ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পূর্ব ইউনিয়নে সরকারের বরাদ্দকৃত ভিজিএফ কর্মসূচির চাল বিতরণে এক অস্বাভাবিক ঘটনা ঘটেছে। চালের বস্তায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম থাকায় এবং চাল বিতরণে অব্যবস্থাপনার কারণে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রাজীব চৌধুরী কর্মসূচি উদ্বোধন না করেই অনুষ্ঠানস্থল ত্যাগ করেন।বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে ইউনিয়নের ৬০ জন হতদরিদ্র মানুষের মাঝে জনপ্রতি ৩০ কেজি করে চাল বিতরণের কথা ছিল। এ সময় ইউএনও রাজীব চৌধুরী, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হেলাল উদ্দিনসহ স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।কিন্তু বিতরণকৃত কিছু বস্তায় সাবেক প্রধানমন্ত্রীর নাম দেখা গেলে ইউএনও বিরক্ত হয়ে আর বিতরণ না করেই স্থান ত্যাগ করেন বলে প্রত্যক্ষদর্শীরা জানান।এ বিষয়ে পূর্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হেলাল উদ্দিন বলেন, ‘ইউএনও স্যার চাল বিতরণ উদ্বোধন করতে এসেছিলেন। তবে শৃঙ্খলা ভঙ্গ হওয়ায় তিনি বিরক্ত হয়ে চলে যান। প্রায় এক বছর আগে বিতরণ হওয়া কিছু পুরোনো বস্তায় নাম থাকতে পারে, কিন্তু বিষয়টি তেমন গুরুত্বপূর্ণ নয়। মূলত শৃঙ্খলা ভঙ্গ হওয়াতেই স্যার ক্ষুব্ধ হয়েছেন।’অন্যদিকে উপজেলা নির্বাহী অফিসার রাজীব চৌধুরী বলেন, ‘চাল বিতরণের অব্যবস্থাপনা দেখে আমি সেখান থেকে ফিরে আসি। সাবেক প্রধানমন্ত্রীর নাম কোনো বস্তায় ছিল কিনা তা আমার জানা নেই। তবে আমি ইউনিয়ন চেয়ারম্যানকে বিষয়টি খতিয়ে দেখার নির্দেশ দিয়েছি।’আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কুমিল্লায় পিকআপ ভ্যান থেকে মিলল ১শ’ কেজি গাঁজা
কুমিল্লায় পিকআপ ভ্যান থেকে মিলল ১শ’ কেজি গাঁজা

কুমিল্লা সীমান্তে পিকআপ ভ্যান থেকে ১শ’ কেজি গাঁজা উদ্ধার করেছে বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি-১০। সোমবার (২১ এপ্রিল) জেলার সদর দক্ষিণ Read more

রাতের আঁধারে ভাঙারির দোকানে বই বিক্রির অভিযোগ
রাতের আঁধারে ভাঙারির দোকানে বই বিক্রির অভিযোগ

বরিশালের গৌরনদীতে ২০২৫ শিক্ষাবর্ষের বিভিন্ন শ্রেণির সরকারি পাঠ্যপুস্তক বই রাতের আঁধারে ভাঙারির দোকানে বিক্রির অভিযোগ পাওয়া গেছে।রবিবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যা Read more

শ্রীপুরে নারীকে মারধর করে গর্ভপাতের অভিযোগ
শ্রীপুরে নারীকে মারধর করে গর্ভপাতের অভিযোগ

গাজীপুরের শ্রীপুরে সালমা আক্তার নামে এক নারীকে মারধর করে গর্ভপাত ও মোটা অঙ্কের টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। এসব ঘটনার সুষ্ঠু Read more

হারানো এনআইডি পেতে লাগবে না জিডি : ইসি সচিব
হারানো এনআইডি পেতে লাগবে না জিডি : ইসি সচিব

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) হারিয়ে গেলে এখন থেকে থানায় গিয়ে সাধারণ ডায়েরি (জিডি) করার প্রয়োজন নেই, বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) Read more

আজ যেভাবে জানা যাবে একাদশে ভর্তির প্রথম ধাপের ফল
আজ যেভাবে জানা যাবে একাদশে ভর্তির প্রথম ধাপের ফল

চলতি ২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তিতে প্রথম ধাপে অনলাইনে আবেদন প্রক্রিয়া শেষ হয়েছে। এ ধাপে আবেদন করেছেন ১০ লাখ ৭৩ Read more

যাত্রা শুরু করলো ভোটের গাড়ি ‘সুপার ক্যারাভান’
যাত্রা শুরু করলো ভোটের গাড়ি ‘সুপার ক্যারাভান’

ত্রয়োদশ সংসদ নির্বাচন ও জুলাই জাতীয় সনদের বিষয়ে গণভোটের বিষয়ে সারা দেশে প্রচারণার লক্ষ্যে যাত্রা শুরু করেছে দশটি ভোটের গাড়ি—সুপার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন