সারা দেশের ন্যায় বরিশাল বিভাগেও ১২ অক্টোবর থেকে ১৩ নভেম্বর টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন চলবে। ক্যাম্পেইন শুরুর প্রথম ১০ কার্যদিবস প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে এবং পরে বিভিন্ন ইপিআই সেন্টার, কমিউনিটি ক্লিনিক এবং স্থায়ী ও অস্থায়ী কেন্দ্রে টিকা প্রদান করা হবে।টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে বুধবার (১০ সেপ্টেম্বর) সকালে বাংলাদেশ ডেভেলপমেন্ট সোসাইটি (বিডিএস) এর সভাকক্ষে এ্যাডভোকেসি সভায় এ তথ্য জানানো হয়। সভায় প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার মোঃ রায়হান কাওছার।প্রধান অতিথির বক্তৃতায় বিভাগীয় কমিশনার বলেন, টাইফয়েড টিকা গ্রহণে ভ্যাকসিনেশন অ্যাপের মাধ্যমে নিবন্ধন পদ্ধতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে টিকা পাবার যোগ্য সকলকে ১৭ ডিজিটের জন্ম নিবন্ধন নম্বর দ্বারা রেজিস্ট্রেশন করতে হবে। ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী সকল শিশুদের টিকা প্রদান করা হবে।সভায় আরও জানানো হয়, টাইফয়েড টিকায় কোন ধরনের পার্শ্বপ্রতিক্রিয়া নেই। টিকা নেওয়ার পরে বমি ভাব, টিকা গ্রহণের স্থানে লালচে রং ধারণ ও জ্বর হতে পারে। এটি কোন স্বাস্থ্য ঝুঁকির কারণ নয়। তবে যে কোন ধরনের অসুস্থতা, গর্ভবতী ও দুগ্ধদানকারী মা টাইফয়েড টিকা গ্রহণ করতে পারবেন না বলে জানানো হয়।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডাঃ শ্যামল কৃষ্ণ মন্ডল। এ সময় বিশেষ অতিথি ছিলেন রেঞ্জ ডিআইজি মোঃ মঞ্জুর মোর্শেদ আলম, পরিবার পরিকল্পনার বিভাগীয় পরিচালক মোহাম্মদ আবুল কালাম, অতিরিক্ত জেলা প্রশাসক লুসিকান্ত হাজং। অনুষ্ঠানে বিভিন্ন জেলার সিভিল সার্জন, বেসরকারি উন্নয়ন সংস্থার প্রতিনিধিসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
লামায় ‘তারুণ্যের অগ্রযাত্রায় আগামীর বাংলাদেশ’ শীর্ষক মতবিনিময় সভা
লামায় ‘তারুণ্যের অগ্রযাত্রায় আগামীর বাংলাদেশ’ শীর্ষক মতবিনিময় সভা

আঞ্চলিক তথ্য অফিস চট্টগ্রাম পিআইডির উদ্যোগে 'তারুণ্যের অগ্রযাত্রায় আগামীর বাংলাদেশ বিনির্মাণে গণমাধ্যমের ভূমিকা' শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৯ মে) Read more

রাজশাহীতে শিশু মৃত্যুতে স্বাস্থ্য সচিবের দুঃখ প্রকাশ
রাজশাহীতে শিশু মৃত্যুতে স্বাস্থ্য সচিবের দুঃখ প্রকাশ

রাজশাহীতে শিশু মৃত্যুর ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য সুরক্ষা বিভাগের সচিব কামরুজ্জামান চৌধুরী। আজ মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে Read more

সারাদেশের তাপমাত্রা আরও কমতে পারে
সারাদেশের তাপমাত্রা আরও কমতে পারে

আগামী পাঁচদিনের মধ্যে সারাদেশের তাপমাত্রা আরও কমতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে আগামী ২৪ ঘণ্টার মধ্যে সারাদেশে Read more

মালয়েশিয়ায় হোটেল-রেস্টুরেন্টে অভিযানে ২১ বাংলাদেশি গ্রেপ্তার
মালয়েশিয়ায় হোটেল-রেস্টুরেন্টে অভিযানে ২১ বাংলাদেশি গ্রেপ্তার

মালয়েশিয়ায় এবার মার্কেট, হোটেল ও রেস্টুরেন্টে বিশেষ অভিযান পরিচালনা করে ৩৮ জন অবৈধ অভিবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। মালয়েশিয়ান ইমিগ্রেশন বিভাগ Read more

হার্টে ব্লকেজ হবে না, মৃত্যুর ঝুঁকি কমাবেন যেভাবে
হার্টে ব্লকেজ হবে না, মৃত্যুর ঝুঁকি কমাবেন যেভাবে

৮ ঘণ্টা অফিসে বসে কাজ আর শরীরচর্চার অভাবেই বাসা বাঁধছে বিভিন্ন রোগ। বাড়ছে হার্ট-অ্যাটাকের ঝুঁকিও। আর এ সমস্যা সমাধানে শরীরচর্চার Read more

সংস্কারবিরোধী দলের সঙ্গে জোট করবে না এনসিপি: নাহিদ
সংস্কারবিরোধী দলের সঙ্গে জোট করবে না এনসিপি: নাহিদ

সংস্কারের বিপক্ষে অবস্থান নেওয়া বা ইতিহাসে দায়ভার রয়েছে এমন কোনো রাজনৈতিক দলের সঙ্গে এনসিপির জোট হওয়ার সম্ভাবনা নেই বলে জানিয়ছেন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন