এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের আন্দোলনের মুখে নতুন করে বাড়িভাড়া বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে নতুন প্রস্তাবনা অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। এ ক্ষেত্রে বাড়িভাড়া ২০ শতাংশ নির্ধারণে নতুন প্রস্তাব করা হয়েছে বলে মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।সোমবার (০৬ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয় থেকে গণমাধ্যমের কাছে প্রস্তাবনাসংক্রান্ত একটি অফিস আদেশ পাঠানো হয়েছে।নতুন প্রস্তাবে ৪টি স্লটে শিক্ষক-কর্মচারীদের দাবি উল্লেখ করে বাড়িভাড়া বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়।২০ শতাংশ বাড়িভাড়া বাড়ালে কত টাকা ন্যূনতম বাড়বে, ১৫ শতাংশ বাড়ালে ন্যূনতম ভাতা কত হবে, ১০ শতাংশ বাড়ালে ন্যূনতম ভাতা কত হবে এবং ২০ শতাংশ বাড়ালে ন্যূনতম বেতন কত বাড়বে তা উল্লেখ করা হয়।অফিস আদেশে বলা হয়েছে, বেসরকারি প্রতিষ্ঠানের কর্মচারীদের ৫০ থকে ৭৫ শতাংশ উন্নীত করা, শিক্ষক-কর্মচারীদের মেডিক্যাল ভাতা বাবদ ৫০০ টাকা থেকে এক হাজার টাকা ও বাড়িভাড়া এক হাজার থেকে দুই হাজার টাকায় উন্নীত করার অনুরোধ জানিয়ে শিক্ষা উপদেষ্টা একটি আধাসরকারি পত্র অর্থ বিভাগে পাঠিয়েছেন।অফিস আদেশে শিক্ষক-কর্মচারীদের বিদ্যমান ভাতার কথাও উল্লেখ করা হয়েছে। তাতে বলা হয়, বেসরকারি প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা বর্তমানে উৎসব ভাতা বাবদ মূল বেতনের ৫০ শতাংশ, মেডিক্যাল ভাতা বাবদ ৫০০ টাকা এবং বাড়িভাড়া বাবদ এক হাজার টাকা পাচ্ছেন।মন্ত্রণালয়ের প্রস্তাবে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের কর্মীদের নির্ধারিত বাড়িভাড়ার পরিবর্তে ন্যূনতম ২০ শতাংশ ভাড়া দেওয়ার আবেদনটি বিবেচনার জন্য অনুরোধ জানানো হয়।  এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জেরুজালেমকে কখনো অপবিত্র হতে দেব না: এরদোগান
জেরুজালেমকে কখনো অপবিত্র হতে দেব না: এরদোগান

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান বলেছেন, আমরা জেরুজালেমকে কখনো অপবিত্র হতে দেব না, যদিও জানি হিটলারের ভক্তদের ক্ষোভ কখনো মুছে Read more

ইরানে বিক্ষোভকারীদের লক্ষ্য করে ছোড়া হচ্ছে গুলি, ২ হাজার নিহতের শঙ্কা
ইরানে বিক্ষোভকারীদের লক্ষ্য করে ছোড়া হচ্ছে গুলি, ২ হাজার নিহতের শঙ্কা

বিক্ষোভ দমনে কঠোর অবস্থান নিয়েছে ইরানের নিরাপত্তাবাহিনী। বিক্ষোভকারীদের লক্ষ্য করে ছোড়া হচ্ছে তাজা গুলি। এতে গত ৪৮ ঘণ্টায় প্রায় দুই Read more

মজলুম এটিএম আজহারুল ইসলামকে দ্রুত ফিরিয়ে দিন : ডা. শফিকুর রহমান
মজলুম এটিএম আজহারুল ইসলামকে দ্রুত ফিরিয়ে দিন : ডা. শফিকুর রহমান

“আমাদের প্রিয় ভাই এটিএম আজহারুল ইসলাম এখনো জেলে কেন, তার জবাব সরকারকে দিতে হবে। আমাদের মজলুম ভাই এটিএম আজহারুল ইসলামকে Read more

ফিফার নিষেধাজ্ঞায় মোহামেডান স্পোর্টিং ক্লাব
ফিফার নিষেধাজ্ঞায় মোহামেডান স্পোর্টিং ক্লাব

ফকিরেরপুল ইয়াংমেন্স ক্লাব ও বসুন্ধরা কিংসের পর এবার ফিফার নিষেধাজ্ঞার তালিকায় যুক্ত হয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। ইরানের ফুটবলার মিসাম শাহ’র Read more

নির্বাচনী কর্মপরিকল্পনার খসড়া চূড়ান্ত, এ সপ্তাহেই রোডম্যাপ প্রকাশ: ইসি
নির্বাচনী কর্মপরিকল্পনার খসড়া চূড়ান্ত, এ সপ্তাহেই রোডম্যাপ প্রকাশ: ইসি

নির্বাচনী কর্মপরিকল্পনার খসড়া চূড়ান্ত করা হয়েছে। এ সপ্তাহেই চূড়ান্ত রোডম্যাপ প্রকাশ করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন