রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় জরুরি প্রয়োজনে হটলাইন চালু করা হয়েছে। আজ সোমবার (২১ জুলাই) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় জরুরি প্রয়োজনে ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারিতে ইমার্জেন্সি হটলাইন চালু করা হয়েছে। হটলাইন নম্বর- ০১৯৪৯০৪৩৬৯৭।এর আগে, উত্তরায় বাংলাদেশ বিমানবাহিনীর (এফ-৭ বিজিআই) প্রশিক্ষণ বিমানটি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিধ্বস্ত হয়। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ সোমবার (২১ জুলাই) বেলা ১টা ৬ মিনিটে বিমানটি উড্ডয়ন করে।এখন পর্যন্ত নারী ও শিশুসহ ২৯ জনকে জাতীয় বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। এই সংখ্যা ক্রমশ বাড়ছে। ইতোমধ্যে, হতাহতদের জন্য প্রচুর রক্ত লাগবে, সেজন্য হাসপাতালের আশেপাশে রক্তদাতাদের প্রস্তুত থাকার আহ্বান জানানো হয়েছে।বিমানটির পাইলট ছিলেন ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগর। বিমানে তিনি একাই ছিলেন।জাতীয় বার্ন ইনস্টিটিউটে এরইমধ্যে অর্ধশতাধিক দগ্ধ মানুষ ভর্তি হয়েছেন বলে জানিয়েছেন হাসপাতালের পরিচালক ডা. নাসির উদ্দিন।এদিকে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডা. সাইদুর রহমান বলেন, ৬০ জনের মতো রোগী বার্ন ইনস্টিটিউটে আনা হয়েছে। এছাড়া দুর্ঘটনায় আহত ও দগ্ধদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিতে সরকার কাজ করছে।এছাড়া আন্তঃবাহিনী পরিদপ্তর (আইএসপিআর) জানায়, পাইলটসহ ৫ জনকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়েছে।ফায়ার সার্ভিসের পাশাপাশি উদ্ধার অভিযানে পুলিশ, সেনাবাহিনী, বিজিবিসহ স্থানীয় জনতা এবং শিক্ষার্থী-অভিভাবকরাও যোগ দিয়েছেন।এসকে/এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নাগরপুরে পাট চাষিদের দিনব্যাপী প্রশিক্ষণ
নাগরপুরে পাট চাষিদের দিনব্যাপী প্রশিক্ষণ

টাঙ্গাইলের নাগরপুরে পাট অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের আয়োজনে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের পাট অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন ২০২৪-২০২৫ অর্থবছরে উন্নত প্রযুক্তি Read more

নির্বাচনের আগে রাষ্ট্র সংস্কারের দাবি জানালেন জামায়াতের সাবেক আমির
নির্বাচনের আগে রাষ্ট্র সংস্কারের দাবি জানালেন জামায়াতের সাবেক আমির

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক আমির অধ্যাপক মুজিবুর রহমান রহমান বলেছেন, সংস্কারের আগে কোনোভাবেই নির্বাচন চাইনা। স্বৈরাচার শেখ হাসিনা সরকারের কলঙ্ক Read more

যুক্তরাজ্যে ব্রিস্টল জাদুঘর থেকে ৬ শতাধিক শিল্পকর্ম চুরি
যুক্তরাজ্যে ব্রিস্টল জাদুঘর থেকে ৬ শতাধিক শিল্পকর্ম চুরি

যুক্তরাজ্যের ব্রিস্টল জাদুঘর থেকে ৬ শতাধিক শিল্পকর্ম চুরি হয়েছে। চুরি হওয়া এসব শিল্পকর্মগুলো যুক্তরাজ্যের রাজপরিবার, ব্রিটিশ সাম্রাজ্য এবং কমনওয়েলথভুক্ত দেশগুলোর Read more

গ্রিনল্যান্ডে ভেনেজুয়েলার মতো ‘রাতারাতি দখলের’ পরিস্থিতি নেই
গ্রিনল্যান্ডে ভেনেজুয়েলার মতো ‘রাতারাতি দখলের’ পরিস্থিতি নেই

গ্রিনল্যান্ডে ভেনেজুয়েলার মতো ‘রাতারাতি দখলের’ পরিস্থিতি নেই বলে মন্তব্য করেছেন গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী জেন্স-ফ্রেডেরিক নিলসেন। তিনি বলেন, ‘গণমাধ্যমের মাধ্যমে পাল্টাপাল্টি বক্তব্যের Read more

একুশে বইমেলায় স্টলের জন্য আবেদন ২৫ জানুয়ারি পর্যন্ত
একুশে বইমেলায় স্টলের জন্য আবেদন ২৫ জানুয়ারি পর্যন্ত

বাংলা একাডেমির অমর একুশে বইমেলায় অংশগ্রহণের জন্য আগ্রহী প্রকাশনা প্রতিষ্ঠানগুলোকে স্টল বরাদ্দের আবেদনপত্র জমা দেওয়ার জন্য আহ্বান করা হয়েছে। আগামী Read more

‘ভালবাসার প্রতীক হিসেবে আমার শেষ জীবন উৎসর্গ করতে চাই’
‘ভালবাসার প্রতীক হিসেবে আমার শেষ জীবন উৎসর্গ করতে চাই’

পাবনা-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী কে এম আনোয়ারুল ইসলাম বলেছেন, 'আপনারা আমাকে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন