিতে একের পর এক এই ভূমিকম্প আঘাত হানে।বুধবার (৯ জুলাই) এক Read more

নরসিংদীতে হাসপাতাল থেকে নবজাতক চুরি
নরসিংদীতে হাসপাতাল থেকে নবজাতক চুরি

নরসিংদী শহরের একটি বেসরকারি হাসপাতাল থেকে একদিন বয়সী নবজাতক চুরির অভিযোগ ওঠেছে। রবিবার (১০ আগস্ট) দুপুরে পৌর এলাকার বাসাইলে অবস্থিত Read more

টিভিতে আজকের খেলা
টিভিতে আজকের খেলা

Source: রাইজিং বিডি

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন