পরকীয়া সম্পর্কে জড়িয়ে বিবাহিত এক লোকের সঙ্গে পালিয়ে গেলেন একই বাড়ির দুই বউ। ঘটনাটি ঘটেছে ভারতের উত্তর ২৪ পরগনার বাগদায়। পালানোর আগে চায়ের সঙ্গে ঘুমের ওষুধ খাইয়ে শ্বশুর-শাশুড়ি ও তাদের তিন মেয়েকে অচেতন করে দিয়েছিলেন তারা। কিন্তু ঠিকই পুলিশের হাতে ধরা পড়লেন ওই নারী।স্থানীয়রা জানান, সোমবার বিকেলে ইয়াসিন শেখ এবং আনিসুর শেখের স্ত্রী নিখোঁজ হয়ে যান। তবে ওই দুই ভাই অভিযোগ করেন, প্রতিবেশী যুবক আরিফ মোল্লা তাদের স্ত্রীদের নিয়ে পালিয়ে গেছেন। আরিফের স্ত্রীও একই অভিযোগ করেন। মঙ্গলবার এমন অভিযোগ পেয়ে নড়েচড়ে বসে পুলিশ। শেষমেশ দুই বধূকেই পাকড়াও করেছে পুলিশ।পুলিশের জিজ্ঞাসাবাদে ওই দুই গৃহবধূ স্বীকার করেন, আটঘাট বেঁধেই তারা একই প্রেমিকের সঙ্গে পালিয়েছিলেন। পালানোর সময় যাতে তাদের কেউ বাধা দিতে না পারে, সে জন্য বাড়ির সবাইকে চায়ে ঘুমের ওষুধ মিশিয়ে খাইয়ে দিয়েছিলেন। বুধবার পুলিশ ভ্যানে বসে ছোট বউ জানান, তারা একজনের সঙ্গে পালিয়ে গিয়েছিলেন। শ্বশুর-শাশুড়ি এবং মেয়েদের চায়ে কি বিষ মিশিয়েছিলেন? ছোট বউ নাজমা বললেন, ‘না, না… ওগুলো ঘুমের ওষুধ।’ কেন করলেন এমনটা? এবার জবাব দিলেন পাশে বসা বড় জা কুলচান। তার স্পষ্ট কথা, ‘চায়ে ঘুমের ওষুধ মিশিয়ে খাইয়েছিলাম। আমরা পালানোর সময় যাতে কেউ আটকাতে না পারে সে জন্য করেছি।’ এক প্রেমিকের সঙ্গেই দুজন পালিয়েছিলেন? বড় বউ মাথা নেড়ে বললেন, ‘হ্যাঁ।’পুলিশ জানায়, একই প্রেমিকের সঙ্গে পালিয়ে যাওয়া দুই জাকে গ্রেপ্তার করতে তাদের ব্যবহৃত মোবাইল ফোন ট্র্যাক করা হয়। তবে তারা সেখানে পৌঁছানোর আগেই প্রেমিক আরিফ পালিয়ে যান। তাকে ধরতে বিভিন্ন জায়গায় পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।সূত্র: এবিপি।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সিরাজদিখানে তিন বোন ইয়াবাসহ গ্রেপ্তার
সিরাজদিখানে তিন বোন ইয়াবাসহ গ্রেপ্তার

মুন্সীগঞ্জের সিরাজদিখানে ইয়াবাসহ তিন নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁরা তিনজনই সহোদর বোন।বৃহস্পতিবার (১০ জুলাই) সন্ধ্যায় উপজেলার রাজদিয়া এলাকার মুন্সী ভিলার Read more

লন্ডনে তারেক রহমানের শেষ কর্মসূচি আজ
লন্ডনে তারেক রহমানের শেষ কর্মসূচি আজ

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আজ মঙ্গলবার (১৬ ডিসেম্বর) লন্ডনে তার শেষ দলীয় কর্মসূচিতে অংশ নেবেন।মহান বিজয় Read more

ঈদের ছুটি শেষে ঢাকামুখী দক্ষিণাঞ্চলের মানুষ
ঈদের ছুটি শেষে ঢাকামুখী দক্ষিণাঞ্চলের মানুষ

কোরবানির ঈদের ছুটি শেষে আবার কর্মব্যস্ত জীবনে ফেরার প্রস্তুতি নিচ্ছেন দেশের দক্ষিণাঞ্চলের মানুষ। পটুয়াখালী, বরগুনা ও বরিশাল জেলার বিভিন্ন উপজেলা Read more

এক বছরে অন্তর্বর্তী সরকারের ১২ সাফল্য জানালেন প্রেস সচিব
এক বছরে অন্তর্বর্তী সরকারের ১২ সাফল্য জানালেন প্রেস সচিব

ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে শেখ হাসিনার দেশত্যাগের পর গঠিত অন্তর্বর্তী সরকারের এক বছর পূর্তি হতে যাচ্ছে আগামী শুক্রবার (৮ আগস্ট)। এই এক Read more

নেতানিয়াহুর ভাষণের সময় বেশিরভাগ দেশের ‘ওয়াক আউট’
নেতানিয়াহুর ভাষণের সময় বেশিরভাগ দেশের ‘ওয়াক আউট’

ফিলিস্তিনিদের অবরুদ্ধ গাজায় দখলদার বাহিনীর চলমান গণহত্যার মধ্যে শুক্রবার (২৬ সেপ্টেম্বর) জাতিসংঘ সাধারণ পরিষদে বক্তব্য দিচ্ছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।আনাদোলু Read more

ডর্টমুন্ডকে গোল বন্যায় ভাসাল ম্যান সিটি
ডর্টমুন্ডকে গোল বন্যায় ভাসাল ম্যান সিটি

চ্যাম্পিয়নস লিগের চলতি মৌসুমে দারুণ শুরু করেছিল জার্মান জায়ান্ট বরুশিয়া ডর্টমুন্ড। প্রথম তিন ম্যাচে ১২ গোল করেছে তারা। এবার মুদ্রার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন