বরিশাল জেলার উজিরপুর উপজেলার সাতলা বাজারের কয়েকটি ওষুধের ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ মজুদ রাখা এবং কোম্পানির দেওয়া ফ্রি স্যাম্পল ওষুধ বিক্রির দায়ে তিনটি ফার্মেসিকে ২০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।রবিবার (২ নভেম্বর) দুপুরে উজিরপুর উপজেলার সাতলা বাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় লায়বা ফার্মেসি ও মনি মেডিকেল হলে মেয়াদোত্তীর্ণ ওষুধ মজুদ রাখা এবং বিভিন্ন কোম্পানির দেওয়া ফ্রি স্যাম্পল ওষুধ বিক্রির অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী ১৮ হাজার টাকা জরিমানা করা হয়।এছাড়া অনুমোদনহীন ভারতীয় প্রসাধনী (যেমন নাইট ক্রিম “ডিউল”সহ অবৈধ প্রসাধনী) মজুদ ও বিক্রির দায়ে তাহিয়া কসমেটিকস নামের একটি প্রতিষ্ঠানকে নগদ ২ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি অবৈধ প্রসাধনীগুলো ধ্বংস করা হয়।অভিযানটি পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক সুমি রানী মিত্র।অভিযানে সহযোগিতা করেন উজিরপুর উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর এস. এম. ইলিয়াস উদ্দিন আহমেদ এবং উজিরপুর মডেল থানার এএসআই অন্তর আহমেদ।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
শনিবার ব্যাংক খোলা রাখার নির্দেশ
শনিবার ব্যাংক খোলা রাখার নির্দেশ

হজ কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট ব্যাংকের শাখা বা উপশাখা আগামী ১৮ অক্টোবর (শনিবার) খোলা রাখার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ব্যাংকগুলোকে নির্দেশ Read more

চকরিয়ায় এনসিপির পথসভার মঞ্চ ভাঙচুর
চকরিয়ায় এনসিপির পথসভার মঞ্চ ভাঙচুর

কক্সবাজারের চকরিয়া পৌর শহরের জনতা শপিং সেন্টারস্থ মাঠে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পথসভা মঞ্চ ভাঙার অভিযোগ উঠেছে বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে। Read more

নাগরপুরে অসহনীয় তীব্র গরমে ‘বিপাকে দিনমজুর-শিক্ষার্থীরা
নাগরপুরে অসহনীয় তীব্র গরমে ‘বিপাকে দিনমজুর-শিক্ষার্থীরা

টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় চলমান তীব্র গরমে জনজীবন চরমভাবে ব্যাহত হচ্ছে। গত কয়েকদিন ধরে প্রচণ্ড সূর্যতাপ ও তাপপ্রবাহে উপজেলার নানা শ্রেণি-পেশার Read more

টিটিসির প্রশিক্ষক অন্তরের বিরুদ্ধে সরকারবিরোধী পোস্ট ও দুর্নীতির অভিযোগ
টিটিসির প্রশিক্ষক অন্তরের বিরুদ্ধে সরকারবিরোধী পোস্ট ও দুর্নীতির অভিযোগ

কিশোরগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি)-এর ইলেকট্রিক্যাল ট্রেডের খণ্ডকালীন প্রশিক্ষক শাহরিয়ার রশিদ অন্তরের বিরুদ্ধে অন্তর্বর্তীকালীন সরকারকে নিয়ে কুরুচিপূর্ণ ফেসবুক পোস্ট, সার্টিফিকেট Read more

পাহাড় থেকে অজ্ঞাত বৃদ্ধের লাশ উদ্ধার
পাহাড় থেকে অজ্ঞাত বৃদ্ধের লাশ উদ্ধার

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বারৈয়ারঢালা ইউনিয়নের পাহাড় থেকে এক বৃদ্ধের (৬০) অজ্ঞাতনামা লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (১ জুন) বিকাল ৪ টার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন