তিন দফা দাবিতে কর্ম বিরতি ও অবস্থান কর্মসূচি পালন করছেন হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) প্রভাষকগণ।রবিবার (২৭ এপ্রিল) বেলা ১২ টা থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের মূল ফটকের সামনে সমবেত হয়ে প্রভাষকগণ তাঁদের তিন দফা দাবি উত্থাপন করেন। উল্লেখিত দাবিসমূহ হলো – ১) নারী প্রভাষকসহ সকল প্রভাষকদের সাথে দুর্বব্যবহার ও মিথ্যাচারের জন্য উপাচার্যকে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে। ২) আগামী ১৫ই মে এর মধ্যে  প্রমোশন বোর্ড শুরু করে দ্রুত প্রমোশন দিতে হবে। ৩) ডিউ ডেট থেকে আর্থিক সুবিধা (এরিয়া) প্রদান করতে হবে।  এ বিষয়ে কর্মবিরতি পালনরত একজন প্রভাষক বলেন, আজকে আমরা ভিসি স্যারের কাছে গিয়েছিলাম আমাদের কিছু বিষয় জানার জন্য যে আমাদের প্রমোশনের কি অবস্থা ও কাগজপত্র মন্ত্রনালয়ে পাঠানো হয়েছে কিনা। এর আগে আমাদের জানানো হয়েছিল ২৪ তারিখের মধ্যে কাগজপত্র পাঠানো হবে। সে অনুযায়ী আমরা আজ আপডেট নিতে গিয়েছিলাম যে কাগজপত্র পাঠানো হয়েছে কিনা। প্রথমে আমাদের বাধা দেওয়া হয়েছে, উপাচার্যের কক্ষে ঢুকতে দেওয়া হয়নি। পরবর্তীতে আমরা অনুমতি পাই এবং যখন ভিতরে প্রবেশ করি আমাদের কাছে কোন কিছু শুনতে না চেয়েই আমাদের সাথে একরকম রূঢ় আচরণ করা হয়েছে। সবকিছু মিলিয়ে আমাদের কাছে মনে হয়েছে স্যার আমাদের সাথে যথেষ্ট দুর্ব্যবহার করেছেন। লেকচারার হিসেবে আমরা এটা কখনোই আশা করিনা। সেটার প্রেক্ষাপটেই আমরা আজ আমাদের কিছু দাবি নিয়ে এখানে বসা।এ বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. এনামউল্যার সাথে যোগাযোগ করা হলে তিনি এ বিষয়ে কোন মন্তব্য করতে রাজি হন নি।উল্লেখ্য, ২০২২ সালের নভেম্বর মাসে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে প্রভাষক হিসেবে যোগ দেন ৬২ জন শিক্ষক। নিয়ম অনুযায়ী গত বছরের নভেম্বরেই শিক্ষকগণ সহকারী অধ্যাপক হিসেবে পদোন্নতি পাওয়ার যোগ্যতা অর্জন করেন। বোর্ড গঠন না হওয়ায় ৫ মাস ধরে আটকে আছে তাদের প্রমোশন। এছাড়াও নানা কারণে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শাখার কর্মকর্তাদেরও প্রমোশন আটকে আছে বলে জানা যায়।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
রিয়ালের নতুন ‘নম্বর টেন’ এমবাপ্পে
রিয়ালের নতুন ‘নম্বর টেন’ এমবাপ্পে

লুকা মদ্রিচ রিয়াল মাদ্রিদ ছাড়ার পর ক্লাবের ভক্ত-সমর্থকদের একটি ‘কমন প্রশ্ন’ ছিল-‘কার গায়ে উঠবে রিয়ালের ‘১০ নম্বর জার্সি’। ধারণা করা Read more

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট ও তার স্ত্রী আটক: ট্রাম্প
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট ও তার স্ত্রী আটক: ট্রাম্প

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তাঁর স্ত্রীকে আটক করা হয়েছে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম Read more

দেশে করোনায় আরও ১ জনের মৃত্যু, শনাক্ত ২৭
দেশে করোনায় আরও ১ জনের মৃত্যু, শনাক্ত ২৭

সারাদেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ১ জনের মৃত্যু হয়েছে। এই সময়ের মধ্যে নতুন করে আরও ২৭ জনের শরীরে Read more

‘প্রবাসে কর্মসংস্থান বাড়াতে ৬০ হাজার চালককে প্রশিক্ষণ দেবে সরকার’
‘প্রবাসে কর্মসংস্থান বাড়াতে ৬০ হাজার চালককে প্রশিক্ষণ দেবে সরকার’

কর্মসংস্থান সৃষ্টি এবং রেমিট্যান্স প্রবাহ জোরদার করার লক্ষ্যে ৬০ হাজার চালককে প্রশিক্ষণ দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। এর মধ্যে ৪০ হাজার Read more

অপহরণ করে মুক্তিপণ দাবি, ১০ ঘন্টা পর উদ্ধার করল পুলিশ
অপহরণ করে মুক্তিপণ দাবি, ১০ ঘন্টা পর উদ্ধার করল পুলিশ

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় এক ব্যক্তিকে অপহরণের পর মুক্তিপণ দাবি করার অভিযোগ উঠেছে। অপহরণের ১০ ঘণ্টা পর তাঁকে উদ্ধার করেছে পুলিশ। Read more

অটোমেটিক ডাস্টবিন তৈরি করতে গিয়ে প্রাণ গেল শিক্ষার্থীর
অটোমেটিক ডাস্টবিন তৈরি করতে গিয়ে প্রাণ গেল শিক্ষার্থীর

ভোলার লালমোহনে বৈদ্যুতিক মোটর দিয়ে অটোমেটিক ডাস্টবিন তৈরি করতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মোস্তাকিম মাহি (১৬) নামের নবম শ্রেণির এক Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন