নারায়ণগঞ্জের ফতুল্লায় চার স্কুলছাত্রীকে আটকে রেখে ধর্ষণের অভিযোগে পাগলা উচ্চ বিদ্যালয়ের খণ্ডকালীন শিক্ষক মিজানুর রহমান ওরফে মিজান (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ। একই ভুক্তভোগী তিন স্কুলছাত্রীকে উদ্ধার করা হয়েছে।বুধবার (২৫ জুন) সকালে ঢাকার মোহাম্মদপুরের একটি বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার মিজানুর রহমান মিজান বরিশাল জেলার আগৈলঝাড়ার মৃত আবু তালেব শিকদারের ছেলে। তার বিরুদ্ধে ঢাকার একটি থানায় পর্ণোগ্রাফি ও ধর্ষণ মামলা রয়েছে বলে জানা গেছে।পুলিশ জানায়, শিক্ষক মিজানুর রহমান ঢাকার মোহাম্মদপুরে বসবাস করলেও ফতুল্লার পাগলা উচ্চ বিদ্যালয়ে খণ্ডকালীন শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। তিনি স্কুল বন্ধকালীন সময় প্রতি শুক্রবার স্কুলে আর্ট ও কম্পিউটার ক্লাস নিতেন। মিজানুর রহমান গত ৬ জুন পাগলা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির দুই ছাত্রীকে কৌশলে ঢাকার মোহাম্মদপুরের সাদেক খান রোডের একটি বাসায় নিয়ে যান। সেখানে নিয়ে দুই শিক্ষার্থীকে জোরপূর্বক একাধিকবার ধর্ষণ করেন। একই কায়দায় গত ১১ জুন স্কুল থেকে কৌশলে দশম শ্রেণির আরো এক শিক্ষার্থীকে মোহাম্মদপুরের বাসায় নিয়ে যান। সেখানে তাকেও জোরপূর্বক ধর্ষণ করেন। সর্বশেষ গত ২৩ জুন দশম শ্রেণির আরও এক ছাত্রীকে মোহাম্মদপুরে নিয়ে গিয়ে ধর্ষণ করেন।পরবর্তীতে মিজানের বাসা থেকে কৌশলে পালিয়ে এসে এক শিক্ষার্থী তার পরিবারসহ আটক থাকা শিক্ষার্থীদের পরিবারকে জানায়। পরে পুলিশ বিষয়টি জানতে পেরে পালিয়ে আসা ঐ স্কুল শিক্ষার্থীকে নিয়ে ঘটনাস্থলে অভিযান চালিয়ে ভুক্তভোগী তিন শিক্ষার্থীকে উদ্ধার করতে সক্ষম হয়।এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম বলেন, অভিযান চালিয়ে অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে। একই সাথে ভুক্তভোগী শিক্ষার্থীদের উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় ফতুল্লা থানায় মামলা দায়ের করা হয়েছে। এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
‌‘আইনি ভিত্তি না থাকলে জুলাই সনদে স্বাক্ষর হবে প্রতারণা’
‌‘আইনি ভিত্তি না থাকলে জুলাই সনদে স্বাক্ষর হবে প্রতারণা’

ঐক্যমত কমিশন আলোচনায় ডাকলে তাতে সাড়া দেবে এনসিপি। নোট অব ডিসেন্ট (ভিন্নমত) এর সঙ্গে জুলাই সনদের কোনো সম্পর্ক নেই বলে Read more

ভারতে কারাভোগ শেষে দেশে ফিরলেন ১৭ কিশোর-কিশোরী
ভারতে কারাভোগ শেষে দেশে ফিরলেন ১৭ কিশোর-কিশোরী

ভারতে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে অপরাধে কারাভোগ শেষে বেনাপোল স্থলবন্দর দিয়ে দেশে ফিরেছেন ১৭ জন বাংলাদেশি কিশোর-কিশোরী। ফেরত আসাদের মধ্যে ৭ Read more

Lorem ipsum dolor sit amet
Lorem ipsum dolor sit amet

Lorem ipsum dolor sit amet consectetur adipiscing elit. Quisque faucibus ex sapien vitae pellentesque sem placerat. In id cursus mi Read more

স্ত্রীকে নোরা ফাতেহি বানাতে না খাইয়ে ব্যায়াম করান স্বামী
স্ত্রীকে নোরা ফাতেহি বানাতে না খাইয়ে ব্যায়াম করান স্বামী

স্ত্রীকে বলিউড অভিনেত্রী নোরা ফাতেহির মতো বানাতে জোরপূর্বক ব্যায়াম করাতেন শিবম উজ্জ্বল নামের উত্তর প্রদেশের এক বাসিন্দা। তিনি দৈনিক ৩ Read more

শার্শায় ইজারা হয়নি ১৫ হাট, কোটি কোটি টাকার রাজস্ব হারাচ্ছে সরকার
শার্শায় ইজারা হয়নি ১৫ হাট, কোটি কোটি টাকার রাজস্ব হারাচ্ছে সরকার

বাংলা ১৪৩২ সালের জন্য যশোরের শার্শা উপজেলা পরিষদের নিয়মিত ২১টি হাট বাজার বার বার ইজারা বিজ্ঞপ্তি দেওয়া সত্বেও ১৫টি হাট Read more

মিরপুরে শ্যামল পল্লী বস্তিতে আগুন
মিরপুরে শ্যামল পল্লী বস্তিতে আগুন

রাজধানীর মিরপুরের ১৩ নম্বরের শ্যামল পল্লী বস্তিতে আগুন লেগেছে। আজ রবিবার সন্ধ্যা ৭টা ৫৫ মিনিটের দিকে এ খবর পায় ফায়ার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন