যশোরে স্বামী-স্ত্রীকে ছুরিকাঘাতে জখম করেছে দুর্বৃত্তরা। স্ত্রীকে কু-প্রস্তাব দেওয়ার প্রতিবাদ করার জেরে বুধবার (৮ অক্টোবর) রাতে এ ঘটনা ঘটে।আহতরা হলেন সদর উপজেলার রামনগর ইউনিয়নের কামালপুর সুতিঘাটা গ্রামের আব্দুল করিমের ছেলে আব্দুল মালেক (৩৩) ও মালেকের স্ত্রী রিনি খাতুন (২৮)। তারা যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।আহত আব্দুল মালেক জানান, কামালপুর সুতিঘাটা গ্রামের মহিশ সরদারের ছেলে ইলিয়াস আমার স্ত্রীকে কু-প্রস্তাব দেওয়াসহ উত্ত্যক্ত করে আসছিলেন। আমি প্রতিবাদ করায় ক্ষুব্দ হয়ে ওঠে। এরই জের ধরে বুধবার রাত সাড়ে ৯ টার দিকে সুতিঘাটা জামে মসজিদের সামনের রাস্তায় ইলিয়াস ও শাহরিয়ারের নেতৃত্বে দুর্বৃত্তরা হামলা চালিয়ে আমাকে ছুরিকাঘাতে জখম করে। আমাকে রক্ষা করার জন্য স্ত্রী রিনি এগিয়ে আসলে তাকেও ছুরিকাঘাত করা হয়। পরিবারের লোকজন আমাদের উদ্ধার করে জেনারেল হাসপাতালে ভর্তি করেন।হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক জোবায়ের আহমেদ জানান, অতিরিক্ত রক্তক্ষরণে আহত মালেক ও তার স্ত্রী রিনির অবস্থা গুরুতর। ভর্তির পর চিকিৎসার জন্য তাদের সার্জারি ওয়ার্ডে পাঠানো হয়েছে।যশোর কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল হাসনাত জানান, খবর পেয়ে পুলিশ সদস্যরা হাসপাতালে গিয়ে ছুরিকাহত দম্পতির সঙ্গে কথা বলেছে। লিখিত অভিযোগ পেলে হামলাকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চট্টগ্রামে সিলিন্ডার বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে ৩
চট্টগ্রামে সিলিন্ডার বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে ৩

চট্টগ্রামে চন্দনাইশ ও সাতকানিয়া উপজেলার সীমান্তবর্তী চরতি এলাকায় গত বুধবার একটি গুদামে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ হয়ে চিকিৎসাধীন গুদাম মালিক Read more

মানিকগঞ্জে ডাকাতির সময় গৃহবধূকে হত্যা, স্বর্ণালঙ্কার লুট
মানিকগঞ্জে ডাকাতির সময় গৃহবধূকে হত্যা, স্বর্ণালঙ্কার লুট

মানিকগঞ্জের ঘিওরে রাশিদা বেগম (৫৫) নামের এক গৃহবধূকে খুন করে অর্থ ও স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে গেছে ডাকাত দল।সোমবার (২২ Read more

ফেসবুক স্ট্যাটাস নিয়ে রণক্ষেত্র আলমডাঙ্গা, সংঘর্ষে নাতি ও শোকে দাদার মৃত্যু
ফেসবুক স্ট্যাটাস নিয়ে রণক্ষেত্র আলমডাঙ্গা, সংঘর্ষে নাতি ও শোকে দাদার মৃত্যু

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার ছত্রপাড়া গ্রামে ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে দফায় দফায় সংঘর্ষে শিমুল হোসেন কাজি (২০) নামে এক যুবক নিহত Read more

বাড়ির বাইরে যেতে ভয় পাচ্ছেন ভেনেজুয়েলার অনেক নাগরিক
বাড়ির বাইরে যেতে ভয় পাচ্ছেন ভেনেজুয়েলার অনেক নাগরিক

জাতীয় জরুরি অবস্থা প্রত্যাহার করা হলেও ভেনেজুয়েলার অনেক নাগরিক বাড়ির বাইরে যেতে ভয় পাচ্ছেন। ভেনেজুয়েলার মধ্য-পশ্চিম এলাকার বাসিন্দা ভিক্টোরিয়া জানান, Read more

এবার গাজা অভিমুখে রওনা দিয়েছে তিউনিসিয়ার ত্রাণবাহী জাহাজ
এবার গাজা অভিমুখে রওনা দিয়েছে তিউনিসিয়ার ত্রাণবাহী জাহাজ

ইসরায়েলের অবরোধ ভাঙতে গাজার উদ্দেশে রওনা দিয়েছে তিউনিসিয়ার ত্রাণবাহী জাহাজ। দেশটির রাজধানী তিউনিসের উত্তরের লা গুলেট বন্দর থেকে রবিবার এটি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন