জীবনে বড় কিছু করতে হলে দরকার ধৈর্য, আত্মবিশ্বাস আর ব্যর্থতা থেকে শিক্ষা নেওয়ার ক্ষমতা। এমনই এক অভূতপূর্ব উদাহরণ গড়েছেন জুলিয়া স্টুয়ার্ট। একসময় তাকে বলা হয়েছিল, তিনি যে কোম্পানিতে চাকরি করেন কখনোই তার সিইও (প্রধান নির্বাহী কর্মকর্তা) হতে পারবেন না। কিন্তু সেই অপমানই হয়ে উঠেছিল তার জীবনের টার্নিং পয়েন্ট।সিইও পদে সুযোগ না পেয়ে স্টুয়ার্ট তার কর্মক্ষেত্র অ্যাপলবিস কোম্পানি ছেড়ে যোগ দেন প্রতিদ্বন্দ্বী রেস্তোরাঁ চেইন ‘আইহপ’-এ। পাঁচ বছরের মধ্যে তিনি আইহপকে লাভজনক ও নামকরা ব্র্যান্ডে পরিণত করেন। পরে সেই সাফল্যের জোরেই তিনি প্রস্তাব দেন তার সাবেক কর্মক্ষেত্র অ্যাপলবিস কিনে নেওয়ার। অবশেষে ২০০৭ সালে আইহপ ২.৩ বিলিয়ন ডলারে অ্যাপলবিসকে কিনে নেয়।এক সাক্ষাৎকারে জুলিয়া স্টুয়ার্ট বলেন, ’৯০-এর দশকের শেষ দিকে অ্যাপলবিসে কর্মরত অবস্থায় তাকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, তিনি কোম্পানিকে লাভজনক করতে পারলে সিইও পদ পাবেন। সে অনুযায়ী তিনি নতুন টিম গড়ে কোম্পানিকে মাত্র তিন বছরের মধ্যে ঘুরে দাঁড় করান। কিন্তু প্রতিশ্রুতি রাখার পরিবর্তে শীর্ষ কর্মকর্তারা তাকে জানিয়ে দেন—‘তাকে সিইও পদ দেওয়া হবে না’।তিনি জানান, “আমি ভেবেছিলাম হয়তো আজ নয়, কাল সুযোগ দেবেন। কিন্তু যখন তিনি বললেন ‘কখনোই না’, তখনই বুঝলাম আমাকে নতুন পথ খুঁজতে হবে।”অ্যাপলবিস ছেড়ে দেওয়ার পর স্টুয়ার্ট আইহপে যোগ দেন এবং সফলভাবে সেটিকে নতুন রূপ দেন। এরপর সুযোগ বুঝে সাবেক কর্মক্ষেত্র কিনে নেওয়ার পরিকল্পনা করেন। চুক্তি সম্পন্ন হওয়ার পর তিনি অ্যাপলবিসের তৎকালীন সিইও ও চেয়ারম্যানকে ফোন করে বলেন, ‘আপনি অথবা আমি, কোম্পনিতে যে কোনো একজন সিইও থাকতে পারবে। তাই আপনাকেই বিদায় নিতে হবে।’এই অবিশ্বাস্য প্রত্যাবর্তনের মাধ্যমে স্টুয়ার্ট শুধু নিজের স্বপ্নই পূরণ করেননি, বরং প্রমাণ করেছেন—অবিশ্বাস ও অপমানকেও শক্তিতে রূপ দেওয়া যায়।পরে তিনি দীর্ঘ এক দশক ধরে ডাইন ব্র্যান্ডস ‘গ্লোবাল’-এর চেয়ারম্যান ও সিইও হিসেবে দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি বোয়াজ্যাঙ্গলসের বোর্ড সদস্য এবং একটি ওয়েলনেস অ্যাপের প্রতিষ্ঠাতা।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কালিহাতীতে বাসের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত
কালিহাতীতে বাসের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

টাঙ্গাইলের কালিহাতীতে বাসের ধাক্কায় অনিক (২০) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আবীর (১৫) নামের অপর এক আরোহী Read more

যুক্তরাষ্ট্র নাইজেরিয়ায় ‘শক্তিশালী হামলা’ শুরু করেছে জানালেন ট্রাম্প, লক্ষ্য ইসলামিক স্টেট
যুক্তরাষ্ট্র নাইজেরিয়ায়  ‘শক্তিশালী হামলা’ শুরু করেছে জানালেন ট্রাম্প, লক্ষ্য ইসলামিক স্টেট

মার্কিন প্রেসিডেন্ট বলেছেন উত্তর-পশ্চিম নাইজেরিয়ায় আইএসের লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে। তার দাবি, এই দলটি খ্রিস্টানদের হত্যার জন্য দায়ী।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্দে ট্রাম্পের সঙ্গে আলোচনা চান এরদোয়ান
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্দে ট্রাম্পের সঙ্গে আলোচনা চান এরদোয়ান

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকের পর তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান বলেছেন, ইউক্রেন যুদ্ধের অবসান নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড Read more

বিএনপির চেয়ারম্যান হচ্ছেন তারেক রহমান, যা আছে গঠনতন্ত্রে
বিএনপির চেয়ারম্যান হচ্ছেন তারেক রহমান, যা আছে গঠনতন্ত্রে

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুর পর দলটির শীর্ষ পদটি এখন শূন্য। বিএনপির গঠনতন্ত্র অনুযায়ী, বর্তমানে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন Read more

লক্কর-ঝক্কর বাসে আমরা জিম্মি, ভয়াবহ দুর্ভোগে যাত্রীরা
লক্কর-ঝক্কর বাসে আমরা জিম্মি, ভয়াবহ দুর্ভোগে যাত্রীরা

রাজধানী ঢাকার সড়কে প্রায়ই চোখে পড়ে লক্কর-ঝক্কর বাস। মাঝেমধ্যেই নানা দুর্ঘটনার জন্ম দিয়ে আলোচনায় আসা এই বাসগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার Read more

এইচএসসিতে নকল ঠেকাতে ৩৩ নির্দেশনা
এইচএসসিতে নকল ঠেকাতে ৩৩ নির্দেশনা

এ বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হবে আগামী ২৬ জুন। এ পরীক্ষায় সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে শেষ করার জন্য Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন