বরিশাল-কুয়াকাটা মহাসড়কের পাশে কাঠের পোল সংলগ্ন এলাকা থেকে সাকিব হাওলাদার (২৫) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকালে রাস্তার পাশে মরদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে বাকেরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।নিহত সাকিব হাওলাদার বরিশালের দুমকি উপজেলার চরবয়ড়া এলাকার জসিম হাওলাদারের ছেলে বলে নিশ্চিত করেছে পুলিশ। স্থানীয়দের বরাতে জানা যায়, সকালে মহাসড়কের পাশে রক্তাক্ত অবস্থায় যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে পথচারীরা থমকে যান। পরে পুলিশকে খবর দেওয়া হয়।পুলিশ জানায়, নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। এসব আঘাত দেখে প্রাথমিকভাবে মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। এটি পরিকল্পিত হত্যাকাণ্ড, সড়ক দুর্ঘটনা নাকি ছিনতাইকারীদের হামলার ফল—তা নিশ্চিত করতে পারেনি পুলিশ।বাকেরগঞ্জ থানার দায়িত্বশীল সূত্র জানায়, ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। পরবর্তী আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। ময়নাতদন্ত রিপোর্ট হাতে পেলেই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নিবন্ধন না পাওয়ায় আমরণ অনশনে তারেক রহমান
নিবন্ধন না পাওয়ায় আমরণ অনশনে তারেক রহমান

নতুন রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পায়নি আমজনতার দল। এর প্রতিবাদে নির্বাচন কমিশনের (ইসি) সামনে আমরণ অনশনে বসার ঘোষণা দিয়েছেন দলটির Read more

মঠবাড়িয়ায় ছাত্রদলকর্মী হত্যার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ
মঠবাড়িয়ায় ছাত্রদলকর্মী হত্যার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ

পিরোজপুরের মঠবাড়িয়ায় মনজুর মোর্শেদ মুবিন (২৩) নামে এক ছাত্রদল কর্মীকে কুপিয়ে হত্যার ঘটনায় অভিযুক্ত হত্যাকারিদের অবিলম্বে গ্রেফতার ও বিচার দাবিতে Read more

এবার দ. কোরিয়ার ড্রোন ভূপাতিতের দাবি উ. কোরিয়ার
এবার দ. কোরিয়ার ড্রোন ভূপাতিতের দাবি উ. কোরিয়ার

উত্তর কোরিয়া শনিবার দাবি করেছে, ৪ জানুয়ারি দক্ষিণ কোরিয়া আরেকটি ড্রোন তাদের আকাশসীমায় উড়িয়েছে, যা দেশটির সার্বভৌমত্ব লঙ্ঘন করেছে। রাষ্ট্রীয় Read more

যুক্তরাষ্ট্রে অতিরিক্ত শুল্ক কমলেও আত্মতুষ্টির জায়গা নেই: বিজিএমইএ
যুক্তরাষ্ট্রে অতিরিক্ত শুল্ক কমলেও আত্মতুষ্টির জায়গা নেই: বিজিএমইএ

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পোশাকপণ্যের ওপর অতিরিক্ত শুল্ক ৩৫ শতাংশ থেকে কমিয়ে ২০ শতাংশ করা হয়েছে। তবে এই ইতিবাচক অগ্রগতি সত্ত্বেও, আত্মতুষ্টির Read more

মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মীর বাছির উদ্দিনের ইন্তেকাল
মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মীর বাছির উদ্দিনের ইন্তেকাল

মুন্সিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মীর বাছির উদ্দিন জুয়েল (৫২) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রোববার (১১ জানুয়ারি) দিবাগত রাত দেড়টার Read more

দেশের সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: স্বাস্থ্যসচিব
দেশের সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: স্বাস্থ্যসচিব

দেশের প্রতিটি নাগরিকের জন্য মানসম্মত ও আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই বর্তমান সরকারের প্রধান লক্ষ্য বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন