অবকাঠামো উন্নয়নসহ তিন দফা দাবিতে টানা চতুর্থ দিনের মতো বরিশাল-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেল পাঁচটা থেকে ছয়টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধ করে বিভিন্ন স্লোগান দেন। এর আগে গত কয়েকদিন ধরেই একই দাবিতে সড়ক অবরোধ কর্মসূচি পালন করছেন তারা। কিন্তু বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) থেকে কোনো যোগাযোগ না পাওয়ায় শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করেন। এ প্রসঙ্গে গত ৩১ আগস্ট ইউজিসিকে আহ্বান জানিয়ে সংবাদ সম্মেলনও করেছিলেন তারা।শিক্ষার্থীরা জানান, টানা এক মাসের অধিক সময় ধরে অবকাঠামো উন্নয়ন, ভূমি অধিগ্রহণ এবং পরিবহন সংকট নিরসনসহ তিন দফা দাবিতে আন্দোলন চালিয়ে আসছেন। কিন্তু প্রশাসনের পক্ষ থেকে কার্যকর কোনো পদক্ষেপ বা আশ্বাস না পাওয়ায় এবার তারা সড়ক অবরোধে নামতে বাধ্য হয়েছেন। দ্রুত সময়ের মধ্যে দাবি পূরণ না হলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেন তারা।আন্দোলনকারী শিক্ষার্থী আবু বকর সিদ্দিক বলেন, ‘বিশ্ববিদ্যালয় প্রশাসন আশ্বাস দিলেও আমরা আশ্বস্ত নই। আমরা চাই শিক্ষা মন্ত্রণালয় ও ইউজিসি সরাসরি হস্তক্ষেপ করে বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো উন্নয়নে কার্যকর পদক্ষেপ নিক।’আইন বিভাগের শিক্ষার্থী মো. শওকত ওসমান স্বাক্ষর বলেন, ‘শিক্ষার প্রতি রাষ্ট্রের উদাসীনতার প্রমাণ আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে বরিশাল বিশ্ববিদ্যালয় সর্বত্র দেখতে পাচ্ছি। রাষ্ট্র এবং প্রশাসনের দায়িত্ব শিক্ষার্থীদের নিরাপত্তা, আবাসন ও পরিবহন নিশ্চিত করা। কিন্তু শিক্ষাকে পণ্য হিসেবে দেখার প্রবণতার কারণে সব জায়গায় শিক্ষার প্রতি এই অবহেলা স্পষ্ট হয়ে উঠছে।’আন্দোলনকারী শিক্ষার্থী সুজয় শুভ বলেন, ‘গত এক মাস ধরে আমাদের দাবি নিয়ে আন্দোলন চলছে। বিভিন্নভাবে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছি, কিন্তু তারা ন্যূনতম যোগাযোগও করেননি। পর্যাপ্ত অবকাঠামোর অভাবে আমাদের শিক্ষা কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। আমরা দ্রুত সমাধান চাই।’এদিকে অবরোধের কারণে মহাসড়কের দু’পাশে কয়েক কিলোমিটার দীর্ঘ যানজট সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা; অনেকেই বাধ্য হয়ে পায়ে হেঁটে গন্তব্যের দিকে রওনা দেন।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
৮ কোটি ২০ লাখ টাকা ফেরত পেয়েছেন হজযাত্রীরা
৮ কোটি ২০ লাখ টাকা ফেরত পেয়েছেন হজযাত্রীরা

সৌদী আরবের মক্কা-মদিনায় এ বছর নিরাপদে পবিত্র হজ পালনের পরেও সরকারের পক্ষ থেকে ৮ কোটি ২০ লাখ টাকা ফেরত পেয়েছেন Read more

শেরে বাংলা আইকনিক অ্যাওয়ার্ডস পেলেন ভাঙ্গুড়ার সাখাওয়াত হোসেন
শেরে বাংলা আইকনিক অ্যাওয়ার্ডস পেলেন ভাঙ্গুড়ার সাখাওয়াত হোসেন

সাংবাদিকতায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ শেরে বাংলা আইকনিক অ্যাওয়ার্ডস-২০২৫ লাভ করেছেন দেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কণ্ঠস্বরের পাবনার ভাঙ্গুড়া উপজেলা Read more

ময়মনসিংহে ত্রিমুখী সংঘর্ষে নিহত ৩, আহত ২০
ময়মনসিংহে ত্রিমুখী সংঘর্ষে নিহত ৩, আহত ২০

ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় বাস, সিএনজি অটোরিকশা, কাভার্ডভ্যান ও ব্যাটারিচালিত অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে ঘটনাস্থলেই তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ২০ Read more

শ্লোগানের কবি নাজমুল হক নজীরের ৭১তম জন্মবার্ষিকী আজ
শ্লোগানের কবি নাজমুল হক নজীরের ৭১তম জন্মবার্ষিকী আজ

গত শতাব্দীর সত্তর দশকে বাংলা সাহিত্যে যে ক'জন কবি সৃষ্টিশীলতার স্বাক্ষর রেখেছিলেন, তাদের একজন নাজমুল হক নজীর। আজ তাঁর ৭১তম Read more

বরিশাল বোর্ডের পাস করেনি ১৬ বিদ্যালয়ের শিক্ষার্থীরা
বরিশাল বোর্ডের পাস করেনি ১৬ বিদ্যালয়ের শিক্ষার্থীরা

বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় ১৭টি বিদ্যালয়ের শিক্ষার্থীরা শতভাগ পাস করেছে। এর আগের বছর Read more

ভোলায় সাংবাদিককে হত্যার হুমকি শ্রমিকলীগ নেতার
ভোলায় সাংবাদিককে হত্যার হুমকি শ্রমিকলীগ নেতার

দেশের জনপ্রিয় সংবাদ মাধ্যম সময়ের কন্ঠস্বরের স্টাফ রিপোর্টার ও ভোলা চরফ্যাশন উপজেলার বাসিন্দা সাইফুল ইসলাম মুকুলকে (৩২) আগুনে পুড়িয়ে মারা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন