চট্টগ্রামের বাঁশখালীতে ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৩১ অক্টোবর) দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার বাহারছড়া ইউনিয়নের ইলশা এলাকা থেকে আব্দুল খালেক নামের ওই আসামিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আব্দুল খালেক বাহারছড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের রত্নপুর গ্রামের মৃত বদরুজ্জামানের ছেলে।পুলিশ জানায়, গ্রেপ্তার আব্দুল খালেক নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(১) ধারায় দায়ের করা একটি মামলায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত ছিলেন।বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, “দীর্ঘদিন ধরে পলাতক থাকা আব্দুল খালেক গ্রামের বাড়িতে অবস্থান করছে—এমন সংবাদের ভিত্তিতে বাহারছড়া ইউনিয়নের ইলশা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তাকে রবিবার আদালতে সোপর্দ করা হবে।”ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পাকুন্দিয়ায় মাইক্রোবাসের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত
পাকুন্দিয়ায় মাইক্রোবাসের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় মাইক্রোবাসের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।শুক্রবার (০৬ জুন) বিকেল ৩টার দিকে Read more

২০ বছর পর শ্রীলঙ্কার কাছে হারল বাংলাদেশ
২০ বছর পর শ্রীলঙ্কার কাছে হারল বাংলাদেশ

হকিতে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ মানেই অনায়াসে বাংলাদেশের বড় জয় ৷ শুক্রবার (৩ এপ্রিল) থাইল্যান্ডে এশিয়ান গেমসের বাছাই টুর্নামেন্টে শ্রীলঙ্কা ৩-২ গোলে Read more

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনে ককটেল বিস্ফোরণ
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনে ককটেল বিস্ফোরণ

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ফটকের কাছে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আজ সোমবার (১৬ জুন) সকালে রাজধানীর শিশু একাডেমি-সংলগ্ন ফটকে এ ঘটনা Read more

সোমবার নগর ভবন খুলে দেবেন ইশরাক সমর্থকরা
সোমবার নগর ভবন খুলে দেবেন ইশরাক সমর্থকরা

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নগর ভবন আগামীকাল সোমবার খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন বিএনপি নেতা ইশরাক হোসেনের সমর্থকরা। তবে Read more

নড়াইলে মুদি দোকানে অভিযান চালিয়ে মাদক-অস্ত্রসহ আটক ২
নড়াইলে মুদি দোকানে অভিযান চালিয়ে মাদক-অস্ত্রসহ আটক ২

নড়াইল শহরের রূপগঞ্জ বাজারে একটি মুদি দোকানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র, বিদেশী চাকু, মদ ও চোরাই মোবাইলসহ দুই Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন