দেশের মানুষ পিআর বুঝে না, আমরাও বুঝি না। এখন যারা পিআর পিআর করছেন তারা দুই বছর বা পাঁচ বছর আগে বলেননি কেন? আপনি এখন কেন এটা নিয়ে বিভ্রান্তি তৈরি করছেন বলে প্রশ্ন তুলেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী।তিনি বলেন, জনগণ জানে তার পছন্দমতো প্রার্থীকে সে ভোট দেবে। পছন্দমতো পার্থীকে তো চিনতে হবে। এলাকার এমপি হবে কে? আপনি চিনলেন না, আপনি ভোট দিলেন একটি মার্কায়। তারপর হঠাৎ ঘুম থেকে উঠে দেখলেন অমুক লোক আপনাদের প্রার্থী, আপনাদের ভালো লাগবে? কিছু কিছু দল নিয়ে আসছে আনুপাতিক নির্বাচন। পিআর জনগণের সঙ্গে এক ধরনের প্রতারণা করা, বিভ্রান্তি তৈরি করা, জনগণের মনকে অন্য দিকে সরিয়ে দেওয়া। জনগণ এটা কখনো মেনে নেবে না।সোমবার (২০ অক্টোবর) দুপুরে কুমিল্লার চৌদ্দগ্রামের মুন্সীরহাট ইউনিয়নের ফুলমুঁড়ি গ্রামে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে দৃষ্টিহীন গায়ক জাহাঙ্গীর আলমের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি এসব কথা বলেন।রিজভী আরও বলেন, নির্বাচন মানেই গণতন্ত্র নয়, নির্বাচন হচ্ছে গণতন্ত্রের জ্বালানি। এই যে গাড়িতে চাকা আছে, ইঞ্জিন আছে, সব আছে, কিন্তু জ্বালানি না হলে কি গাড়ি চলবে? তেল ছাড়া গাড়ি চলবে না। নির্বাচন হচ্ছে গণতন্ত্রের জ্বালানি শক্তি। এটা ছাড়া গণতন্ত্র এগিয়ে যাবে না।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সেফ এক্সিটের প্রশ্ন নেই, আমরা টাকা লুট করিনি: ধর্ম উপদেষ্টা
সেফ এক্সিটের প্রশ্ন নেই, আমরা টাকা লুট করিনি: ধর্ম উপদেষ্টা

গত হজে ব্যয় না হওয়া ৩৭ কোটি ৯৪ লাখ টাকা ৮৩১ এজেন্সিকে ফেরত দেয়া হবে বলে জানিয়ছেন, ধর্ম উপদেষ্টা আ Read more

চাকরিচ্যুতদের বিক্ষোভে দিনভর উত্তেজনা, আটক ২৭ জন মুক্তি
চাকরিচ্যুতদের বিক্ষোভে দিনভর উত্তেজনা, আটক ২৭ জন মুক্তি

কক্সবাজারের উখিয়ায় চাকরিচ্যুত শিক্ষকদের বিক্ষোভ ঘিরে টানটান উত্তেজনায় কেটেছে বুধবার (২০ আগস্ট) দিনভর। রোহিঙ্গা ক্যাম্প এলাকায় চাকরি ফেরতের দাবিতে সড়ক Read more

ছাত্রীকে ওড়না ছাড়া দেখতে চান অধ্যক্ষ, কলেজ গেটে স্ক্রিনশট ঝুলিয়ে মানববন্ধন
ছাত্রীকে ওড়না ছাড়া দেখতে চান অধ্যক্ষ, কলেজ গেটে স্ক্রিনশট ঝুলিয়ে মানববন্ধন

নওগাঁ সরকারি কলেজে অনিয়ম, দুর্নীতি, নারী শিক্ষার্থীদের সাথে অধ্যক্ষের আপত্তিকর কথোপকথন ও কলেজ প্রশাসন কর্তৃক হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।রোববার Read more

পাকুন্দিয়ায় জুমার নামাজে যাওয়ার পথে বাসচাপায় মুসল্লির মৃত্যু
পাকুন্দিয়ায় জুমার নামাজে যাওয়ার পথে বাসচাপায় মুসল্লির মৃত্যু

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় জুমার নামাজে যাওয়ার পথে বাসচাপায় আব্দুল হেকিম (৭৫) নামে এক মুসল্লির মৃত্যু হয়েছে। ঘটনায় চালকসহ বাসটি আটক করে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন