নড়াইল শহরের রূপগঞ্জ বাজারে একটি মুদি দোকানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র, বিদেশী চাকু, মদ ও চোরাই মোবাইলসহ দুই জনকে আটক করেছে সেনাবাহিনী।বুধবার (১৭ সেপ্টেম্বর) রাত ৮টা থেকে মধ্য রাত ১টা পর্যন্ত এ অভিযান চালায় নড়াইল সেনা ক্যাম্প। এ সময় জেলা পুলিশের একটি দল সেনাবাহিনীর সাথে যোগ দেন।আটক ব্যক্তিরা হলেন- নড়াইল সদরের মুশুরিয়া গ্রামের নিখিল কুন্ডুর ছেলে পিনাক কুন্ডু (৩৬) ও একই উপজেলার বেনাহাটি গ্রামের সুবাস বিশ্বাসের ছেলে শুভ বিশ্বাস (২১)।নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজেদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।জানা যায়, মুদি দোকানে ব্যবসার আড়ালে দীর্ঘদিন ধরে মাদক ও দেশীয় অস্ত্র কেনাবেচা করে আসছিলেন শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত লক্ষী ভান্ডারের স্বত্বাধিকারী পলাশ কুন্ডু। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বুধবার রাতে অভিযান চালায় নড়াইল সেনা ক্যাম্প, সাথে যোগ দেন জেলা পুলিশের একটি দল।সেনাবাহিনীর অভিযানের খবরে স্বত্বাধিকারী পলাশ কুন্ডু পালিয়ে গেলেও হাতে নাতে আটক হয় পিনাক কুন্ডু ও শুভ বিশ্বাস নামের দুই জন। এ সময় মুদি দোকানটিতে তল্লাশি চালিয়ে ৪০টি চোরাই মোবাইল ফোন, ৫ বোতল বিদেশি মদ, ৯টি বিয়ার ক্যান, ১৮টি বিদেশি চাকু, ১৯টি দেশীয় অস্ত্র, ৩টি হকিস্টিক জব্দ করে সেনাবাহিনী। পরে জব্দকৃত মালামালসহ আটক ব্যক্তিদের নড়াইল সদর থানায় হস্তান্তর করা হয়।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কোচিং করতে বেরিয়ে আর ফেরেনি স্কুলছাত্র রানা, উৎকণ্ঠায় পরিবার
কোচিং করতে বেরিয়ে আর ফেরেনি স্কুলছাত্র রানা, উৎকণ্ঠায় পরিবার

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার জুঁইদণ্ডী গ্রামে আসাদুজ্জামান রানা (১৭) নামের এক স্কুলশিক্ষার্থী নিখোঁজ হয়েছে। গত ২০ জুন ২০২৫, শুক্রবার সকাল ৭টার Read more

উখিয়ায় জনবহুল সড়কগুলোর বেহাল দশা, ২ বছরেও শেষ হয়নি সংস্কার কাজ  
উখিয়ায় জনবহুল সড়কগুলোর বেহাল দশা, ২ বছরেও শেষ হয়নি সংস্কার কাজ  

কক্সবাজারের উখিয়ায় টেন্ডার প্রক্রিয়ার মাধ্যমে শুরু হওয়া একাধিক গুরুত্বপূর্ণ সড়কের সংস্কার কাজ দীর্ঘদিনেও শেষ হয়নি। যথাযথ তদারকির অভাব ও সংশ্লিষ্ট Read more

কুষ্টিয়ায় ভুট্টা খেতে ১২ বছরের শিশু ধর্ষণ, ধর্ষক পলাতক
কুষ্টিয়ায় ভুট্টা খেতে ১২ বছরের শিশু ধর্ষণ, ধর্ষক পলাতক

কুষ্টিয়ার মিরপুরে ১২ বছরের এক শিশুকে ধর্ষণের ঘটনা ঘটেছে। এঘটনায় শিশুটির বাবা ধর্ষকের বিরুদ্ধে মিরপুর থানায় মামলা দায়ের করেছেন। বর্তমানে Read more

‘উইন-উইন সমাধানে ওয়াশিংটনের সঙ্গে শুল্ক চুক্তিতে আগ্রহী ঢাকা’
‘উইন-উইন সমাধানে ওয়াশিংটনের সঙ্গে শুল্ক চুক্তিতে আগ্রহী ঢাকা’

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, ঢাকা ওয়াশিংটন ডিসির সঙ্গে একটি শুল্ক সংক্রান্ত চুক্তি করতে আগ্রহী, যা দুই দেশের Read more

পুতিনকে বি-২ বোমারু বিমান দিয়ে শক্তি দেখালেন ট্রাম্প!
পুতিনকে বি-২ বোমারু বিমান দিয়ে শক্তি দেখালেন ট্রাম্প!

আলাস্কায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে গুরুত্বপূর্ণ বৈঠক চলাকালীন, মার্কিন যুক্তরাষ্ট্র তাদের সামরিক সক্ষমতা Read more

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবি সভাপতি নির্বাচিত হলেন বুলবুল
বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবি সভাপতি নির্বাচিত হলেন বুলবুল

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি পদে আবারও দায়িত্ব পেলেন আমিনুল ইসলাম বুলবুল। আনুষ্ঠানিক ঘোষণা না এলেও নির্বাচন কমিশন ও বোর্ড Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন