জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা জোবায়েদ হোসাইনের খুনের ঘটনায় উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত ছাত্রী বার্জিস শাবনাম বর্ষা জানিয়েছেন, বর্ষা ও তার সাবেক প্রেমিক মাহির রহমানের প্রেমের জেরে খুন হয়েছেন জবি শিক্ষার্থী ও ছাত্রদল নেতা জোবায়েদ হোসাইন। তবে জোবায়েদের এই খুনের বিষয়ে ছাত্রী বর্ষা কিছু জানতেন না বলে পুলিশকে জানিয়েছেন তিনি।সোমবার সকালে বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বর্ষাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে এসব তথ্য জানান।ওসি রফিকুল ইসলাম জানান, ছাত্রী বর্ষার সঙ্গে মাহির রহমানের ৯ বছরের প্রেমের সম্পর্ক ছিল। মাহির রহমান বোরহান উদ্দীন কলেজে প্রথম বর্ষে পড়েন। আর বর্ষা পড়তেন ঢাকা মহানগর মহিলা কলেজে দ্বিতীয় বর্ষে। ছোটবেলা থেকেই পাশাপাশি বাড়িতে তারা বেড়ে উঠেন। দীর্ঘ দিন ধরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। চতুর্থ শ্রেণি থেকে একে অপরকে পছন্দ করতেন। কিন্তু তাদের সম্পর্কে টানাপোড়েন চলছিল। কিছুদিন আগে তাদের সম্পর্ক ভেঙে যায়।ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক এবং একসঙ্গে বেড়ে উঠায় বর্ষার সঙ্গে তার সাবেক প্রেমিক মাহিরের সঙ্গে যোগাযোগ ছিল। বর্ষা তার সাবেক প্রেমিক মাহিরকেও জানান, তিনি জোবায়েদকে পছন্দ করেন। কিন্তু জোবায়েদকে তিনি তার পছন্দের কথা এখনও জানাননি।রফিকুল ইসলাম আরও জানান, জোবায়েদের সঙ্গে বর্ষার প্রেমের সম্পর্ক ছিল না। তবুও বর্ষার কথার ওপর ভিত্তি করে রাগে ক্ষোভে মাহির রহমান তার বন্ধুকে নিয়ে জোবায়েদকে খুন করেন। মূলত এটা প্রেমের সম্পর্ক নিয়ে খুন।ওসি আরও বলেন, বর্ষার মধ্যে কোনো হতাশা বা অনুশোচনা নেই। তার চেহারায় কান্নার ছাপও পাওয়া যায়নি। জিজ্ঞাসাবাদের সময়ও বর্ষার মধ্যে কোনো নার্ভাসনেসও পাওয়া যায়নি। শুরু থেকে শেষ পর্যন্ত বর্ষাকে চিন্তামুক্ত দেখা গেছে। আমরা আরও তদন্ত করব। পরবর্তীতে আরও বিস্তারিত জানানো হবে আনুষ্ঠানিকভাবে।নিহত জোবায়েদ হোসাইন বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ শিক্ষাবর্ষের পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী ছিলেন। একইসঙ্গে তিনি কুমিল্লা জেলা ছাত্রকল্যাণ সমিতির সভাপতি ও শাখা ছাত্রদলের আহ্বায়ক সদস্য ছিলেন। গত এক বছর ধরে জোবায়েদ হোসাইন পুরান ঢাকার আরমানিটোলার ১৫, নুরবক্স লেনে রৌশান ভিলা নামের বাসায় বর্ষা নামের এক ছাত্রীকে পদার্থ বিজ্ঞান, রসায়ন ও জীব বিজ্ঞান পড়াতেন। ওই ছাত্রীর বাবার নাম গিয়াসউদ্দিন।গতকাল রবিবার বিকেল ৪টা ৪৫ মিনিটের দিকে ছাত্রীর বাসার তিনতলায় খুন হন জোবায়েদ হোসাইন। ওই বাসার তিনতলার সিড়ি থেকে নিচতলার সিড়ি পর্যন্ত রক্ত পড়ে ছিল। সেখানে উপুড় হয়ে পড়ে থাকতে দেখা যায় জোবায়েদকে।এরপর খুনিদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে বংশাল থানার সামনে আগুন জ্বালিয়ে বিক্ষোভ শুরু করেন জবির শিক্ষার্থীরা। পাশাপাশি তারা তাঁতিবাজার মোড় অবরোধ করে রাখেন। রাত ১১টার দিকে ছাত্রী বর্ষাকে হেফাজতে নেয় পুলিশ। দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর পুলিশ তাকে থানা হেফাজতে আটকে রাখে। রাত ১০টা ৫০ মিনিটে খুন হওয়া জোবায়েদ হোসাইনের মরদেহ ময়নাতদন্তের জন্য মিডফোর্ড হাসপাতালে নেয় পুলিশ।ফাহিম হাসনাত/এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
‘কিছু দল গণতন্ত্রের আড়ালে পরিবারতন্ত্র ও স্বজনপ্রীতি কায়েম করার চেষ্টা করছে’
‘কিছু দল গণতন্ত্রের আড়ালে পরিবারতন্ত্র ও স্বজনপ্রীতি কায়েম করার চেষ্টা করছে’

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য, বেসরকারি কারা পরিদর্শক এবং চট্টগ্রাম-১৩ (আনোয়ারা–কর্ণফুলী) আসনে মনোনয়নপ্রত্যাশী জুবাইরুল আলম মানিক বলেছেন, ‘দেশের Read more

৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা
৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা

দেশের ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। এ সময় মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ Read more

এবার মধ্যযুগীয় কায়দায় বরিশালে প্রকাশ্যে কুকুর হত্যা
এবার মধ্যযুগীয় কায়দায় বরিশালে প্রকাশ্যে কুকুর হত্যা

বরিশালে একটি কুকুরকে গলায় ফাঁস দিয়ে ও পিটিয়ে মধ্যযুগীয় কায়দায় প্রকাশ্যে হত্যা করেছে স্থানীয় কিছু বখাটে ছেলে। সোমবার (২৮ জুলাই) বিকেলে Read more

জয়পুরহাটে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ১
জয়পুরহাটে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ১

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে একজন মারা গেছেন। শনিবার (১৮ অক্টোবর) বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার কামারগাড়ি নামক এলাকায় Read more

‘লর্ড শান্ত’ আর ট্রলের শিকার হবেন না, আশা হাবিবুল বাশারের
‘লর্ড শান্ত’ আর ট্রলের শিকার হবেন না, আশা হাবিবুল বাশারের

সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচকদের প্রিয়পাত্র বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের টেস্ট অধিনায়ক নাজমুল হাসান শান্ত। পারফরম্যান্স যেমনই হোক সমালোচনা তার পিঁছু Read more

দ. কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউনের মৃত্যুদণ্ড চেয়েছেন প্রসিকিউটরা
দ. কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউনের মৃত্যুদণ্ড চেয়েছেন প্রসিকিউটরা

দক্ষিণ কোরিয়ার বিশেষ প্রসিকিউটর মঙ্গলবার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইয়োলের বিরুদ্ধে বিদ্রোহের অভিযোগে মৃত্যুদণ্ডের আবেদন করেছেন। অভিযোগটি তার ২০২৪ সালের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন