পোষ মাসের শুরুতেই চুয়াডাঙ্গার জীবননগরে তীব্র শীত, হিমেল বাতাস ও ঘন কুয়াশায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। গত কয়েকদিন ধরে এখানে মৃদু শৈত্য প্রবাহ বয়ে চলেছে। ঘন কুয়াশার কারণে দেখা মিলছে না সূর্যের আলো।তীব্র কুয়াশায় কৃষি জমির ফসলের ক্ষতির আশঙ্কা করছেন বোরো চাষিরা। বিশেষ করে বোরো ধানের বীজতলা নষ্ট হয়ে যাচ্ছে। এতে দুশ্চিন্তায় পড়েছেন চাষিরা।জীবননগর উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি বোরো মৌসুমে জীবননগর উপজেলায় ৩৮৩ হেক্টর জমিতে বোরো ধানের বীজতলা তৈরি করা হয়েছে। এ বছর জীবননগর উপজেলায় মোট ৭ হাজার ১শ’ হেক্টর জমিতে বোরো ধান চাষের লক্ষমাত্রা নির্ধারণ করা হয়েছে।জীবননগর উপজেলার ফসলের মাঠ ঘুরে দেখা গেছে, চাষিরা নিচু জমিতে বোরো মৌসুমের জন্য বিভিন্ন জাতের ধান বীজ বপন করেছেন। আর ১০-১২ দিন পরে চাষিরা বীজতলা থেকে চারা সংগ্রহ করে ধানের জমিতে রোপণ করবেন। ঘন কুয়াশায় বীজতলা থেকে চারা বাঁচাতে অনেকেই পলিথিন দিয়ে ঢেকে রেখেছেন।ইতোমধ্যেই তীব্র শীত ও ঘন কুয়াশায় অনেক বীজতলার চারা হলুদবর্ণ ধারণ করে শুকিয়ে যাচ্ছে। এতে চরম দুশ্চিন্তায় পড়েছেন চাষিরা। জীবননগর উপজেলার উথলী গ্রামের বোরো চাষি আশরাফুল ইসলাম বলেন, গত দশদিন ধরে ঘন কুয়াশা আর তীব্র শীতের কারণে বোরো ধানের বীজতলা ক্ষতির সম্ভাবনা দেখা দিয়েছে। যদি এধরনের আবহাওয়া আরও কিছু দিন অব্যাহত থাকে তাহলে ধানের বীজতলা পুরোপুরি নষ্ট হয়ে যাবে।গয়েশপুর গ্রামের বোরো চাষি মান্নান মোল্লা বলেন, আর মাত্র ১০ দিন পরে বীজতলা থেকে চারা নিয়ে ধানের জমিতে লাগানো হবে। কিন্তু ঘন কুয়াশার কারণে চারার আগাগুলো হলুদবর্ণ হয়ে যাচ্ছে। প্রতিদিন সকালে লম্বা লাঠি দিয়ে চারার ওপর নাড়া দিয়ে শিশিরগুলো ফেলে দিই।তারপরেও এমন ঘন কুয়াশা আর কিছুদিন থাকলে চারাগুলো শুকিয়ে যেতে পারে। জীবননগর উপজেলার অনেক চাষি এখন বোরো ধানের বীজতলা নিয়ে দুশ্চিন্তায় আছেন। জীবননগর উপজেলা কৃষি কর্মকর্তা মো. আলমগীর হোসেন জানান, তীব্র শীত ও কুয়াশার কারণে বোরো ধানের বীজতলা ক্ষতির সম্ভাবনা থাকে। অনেক চারা হলুদবর্ণ হয়ে যায়। ছত্রাক আক্রমণ করে চারা শুকিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। চাষিদের পলিথিন দিয়ে বীজতলা ঢেকে রাখার পরামর্শ দেওয়া হয়েছে।সকালে বীজতলার ঠান্ডা পানি পরিবর্তন করে দিতে বলা হয়েছে। তাছাড়া লম্বা লাঠি দিয়ে চারার ওপর জমে থাকা শিশিরগুলো ফেলে দিতে বলা হয়েছে। তীব্র কুয়াশা থেকে বীজতলা রক্ষার জন্য চাষিদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ করে পরামর্শ দেওয়া হচ্ছে। এদিকে কনকনে শীত আর ঘন কুয়াশা আরও কয়েকদিন অব্যাহত থাকবে বলে জানিয়েছেন আবহাওয়া অফিস।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইসরায়েলে সবচেয়ে বড় হামলার প্রস্তুতি নিচ্ছে ইরান
ইসরায়েলে সবচেয়ে বড় হামলার প্রস্তুতি নিচ্ছে ইরান

দখলদার ইসরায়েলে সবচেয়ে বড় ও তীব্র হামলার প্রস্তুতি চলছে ইরানে। সোমবার (১৬ জুন) এ তথ্য জানিয়েছে দেশটির রাষ্ট্রয়াত্ত্ব টিভি। তারা বলেছে, Read more

গাজীপুর বিআরটিএ অফিসে দুদকের অভিযান, মিলেছে দুর্নীতির সত্যতা
গাজীপুর বিআরটিএ অফিসে দুদকের অভিযান, মিলেছে দুর্নীতির সত্যতা

গাজীপুর বিআরটিএ অফিসে দুর্নীতি দমন কমিশন (দুদক) গাজীপুর জেলা কার্যালয়ের উদ্যোগে ছদ্মবেশে লাইসেন্স, যানবাহন নিবন্ধন, মালিকানা পরিবর্তন ও ফিটনেস সনদ Read more

মসজিদ-স্কুলের কাছে সিগারেটের দোকান নিষিদ্ধ করলো সৌদি
মসজিদ-স্কুলের কাছে সিগারেটের দোকান নিষিদ্ধ করলো সৌদি

সৌদি আরবের পৌরসভা ও আবাসন মন্ত্রণালয়ের অনুমোদিত নতুন নিয়ম অনুযায়ী, মসজিদ ও স্কুল থেকে ৫০০ মিটারের মধ্যে কোনো তামাক পণ্যের Read more

ঝিনাইদহে নবগঙ্গা নদীতে বাঁধ দিয়ে মাছ চাষ
ঝিনাইদহে নবগঙ্গা নদীতে বাঁধ দিয়ে মাছ চাষ

নদী কোনো ব্যক্তিমালিকানাধীন সম্পত্তি নয়; নদীর মালিক জনসাধারণ। নদীর পানি ও মাছের ওপর কোনো ব্যক্তি, সংঘ, সংস্থা বা দলের একচ্ছত্র Read more

১ বছরে প্রধান শিক্ষকের পকেটে স্কুলের ১৮ লাখ টাকা!
১ বছরে প্রধান শিক্ষকের পকেটে স্কুলের ১৮ লাখ টাকা!

লোহাগাড়া উপজেলার আমিরাবাদ ইউনিয়নের আমিরাবাদ জনকল্যাণ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সলিমুল্লাহর বিরুদ্ধে ১ বছরে প্রায় ১৮ লাক্ষ টাকা আত্মসাতের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন