চুয়াডাঙ্গার জীবননগরে মাদ্রাসার এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিহাব নামে একজনকে আটক করেছে পুলিশ।তিন দিন আগে জীবননগর পৌরসভার নতুন তেতুলিয়া গ্রামে ধর্ষণের এ ঘটনা ঘটে। এ ঘটনায় মেয়ের মা বাদী হয়ে জীবননগর থানায় একটি অভিযোগ দিলে পুলিশ রবিবার (১৩ জুলাই) রাতে অভিযুক্তকে আটক করে। আটক শিহাব (১৮) জীবননগর পৌরসভার ৯নং ওয়ার্ডের নতুন তেতুলিয়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে।ভুক্তভোগী মাদরাসা ছাত্রীর মা অভিযোগ করে বলেন, তিন দিন আগে আমার মেয়ে মাদ্রাসায় যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়। পরে ওই গ্রামের শিহাবসহ আরো দুইজন আমার নাবালিকা মেয়েকে মোটরসাইকেলে করে নিয়ে যায় এবং তাকে একটি দোকান থেকে খাবার কিনে দেয়। পরে ওই তিনজন বিজিবি ক্যাম্পের অদূরে একটি পরিত্যক্ত ঘরে নিয়ে যায় এবং সেখানে তার সম্মানহানি করে।বিষয়টি যাতে কেউ না জানে, সে জন্য তারা আমার মেয়ের গলায় কাঁচি ধরে এবং তারা তাকে হত্যা করবে বলে হুমকি দেয়। ভয়ে আমার মেয়ে বাড়ির কাউকে কিছু বলতে চাইনি।হঠাৎ গত শুক্রবার মেয়েটি অসুস্থ হলে সে সব কথা বলে দেয়। আমরা আমার মেয়ে এবং পরিবারের সম্মানের দিকে তাকিয়ে বিষয়টি কাউকে না বলে গ্রামের কিছু ব্যক্তিদের কাছে অভিযোগ দিই। তারা ছেলের বিচার না করে উল্টো আমাদেরকে দোষারোপ করতে থাকে।এক পর্যায়ে মেয়েটার চিকিৎসার জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যায়। এ সময় চিকিৎসকরা বলেন, এটা পুলিশ কেস, আগে থানায় জানান, তারপর চিকিৎসা করা হবে।চিকিৎসকের কথা মতো থানায় এসে বিষয়টি পুলিশকে বললে পুলিশ ওই রাতেই শিহাবকে আটক করে। আমরা এ ঘটনার সুষ্ঠু বিচার চাই এবং শিহাবের সাথে থাকা অন্য দু’জনের তথ্যও আমরা জানতে চাই।এ বিষয়ে জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মামুন হোসেন বিশ্বাস বলেন, নতুন তেতুলিয়া গ্রামে যে ঘটনা ঘটেছে, এ ঘটনার সংবাদ শোনা মাত্র পুলিশ শিহাব নামের একজনকে আটক করেছে। মেয়ের পরিবারের পক্ষ থেকে একটি লিখিত অভিযোগ দায়ের করেছে থানায়।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
‘অপারেশন ডেভিল হান্ট ফেইজ-টু’ শুরুর সিদ্ধান্ত
‘অপারেশন ডেভিল হান্ট ফেইজ-টু’ শুরুর সিদ্ধান্ত

সরকার লুট হওয়া অবৈধ অস্ত্র উদ্ধারে জোর এবং ফ্যাসিস্ট ও সন্ত্রাসী কার্যক্রম দমন করতে নতুন অভিযান শুরু করার সিদ্ধান্ত নিয়েছে। Read more

কোজাগরী লক্ষ্মীপূজা আজ
কোজাগরী লক্ষ্মীপূজা আজ

বাঙালি হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় আয়োজন ধনসম্পদের দেবী লক্ষ্মীর পূজা আজ। শাস্ত্রমতে, ধনসম্পদ, সৌভাগ্য ও সৌন্দর্যের দেবী লক্ষ্মী বিষ্ণুর পত্নী Read more

শেখ হাসিনা ও কামালের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
শেখ হাসিনা ও কামালের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা Read more

যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য বিশ্বব্যাপী সতর্কতা জারি
যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য বিশ্বব্যাপী সতর্কতা জারি

বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র। ইরানে মার্কিন হামলার পর দেশটির পররাষ্ট্র দপ্তরের পক্ষ থেকে এই সতর্কতা জারি Read more

নভেম্বরে গণভোট চাওয়া মামার বাড়ির আবদারের মতো: রিজভী
নভেম্বরে গণভোট চাওয়া মামার বাড়ির আবদারের মতো: রিজভী

আগামী নভেম্বর মাসে গণভোট চাওয়া মামার বাড়ির আবদারের মতো বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন