প্রধান বিচারপতির বাসভবন, বিচারপতি ভবন, জাজেস কমপ্লেক্স, সুপ্রিম কোর্টের গেটসহ ৮ স্থানে ফের সভা, সমাবেশ, মিছিল, সভাযাত্রা ও বিক্ষোভ নিষিদ্ধ করা হয়েছে। বৃহস্পতিবার (১২ জুন) এ সংক্রান্ত গণবিজ্ঞপ্তি জারি করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।বিজ্ঞপ্তিতে বলা হয়, সর্বসাধারণের অবগতির জন্য জনশৃঙ্খলা এবং প্রধান উপদেষ্টার নিরাপত্তা রক্ষার স্বার্থে ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স (অর্ডিন্যান্স নং-III/৭৬) এর ২৯ ধারায় অর্পিত ক্ষমতাবলে আগামী শনিবার (১৪ জুন) শনিবার থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত প্রধান বিচারপতির সরকারি বাসভবন, বিচারপতি ভবন, জাজেস কমপ্লেক্স, বাংলাদেশ সুপ্রিম কোর্টের প্রধান গেট, মাজার গেট, জামে মসজিদ গেট, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১ ও ২-এর প্রবেশ গেট, বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনের সম্মুখে সকল ধরনের সভা, সমাবেশ, মিছিল, শোভাযাত্রা ও বিক্ষোভ প্রদর্শন ইত্যাদি নিষিদ্ধ করা হলো।এতে আরও বলা হয়, বিভিন্ন দাবি-দাওয়া আদায় ও প্রতিবাদ কর্মসূচির নামে যখন-তখন সড়ক অবরোধ করে যান চলাচলে বিঘ্ন না ঘটানোর জন্য সংশ্লিষ্ট সবাইকে পুনরায় অনুরোধ করা হলো।এর আগে, গত ১৫ মে এই আট স্থানে সভা, সমাবেশ, মিছিল, সভাযাত্রা ও বিক্ষোভ নিষিদ্ধ করে ডিএমপি।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নড়বড়ে কাঠের পাটাতনে ঝুঁকিপূর্ণ পারাপার, ১২ বছরেও হয়নি সেতুর সংস্কার
নড়বড়ে কাঠের পাটাতনে ঝুঁকিপূর্ণ পারাপার, ১২ বছরেও হয়নি সেতুর সংস্কার

বরগুনার আমতলী উপজেলার আঠারোগাছিয়া ইউনিয়নের সোনাখালী বাজার সংলগ্ন খালের ওপর নির্মিত একটি গুরুত্বপূর্ণ সেতু গত ১২ বছর ধরে ভাঙা অবস্থায় Read more

চুয়াডাঙ্গায় সেনাবাহিনীর হেফাজতে বিএনপি নেতা ডাবলুর মৃত্যুর অভিযোগ
চুয়াডাঙ্গায় সেনাবাহিনীর হেফাজতে বিএনপি নেতা ডাবলুর মৃত্যুর অভিযোগ

চুয়াডাঙ্গার জীবননগর পৌর বিএনপির সাধারণ সম্পাদক শামসুজ্জামান ডাবলু (৪৮) সেনাবাহিনীর হেফাজতে থাকা অবস্থায় মৃত্যুবরণ করেছেন বলে জানা গেছে। সোমবার (১২ Read more

দুর্নীতি-চাঁদাবাজির বিরুদ্ধে শক্ত অবস্থান নিতে হবে উপাধ্যক্ষ তোফায়েল আহমেদ
দুর্নীতি-চাঁদাবাজির বিরুদ্ধে শক্ত অবস্থান নিতে হবে উপাধ্যক্ষ তোফায়েল আহমেদ

বাংলাদেশ আজ এক গভীর বাস্তবতার মুখোমুখি। দুর্নীতি ও চাঁদাবাজির বিষাক্ত ছায়া যখন সমাজের সর্বস্তরে বিস্তৃত, তখন সাধারণ মানুষের জীবনে শান্তি Read more

ফিলিস্তিনিরা তাদের মাটি ছেড়ে কোথাও যাবে না: মাহমুদ আব্বাস
ফিলিস্তিনিরা তাদের মাটি ছেড়ে কোথাও যাবে না: মাহমুদ আব্বাস

জাতিসংঘের সাধারণ পরিষদে ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ফিলিস্তিনিরা তাদের মাটি ছেড়ে কোথাও যাবে না। তাদের জনগণ নিজেদের Read more

আলফাডাঙ্গায় একসঙ্গে মাদকসেবন, তিন যুবকের ৬ মাসের কারাদণ্ড
আলফাডাঙ্গায় একসঙ্গে মাদকসেবন, তিন যুবকের ৬ মাসের কারাদণ্ড

ফরিদপুরের আলফাডাঙ্গায় মাদক সেবনের অপরাধে তিন যুবককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একইসঙ্গে প্রত্যেককে ১০ হাজার টাকা করে Read more

x
x

মুন্সিগঞ্জে শ্বশুরবাড়িতে যুবকের আত্মহত্যার চেষ্টা

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন