উয়েফা নেশন্স লিগের ফাইনাল মঞ্চে যেমন উত্তেজনা থাকা দরকার তার সবটাই ছিল। পুরো খেলাজুড়েই ছিল শ্বাসরুদ্ধকর পরিস্থিতি। নির্ধারিত সময়ের খেলাতে আলাদা করা যায়নি কাউকে। খেলা শেষ হয় ২-২ সমতায়। ম্যাচটা অতিরিক্ত সময়ে গড়ালেও ব্যবধানে হেরফের হয়নি।ধারণা ছিল তুমুল প্রতিদ্বন্দ্বিতা হবে এই ম্যাচে। হয়েছেও তাই। তবে স্পেনকে এগিয়ে রেখেছিলেন অনেকেই। কিন্তু টাইব্রেকারে শেষ হাসি হেসেছে পর্তুগাল। স্পেনকে ৫-৩ গোলে হারিয়ে আবার নেশন্স লিগের শিরোপা জিতেছে ক্রিস্টিয়ানো রোনালদোর দল। তাতে প্রথম দল হিসেবে দুটি নেশন্স লিগ জয়ের কীর্তি গড়েছে পর্তুগাল।২১ মিনিটে প্রথম গোলের দেখা পায় স্পেন। একটি লুজ বল পেয়ে ডান পায়ের দারুণ এক শটে পর্তুগালের জালে জড়িয়ে দেন মার্টন জুবিমেন্দি। ২৬ মিনিটেই গোলটি পরিশোধ করে দেন নুনো মেন্ডেজ। পেদ্রো নেতোর কাছ থেকে বল পেয়ে বক্সের বাম প্রান্ত থেকে জোরালে এক শট কাঁপিয়ে দেয় স্পেনের জাল। কয়েকজন ডিফেন্ডার চেষ্টা করেও থামাতে পারেনি মেন্ডেজকে। প্রথমার্ধের খেলা শেষ হওয়ার ঠিক আগ মুহূর্তে স্পেন এগিয়ে যায়। এবার গোল করেন মিকেল ওইয়ারজাবাল। ডান পাশ থেকে বলের জোগান দেন লামিনে ইয়ামাল। বল পেয়ে যান পেদ্রি। তিনি আলতো করে ঠেলে দিলে ওইয়ারজাবাল দারুণ এক শটে সেটিকে জড়িয়ে দেন পর্তুগালের জালে।৬০ মিনিট পর্যন্ত ২-১ ব্যবধানে এগিয়ে ছিল স্পেন। পরের মিনিটে দলকে সমতায় ফেরান পর্তুগিজ অধিনায়ক ক্রিস্টিয়ানো রোনালদো। যা ছিল তার ১৩৮তম আন্তর্জাতিক গোল। তার পর খেলা শুটআউটে গড়ালে পর্তুগাল নির্ধারিত ৫টি স্পট কিকেই জাল কাঁপিয়েছে। শুধু ফরোয়ার্ড আলভারো মোরাতার মিসে কপাল পুড়েছে স্পেনের। লো রোহাদের এগিয়ে থাকার স্বস্তিটা দ্বিতীয়ার্ধে কেড়ে নেন পর্তুগিজ অধিনায়ক।বলা যায় ম্যাচের ভাগ্যটাই নির্ধারণ করে দেন সুযোগ সন্ধানী এক গোলে। ৬১ মিনিটে মেন্ডেসের দিক বদলে যাওয়া ক্রস থেকে ক্লোজ রেঞ্জে ভলিতে জাল কাঁপাতে ভুল করেননি তিনি। ফলে খেলা শেষ হয় ২-২ গোলে।চ্যাম্পিয়নশিপ নির্ধারণে ম্যাচটি গড়ালো টাইব্রেকারে। সেখানেই বাজিমাত করল পর্তুগাল। আর স্পেন অধিনায়ক আলভারো মোরাতার শট ঠেকিয়ে দিয়ে পর্তুগিজ গোলরক্ষক দিয়েগো কস্তা হয়ে গেলেন শেষ মুহূর্তের নায়ক। রুবেন নেভেস ৫ম শটটি স্পেনের জালে জড়িয়ে দিতেই বিজয়ের উল্লাসে মেতে ওঠেন পর্তুগিজ ফু্টবলাররা।টাইব্রেকারে প্রথম শট নেন পর্তুগালের গনকালো রামোস, গোল ১-০। স্পেনের প্রথম শট নেন মাইকেল মেরিনো, গোল ১-১। পর্তুগালের দ্বিতীয় শট নেন ভিতিনহা, গোল ২-১। স্পেনের দ্বিতীয় শট অ্যালেক্স বায়েনার, গোল ২-২। পর্তুগালের তৃতীয় শট ব্রুনো ফার্নান্দেজের, গোল, ৩-২। স্পেনের তৃতীয় শট নেন ইসকো, গোল, ৩-৩। পর্তুগালের চতুর্থ শট নেন নুনো মেন্ডেজ, গোল এবং ৪-৩। স্পেনের চতুর্থ শট নেন আলভারো মোরাতা। এটা ঠেকিয়ে দিলেন গোলরক্ষক দিয়েগো কস্তা, ৪-৩। পর্তুগালের পঞ্চম শট নেন রুবেন নেভেস। গোল, ৫-৩।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
রাজশাহীতে বাস ও ট্রাকের সংঘর্ষে নিহত ২, আহত অন্তত ৩০
রাজশাহীতে বাস ও ট্রাকের সংঘর্ষে নিহত ২, আহত অন্তত ৩০

রাজশাহীতে দুটি বাস ও একটি ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৩০ জন। আহতদের রাজশাহী মেডিকেল কলেজ Read more

১১ দিনে এলো ১২ হাজার কোটি টাকার বেশি রেমিট্যান্স
১১ দিনে এলো ১২ হাজার কোটি টাকার বেশি রেমিট্যান্স

চলতি অক্টোবরের প্রথম ১১ দিনে দেশে ৯৮ কোটি ৭৬ লাখ মার্কিন ডলার পাঠিয়েছেন প্রবাসীরা। প্রতি ডলার ১২২ টাকা ধরে দেশীয় Read more

আশুলিয়া ছাড়তে শুরু করছে ঈদে ঘরমুখো মানুষ
আশুলিয়া ছাড়তে শুরু করছে ঈদে ঘরমুখো মানুষ

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ইতোমধ্যেই আশুলিয়া ছাড়তে শুরু করেছে মানুষ। ঘরমুখো এই যাত্রায় সাধারণত দেখা দেয় ভোগান্তি, তবে এবারের ঈদে Read more

বাঁচা-মরার লড়াইয়ে আজ মুখোমুখি পাকিস্তান-শ্রীলঙ্কা
বাঁচা-মরার লড়াইয়ে আজ মুখোমুখি পাকিস্তান-শ্রীলঙ্কা

এক দিনের বিরতির পর আবারও শুরু হচ্ছে এশিয়া কাপের সুপার ফোর পর্বের উত্তেজনা। আজ নিজেদের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হচ্ছে পাকিস্তান Read more

নাটোরের গোপালপুরে কুষ্টিয়ার ব্যবসায়ীকে গলা কেটে হত্যা
নাটোরের গোপালপুরে কুষ্টিয়ার ব্যবসায়ীকে গলা কেটে হত্যা

নাটোরের লালপুরের গোপালপুরে নর্থ বেঙ্গল সুগার মিলস হাইস্কুলের পাশে সাইদুর রহমান (৩৫) নামে এক ব্যক্তিকে গলা কেটে হত্যা করেছে দূর্বৃত্তরা। বৃহস্পতিবার Read more

শিক্ষিত হয়েও বেকার, ‘ভিক্ষা নয়, সম্মানের চাকরি চাই’: শাহিদা আক্তার
শিক্ষিত হয়েও বেকার, ‘ভিক্ষা নয়, সম্মানের চাকরি চাই’: শাহিদা আক্তার

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার চরআমখাওয়া ইউনিয়নের সানন্দবাড়ী লম্বাপাড়া এলাকার একটি হতদরিদ্র পরিবার। মৃত ছফর আলীর সহধর্মিণী শামেলা বেগমের বড় মেয়ে শারীরিক Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন