বাংলাদেশে এসে সিরিজ জেতার আশায় ছিল পাকিস্তান। কিন্তু বাস্তবতা হলো ঠিক তার উল্টো। লিটন দাসের নেতৃত্বে টি-টোয়েন্টি সিরিজটা নিজেদের করে নিয়েছে স্বাগতিকরা। শুরুতে টানা দুই ম্যাচ জিতে সিরিজ নিশ্চিত করে বাংলাদেশ। শেষ ম্যাচে বড় ব্যবধানে জিতেও হোয়াইটওয়াশের লজ্জা এড়ানো ছাড়া কিছুই করতে পারেনি বাবর আজমের দল।এই হার সহজভাবে নিতে পারছেন না পাকিস্তানের সাবেক অধিনায়ক ও জনপ্রিয় ধারাভাষ্যকার রমিজ রাজা। গতকাল রাতে নিজের ইউটিউব চ্যানেলে পাকিস্তানের পারফরম্যান্স নিয়ে হতাশা প্রকাশ করেন তিনি।রমিজ বলেন, ‘হয়তো বলা যায়, এটা কাকতালীয় বা ভাগ্য খারাপ ছিল। কিন্তু বাস্তবতা হলো, তারা বাংলাদেশের কাছে হেরেছে। তিন ম্যাচের একটি সিরিজ হার মানেই তো প্রশ্ন উঠবে।’তিনি আরও বলেন, ‘এখনো বুঝতে পারছি না যে আমি কী বলবো, কোথা থেকে শুরু করবো আর কোথায় গিয়ে শেষ করবো। পাকিস্তানকে লোকেরা ফেভারিট দল মনে করেন। কিন্তু কঠিন পিচে বাংলাদেশের বিপক্ষে পাকিস্তানের ব্যাটিংয়ের জারিজুরি ফাঁস হয়ে গেল। কোন পরিস্থিতিতে কীভাবে খেলতে হবে, সেই বুদ্ধি খাটাতে হবে। বড় শট খেলতে হলেও ভালো টেকনিক দরকার।’সিরিজের দ্বিতীয় ম্যাচে ফাহিম আশরাফের ইনিংসে কিছুটা আশা দেখেছিল পাকিস্তান। কিন্তু গুরুত্বপূর্ণ সময়ে তাঁকে বোল্ড করে দেন রিশাদ হোসেন। যদিও ওই ম্যাচে রিশাদ ৪ ওভারে ৪২ রান খরচ করেন, তবু শেষ মুহূর্তে নেওয়া উইকেটটি ম্যাচ ঘোরাতে যথেষ্ট ছিল।এই আস্থার জায়গাটিই আলাদাভাবে চোখে পড়েছে রমিজের। তিনি বলেন, ‘বাংলাদেশ রিশাদের ওপর বিশ্বাস রেখেছে। যদিও সে মার খেয়েছে, তারপরও অধিনায়ক তাকে পুরো চার ওভার করিয়েছে। এখান থেকেই বোঝা যায়, দল কেমন পরিকল্পনা নিয়ে এগোচ্ছে।’একদিকে টানা ছয় হারের পর ঘুরে দাঁড়িয়ে দুইটি সিরিজ জিতে চাঙ্গা বাংলাদেশ। অন্যদিকে ব্যর্থতার বৃত্তেই ঘুরপাক খাচ্ছে পাকিস্তান। আর সেই হতাশাই এখন পাকিস্তান দলে বাড়তি চাপ হয়ে উঠছে।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সিরাজদিখানে ১৩ বছরের কিশোরী ধর্ষণে ৭২ বছরের বৃদ্ধ গ্রেফতার
সিরাজদিখানে ১৩ বছরের কিশোরী ধর্ষণে ৭২ বছরের বৃদ্ধ গ্রেফতার

মুন্সীগঞ্জের সিরাজদিখানে ১৩ বছরের এক কিশোরীকে ধর্ষণ ও গর্ভপাত করানোর অভিযোগে ৭২ বছর বয়সী বৃদ্ধকে গ্রেফতার করেছে পুলিশ। তার নাম Read more

আফগানিস্তানকে কোনও ছাড় দেওয়া হবে না: পাকিস্তানের প্রধানমন্ত্রী
আফগানিস্তানকে কোনও ছাড় দেওয়া হবে না: পাকিস্তানের প্রধানমন্ত্রী

পাকিস্তানের সার্বভৌমত্বের স্বার্থে আফগানিস্তানকে কোনো ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। শনিবার (১১ অক্টোবর) রাতে সীমান্তে Read more

মাধবদী বাজারে ভয়াবহ আগুনে পুড়ে ছাই অর্ধশতাধিক দোকান
মাধবদী বাজারে ভয়াবহ আগুনে পুড়ে ছাই অর্ধশতাধিক দোকান

নরসিংদী সদর উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের পাশে অবস্থিত ঐতিহ্যবাহী মাধবদী বাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় পুড়ে গেছে প্রায় অর্ধশতাধিক দোকান। একটি দোকান থেকে Read more

থাইল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপের টিকিট পাকিস্তানের
থাইল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপের টিকিট পাকিস্তানের

মেয়েদের ২০২৬ ওয়ানডে বিশ্বকাপ নিশ্চিত করেছে পাকিস্তান। ঘরের মাঠে বিশ্বকাপ বাছাইপর্বে বৃহস্পতিবার (১৭ এপ্রিল) থাইল্যান্ড নারী দলকে ৮৭ রানের বড় Read more

বিমানবন্দর থেকে গুলশান: স্লোগানে স্লোগানে মুখরিত রাজপথ
বিমানবন্দর থেকে গুলশান: স্লোগানে স্লোগানে মুখরিত রাজপথ

দীর্ঘ চার মাস যুক্তরাজ্যের লন্ডনে চিকিৎসা শেষে আজ মঙ্গলবার (৬ মে) দেশে ফিরছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সকাল সাড়ে Read more

হাসনাত আব্দুল্লাহকে ‘ফকিন্নির বাচ্চা’ বললেন রুমিন ফারহানা
হাসনাত আব্দুল্লাহকে ‘ফকিন্নির বাচ্চা’ বললেন রুমিন ফারহানা

বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর মধ্যে কথার লড়াই Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন