ভারতে উগ্রবাদী হিন্দু সম্প্রদায়ের হাতে মুসলমানদের ওপর নির্যাতন, হত্যাকাণ্ড, মসজিদ-মাদ্রাসা ও বাড়িঘরে হামলার প্রতিবাদে পঞ্চগড়ে বিক্ষোভ করেছে মুসল্লিরা।শুক্রবার (২৫ এপ্রিল) জুমার নামাজ শেষে শহরের বিভিন্ন মসজিদ থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শেষ হয় চৌরঙ্গী মোড়ে। সেখানে অনুষ্ঠিত হয় এক সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ।সমাবেশে বক্তারা বলেন, ভারতে মুসলমানদের ওপর ধারাবাহিক নির্যাতন, হত্যা, সম্পত্তি লুট, মসজিদ ও মাদ্রাসা ভাঙচুর এবং অগ্নিসংযোগ বর্বরতার শামিল। তারা এসব ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, অবিলম্বে আন্তর্জাতিক মহল ও জাতিসংঘকে এ বিষয়ে কার্যকর পদক্ষেপ নিতে হবে। বক্তারা আরও বলেন, ফিলিস্তিনেও একইভাবে মুসলমানরা নির্যাতিত হচ্ছে। তাই এখনই ভারত ও ইসরায়েলি পণ্য বর্জনের ডাক দেন তারা।সমাবেশে বক্তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, নির্যাতন বন্ধ না হলে আরও কঠোর আন্দোলনে নামা হবে। এসময় তারা বাংলাদেশের বিক্রেতা ও ক্রেতাদের ইসলামের স্বার্থে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।বিক্ষোভ ও সমাবেশে সম্মিলিত খতমে নবুওয়ত সংরক্ষণ পরিষদ পঞ্চগড় ও ঈমান আক্বিদা রক্ষা কমিটির নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। নেতৃত্বে ছিলেন ক্বারী মো. আব্দুল্লাহ। বক্তব্য দেন হাফেজ মীর মুর্শিদ তুহিন, নুর আলম, হাফেজ লিয়াকত আলী, হাফেজ সোহেল রানা এবং মাহফুজুর রহমান।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
অবরুদ্ধ গাজায় আরও ৯২ ফিলিস্তিনিকে হত্যা করল ইসরাইল
অবরুদ্ধ গাজায় আরও ৯২ ফিলিস্তিনিকে হত্যা করল ইসরাইল

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় গত ২৪ ঘণ্টায় আরও ৯২ ফিলিস্তিনিকে হত্যা করেছে দখলদার ইসরাইল বাহিনী। এ সময়ে আহত হয়েছেন দুই শতাধিক। কাতারভিত্তিক Read more

মারধর ও চাঁদা দাবির অভিযোগে ৩ পুলিশসহ ৪ জনের বিরুদ্ধে শিক্ষার্থীর মামলা
মারধর ও চাঁদা দাবির অভিযোগে ৩ পুলিশসহ ৪ জনের বিরুদ্ধে শিক্ষার্থীর মামলা

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় এক শিক্ষার্থীকে মারধর করে শ্রবণশক্তি নষ্ট করা ও ১ লাখ ২০ হাজার টাকা চাঁদা দাবির অভিযোগে ৩ পুলিশ Read more

পাকুন্দিয়ায় ইভটিজিংয়ের অভিযোগে যুবকের কারাদণ্ড
পাকুন্দিয়ায় ইভটিজিংয়ের অভিযোগে যুবকের কারাদণ্ড

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় নবম শ্রেণির এক শিক্ষার্থীকে ইভটিজিংয়ের অভিযোগে মো. জুবায়েত (২৪) নামে এক যুবককে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়।শনিবার (১৭ Read more

লন্ডন বৈঠকের সিদ্ধান্ত নির্বাচন কমিশনকে জানান: সরকারকে সালাহউদ্দিন
লন্ডন বৈঠকের সিদ্ধান্ত নির্বাচন কমিশনকে জানান: সরকারকে সালাহউদ্দিন

আগামী জাতীয় নির্বাচনের সময় নিয়ে লন্ডনে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের যে বৈঠক Read more

জীবননগর সীমান্তে বিএসএফের হাতে বাংলাদেশি আটক
জীবননগর সীমান্তে বিএসএফের হাতে বাংলাদেশি আটক

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার বেনীপুর সীমান্ত থেকে বিএসএফ বদরউদ্দীন নামে এক বাংলাদেশীকে ধরে নিয়ে গেছে। বুধবার (০১ অক্টোবর) বেলা ১১ টার সময় Read more

সারোয়ার তুষারকে সাংগঠনিক কাজ থেকে বিরত থাকার নির্দেশ এনসিপির
সারোয়ার তুষারকে সাংগঠনিক কাজ থেকে বিরত থাকার নির্দেশ এনসিপির

নৈতিক স্খলনের অভিযোগ ওঠায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষারকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে দলটির কেন্দ্রীয় কমিটি। এছাড়া Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন