পূর্ব ইউক্রেনের দোনেৎস্ক অঞ্চলে পেনশনের লাইনে দাঁড়ানো বেসামরিক মানুষকে লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে রাশিয়া। রুশ এই হামলায় অন্তত ২৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১৯ জন।মঙ্গলবার স্থানীয় সময় সকাল ১০টা ৪০ মিনিটে পেনশন বিতরণের সময় এ হামলা হয়। নিহতদের বেশিরভাগই প্রবীণ নাগরিক। মূলত হামলা হওয়া এই অঞ্চলটি যুদ্ধের ফ্রন্টলাইনের কাছেই অবস্থিত। খবর বিবিসির।ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, নিহতরা সবাই সাধারণ মানুষ এবং তারা দোনেৎস্ক অঞ্চলের ইয়ারোভা গ্রামে পেনশন নিতে জড়ো হয়েছিলেন। আঞ্চলিক প্রশাসক ভাদিম ফিলাশকিন বলেন, ঘটনাস্থলে উদ্ধারকাজ চলছে এবং বাসিন্দাদের নিরাপদ অঞ্চলে সরিয়ে নেওয়ার আহ্বান জানান তিনি।স্লোভিয়ানস্ক শহরের উত্তরে ফ্রন্টলাইনের মাত্র কয়েক কিলোমিটার দূরে ইয়ারোভা গ্রামটি অবস্থিত। রুশ বাহিনী পূর্বাঞ্চলে ধীরে ধীরে অগ্রসর হওয়ায় এ অঞ্চল বিশেষভাবে ঝুঁকিপূর্ণ। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, মৃতের সংখ্যা নিশ্চিত হলে এটি সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইউক্রেনীয় বেসামরিকদের ওপর অন্যতম ভয়াবহ হামলা হবে। রাশিয়ার পূর্ণাঙ্গ আগ্রাসন শুরু হওয়ার ৪২ মাস পরও এ ধরনের হামলা অব্যাহত রয়েছে।এর আগে, গত আগস্টের শেষ দিকে কিয়েভে রাতের আঁধারে চালানো বিমান হামলায় ২৩ জন নিহত হয়েছিলেন। গত সপ্তাহান্তে রাশিয়া ইউক্রেনীয় রাজধানী কিয়েভে যুদ্ধ শুরুর পর আকাশপথে সবচেয়ে বড় হামলা চালায়। এতে সেখানে প্রধান সরকারি ভবনও ক্ষতিগ্রস্ত হয়। জেলেনস্কির ভাষায়, এটি ছিল যুদ্ধ দীর্ঘায়িত করার লক্ষ্যে নিষ্ঠুর আক্রমণ।এদিকে ইয়ারোভায় হামলার ভয়াবহ ফুটেজ অনলাইনে প্রকাশ করে জেলেনস্কি বলেছেন, এই হামলার বর্ণনা দেওয়ার মতো কোনো শব্দ নেই। এবিষয়ে রুশ সেনাদের পক্ষ থেকে এ বিষয়ে এখনো কোনো মন্তব্য আসেনি। ইউক্রেনের জরুরি সেবা সংস্থা ডিএসএনএস জানিয়েছে, ইয়ারোভায় হামলার আগে দোনেৎস্ক অঞ্চলের আরও কয়েকটি এলাকায় গোলাবর্ষণে তিনজন নিহত হয়েছেন। জেলেনস্কি বলেন, বিশ্ব নীরব থাকতে পারে না। তিনি যুক্তরাষ্ট্র, ইউরোপ ও জি-২০ ভুক্ত দেশগুলোর কাছে প্রতিক্রিয়া জানানোর আহ্বান জানান।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
যুক্তরাষ্ট্র-ইরান মধ্যস্থতায় এগিয়ে আসছে পাকিস্তান
যুক্তরাষ্ট্র-ইরান মধ্যস্থতায় এগিয়ে আসছে পাকিস্তান

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনা কমাতে মধ্যস্থতাকারীর ভূমিকায় এগিয়ে এসেছে পাকিস্তান। এনবিসি নিউজকে চারটি সূত্র জানিয়েছে, দুই দেশের মধ্যে Read more

এআই ছবি ঘিরে বিতর্ক, মানহানির অভিযোগে আইনি পদক্ষেপে কুনিকা সদানন্দ
এআই ছবি ঘিরে বিতর্ক, মানহানির অভিযোগে আইনি পদক্ষেপে কুনিকা সদানন্দ

নব্বইয়ের দশকের জনপ্রিয় গায়ক কুমার শানু ও অভিনেত্রী কুনিকা সদানন্দের একটি এআই-জেনারেটেড ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ায় তৈরি হয়েছে নতুন Read more

রসায়নে নোবেল পেলেন ৩ বিজ্ঞানী
রসায়নে নোবেল পেলেন ৩ বিজ্ঞানী

রসায়নবিজ্ঞানে বিশেষ অবদানের জন্য এ বছর রসায়নে নোবেল জিতেছেন ৩ বিজ্ঞানী। বুধবার (০৮ অক্টোবর) বাংলাদেশ সময় বিকেল ৩টা ৪৫ মিনিটের Read more

ফিলিস্তিনকে আজ স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিতে যাচ্ছেন যুক্তরাজ্য
ফিলিস্তিনকে আজ স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিতে যাচ্ছেন যুক্তরাজ্য

ইসরায়েলি দখলদারিত্বে থাকা ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে যাচ্ছে যুক্তরাজ্য। আজ রবিবার বিকেলে ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার এক Read more

কালিয়াকৈরে আম গাছ থেকে ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার
কালিয়াকৈরে আম গাছ থেকে ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় মো. আলাল উদ্দিন (৪০) নামে এক ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। শুক্রবার (১৯ ডিসেম্বর) সকালে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন