সুন্দরবনের দুর্ধর্ষ ডাকাত জোনাব বাহিনীর হাতে জিম্মি থাকা ১ জেলেকে উদ্ধার করেছে কোস্ট গার্ড।মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞাপ্তিতে সাংবাদিকদের এ তথ্য জানান।তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, সুন্দবনের দুর্ধর্ষ ডাকাত জোনাব বাহিনী খুলনার কয়রা থানাধীন সুন্দরবনের খড়কুড়িয়া খাল সংলগ্ন এলাকায় অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে, আজ মঙ্গলবার মধ্যরাত ২টায় কোস্ট গার্ড স্টেশন কয়রা কর্তৃক একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন ঐ এলাকা থেকে ডাকাতদের কাছে জিম্মি থাকা ১ জন জেলেকে উদ্ধার করা হয়। এসময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা জিম্মিকে রেখে বনের ভেতর পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। উদ্ধারকৃত জেলে মজিবর গাজী (৫০) খুলনা জেলার কয়রা থানার বাসিন্দা। উদ্ধার জেলেকে তার পরিবারের কাছে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। সুন্দরবনকে দস্যুমুক্ত রাখতে বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে বলেও জানান কোষ্টগার্ডের এ কর্মকর্তা।এসআর 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আত্মগোপন থেকে গ্রেপ্তার, কারাগারে যুবলীগ নেতা শাহিদ মাহমুদ
আত্মগোপন থেকে গ্রেপ্তার, কারাগারে যুবলীগ নেতা শাহিদ মাহমুদ

নীলফামারী সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহিদ মাহমুদকে (৫৫) কারাগারে পাঠানো হয়েছে। সোমবার (৮ সেপ্টেম্বর) বিকেলে Read more

হলিউডে উপেক্ষার অভিযোগ, ভাইরাল ভিডিও ঘিরে চর্চায় প্রিয়ঙ্কা চোপড়া
হলিউডে উপেক্ষার অভিযোগ, ভাইরাল ভিডিও ঘিরে চর্চায় প্রিয়ঙ্কা চোপড়া

হলিউডে ধীরে ধীরে নিজের শক্ত অবস্থান গড়ে তুলেছেন প্রিয়াঙ্কা চোপড়া। তবে প্রশ্ন উঠেছে হলিউডের মূলধারার তারকারা কি তাকে পুরোপুরি আপন Read more

মাদারীপুরের রাজৈরে নিখোঁজের পাঁচ দিনেও খোঁজ মেলেনি ব্যবসায়ীর
মাদারীপুরের রাজৈরে নিখোঁজের পাঁচ দিনেও খোঁজ মেলেনি ব্যবসায়ীর

মাদারীপুরের রাজৈরে নিখোঁজের চার দিন পেরিয়ে গেলেও মিঠুন মল্লিক (৪৫) নামে এক মুদি ব্যবসায়ীর কোনো খোঁজ পাওয়া যায়নি। পুলিশ বলছে, Read more

বাঘায় বাড়ির পাশে মরদেহ উদ্ধার, এলাকাজুড়ে চাঞ্চল্য
বাঘায় বাড়ির পাশে মরদেহ উদ্ধার, এলাকাজুড়ে চাঞ্চল্য

রাজশাহীর বাঘায় সাদেক হোসেন (৪৮) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১৩ মে) রাত সাড়ে ১১ টার দিকে উপজেলার Read more

তিন শতাধিক বিচারককে পদোন্নতি দেয়ার সিদ্ধান্ত
তিন শতাধিক বিচারককে পদোন্নতি দেয়ার সিদ্ধান্ত

সারাদেশের অধস্তন আদালতের ৩ শতাধিক বিচারককে জেলা জজ পদে পদোন্নতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সুপ্রিম কোর্টের ফুলকোর্ট সভা।মঙ্গলবার (০৪ নভেম্বর) বিকেলে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন