বরিশালে মনোনয়ন বাছাইয়ের দ্বিতীয় দিনে ৪ জন প্রার্থীর মনোনয়ন বাতিল ঘোষনা করেছে রিটার্নিং কর্মকর্তা। এ ছাড়া বেশ কিছু অসঙ্গতি থাকায় ৮ প্রার্থীর মনোনয়ন স্থাগিত করেছে রিটার্নিং কর্মকর্তা। এ নিয়ে বরিশালের সংসদীয় ৬ টি আসনে ৬ জন প্রার্থীর মনোনয়ন বাতিল ও ১০ জনের মনোনয়ন স্থগিত রাখা হয়েছে।ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ২ ও ৩ জানুয়ারি বরিশালের সংসদীয় ৬ টি আসনের ৪৮ টি মনোনয়ন বাছাই করা হয়। শনিবার (৩ জানুয়ারি) বাছাইয়ের শেষ দিনে বরিশালের সংসদীয় ১,২,৩ আসনের ২৫ জন প্রার্থীর মনোনয়ন বাছাই করা হয়। এসময় অঙ্গিকার নামায় দলীয় প্রধানের স্বাক্ষর না থাকা, ভোটার তালিকায় অসঙ্গতি, দলীয় মনোনয়ন না থাকায় বরিশাল ৩ বাবুগঞ্জ- মুলাদী আসনে জাতীয় পার্টির ২ জন, স্বতন্ত্র ১ জন প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়।এ ছাড়া একই আসনের ২ টি মনোনয়ন স্থগিত করা হয়েছে। আসনটিতে বিএনপি মনোনীত প্রার্থী জয়নুল আবেদীন ও এবি পার্টির মনোনীত প্রার্থী ব্যারিষ্টার আসাদুজ্জামান ফুয়াদের মনোনয়ন বৈধ ঘোষনা করেছেন রিটার্রিং কর্মকর্তা। এছাড়া বরিশাল ২ উজিরপুর বানারীপাড়া আসনে জাসদ প্রার্থীর মনোনয়ন বাতিল ঘোষন করা হয়েছে। তার দলীয় মনোনয়ন না থাকায় রিটার্নিং কর্মকর্তা এ সিদ্ধান্ত দেন।এর আগে শুক্রবার বাছাইয়ের প্রথম দিনে ২ জনের মনোনয়ন বাতিল ও ২ জনের মনোনয়ন স্থগিত করেন রিটার্নিং কর্মকর্তা। যাদের মনোনয়ন বাতিল করা হয়েছে তারা পুনরায় আপিল করতে পারবেন। আর যাদের মনোনয়ন স্থগিত করা হয়েছে তাদের বিষয়ে যাচাই বাছাই করে রবিবার সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা।উল্লেখ, বরিশালের ৬ টি সংসদীয় আসনে ৬২ টি মনোনয়ন সংগ্রহ করা হয়েছিল এর মধ্যে ৪৮ টি মনোনয়ন জমা দেন প্রার্থীরা। বাছাই শেষে ৩২ টি মনোনয়ন বৈধ ঘোষনা করেন রিটার্নিং কর্মকর্তা।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইসরাইলি এফ-১৬ যুদ্ধবিমান ভূপাতিত করল ইরান
ইসরাইলি এফ-১৬ যুদ্ধবিমান ভূপাতিত করল ইরান

নিজেদের আকাশসীমায় ইসরাইলের একটি যুদ্ধবিমান সফলভাবে ভূপাতিত করার দাবি করেছে ইরানের রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। ইসরাইল বিষয়টি স্বীকার করলেও দাবি Read more

কুয়াকাটা সৈকতে ভেসে আসা জেলের মরদেহ উদ্ধার
কুয়াকাটা সৈকতে ভেসে আসা জেলের মরদেহ উদ্ধার

পটুয়াখালীর কুয়াকাটা সৈকতে নজরুল ইসলাম (৬০) নামের এক জেলের লাশ ভেসে এসেছে। আজ শুক্রবার (১ আগস্ট) সকালে স্থানীয়রা সৈকতে প্রথমে Read more

চকরিয়ায় এনসিপির পথসভার মঞ্চ ভাঙচুর
চকরিয়ায় এনসিপির পথসভার মঞ্চ ভাঙচুর

কক্সবাজারের চকরিয়া পৌর শহরের জনতা শপিং সেন্টারস্থ মাঠে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পথসভা মঞ্চ ভাঙার অভিযোগ উঠেছে বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে। Read more

শায়েস্তাগঞ্জে অগ্নিকান্ডে পুড়েছে ১৫ দোকান
শায়েস্তাগঞ্জে অগ্নিকান্ডে পুড়েছে ১৫ দোকান

হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ উপজেলার দক্ষিণ সুতাং বাজারে অগ্নিকান্ডের ঘটনায় ১৫টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে ব্যবসায়ীদের এক কোটি টাকার Read more

চাঁদা না পেয়ে মাংস বিক্রেতাকে কুপিয়ে দেড় লাখ টাকা ছিনতাই
চাঁদা না পেয়ে মাংস বিক্রেতাকে কুপিয়ে দেড় লাখ টাকা ছিনতাই

যশোরের ঝিকরগাছায় শফিকুল ইসলাম (৪৫) নামে এক মাংস বিক্রেতাকে কুপিয়ে ও ছুরিকাঘাতে জখম করে  দেড় লাখ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্র্বৃত্তরা। Read more

পুলিশের প্রতি জনসাধারণের আস্থা ফেরাতে কাজ করে যাচ্ছি: ওসি সাজ্জাদ
পুলিশের প্রতি জনসাধারণের আস্থা ফেরাতে কাজ করে যাচ্ছি: ওসি সাজ্জাদ

জনসাধারণের মাঝে পুলিশের প্রতি আস্থা ও বিশ্বাসকে ফিরিয়ে আনাসহ পুলিশের সাথে জনগণের সরাসরি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও ইতিবাচক পরিবেশ তৈরি করতে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন