ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ হুঁশিয়ারি দিয়েছেন, হামাস যদি অস্ত্র জমা না দেয় এবং সব জিম্মিকে মুক্তি না দেয়, তবে গাজা সিটিকে ধ্বংস করে দেওয়া হবে। খবর রয়টার্স।কাটজ বলেন, গাজা সিটির পরিণতি হবে রাফা ও বেইত হানুনের মতো, যেগুলো ইতোমধ্যে ইসরায়েলের হামলায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ইসরায়েলি মন্ত্রিসভা গাজা সিটিতে বড় ধরনের সামরিক অভিযান অনুমোদনের পর এ মন্তব্য করেন তিনি। কাটজ আরও হুমকি দিয়ে বলেন, হামাস ইসরায়েলের শর্ত না মানলে তাদের জন্য ‘নরকের দরজা’ খুলে যাবে।কাতার ও মিশরের মধ্যস্থতায় হামাস সম্প্রতি ৬০ দিনের যুদ্ধবিরতির প্রস্তাবে সম্মতি জানায়। প্রস্তাব অনুযায়ী, যুদ্ধবিরতির সময় অর্ধেক জিম্মিকে মুক্তি দেওয়ার কথা ছিল। তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ওই প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। তিনি জানান, সব জিম্মির মুক্তি এবং যুদ্ধের সমাপ্তি বিষয়ে আলোচনা কেবল ইসরায়েলের শর্ত মেনেই হবে।এদিকে ইসরায়েলি সেনাবাহিনী গাজা সিটির প্রায় ১০ লাখ বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার প্রস্তুতি নিচ্ছে। তবে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, কোনো অবস্থাতেই এমন পদক্ষেপ তারা নেবে না, যা স্বাস্থ্যসেবা ব্যবস্থার সম্পূর্ণ ভেঙে পড়ার ঝুঁকি তৈরি করে।জাতিসংঘ সমর্থিত সংস্থা আইপিসি (ইন্টিগ্রেটেড ফুড সিকিউরিটি ফেজ ক্লাসিফিকেশন) সতর্ক করেছে, গাজায় ভয়াবহ দুর্ভিক্ষের আশঙ্কা তৈরি হয়েছে। ৭ অক্টোবর হামাসের আকস্মিক হামলার পর থেকে চলমান ইসরায়েলি সামরিক অভিযানে এ পর্যন্ত অন্তত ৬২ হাজার ১৯২ জন ফিলিস্তিনি নিহত হয়েছে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
প্রথম আলো কার্যালয়ে হামলা-অগ্নিসংযোগ
প্রথম আলো কার্যালয়ে হামলা-অগ্নিসংযোগ

ঢাকা কারওয়ান বাজারে অবস্থিত প্রথম আলোর প্রধান কার্যালয় ও ফার্মগেটে অবস্থিত ডেইলি স্টার ভবনে হামলা চালিয়েছে বিক্ষুব্ধ জনতা।বৃহস্পতিবার রাত ১২টার Read more

‘খতিব অপহরণকারীদের আইনের আওতায় আনতে কাজ করছে সরকার’
‘খতিব অপহরণকারীদের আইনের আওতায় আনতে কাজ করছে সরকার’

খতিব মাওলানা মুফতি মুহিব্বুল্লাহ মিয়াজীকে অপহরণকারীদের আইনের আওতায় আনতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম Read more

আলফাডাঙ্গায় স্বেচ্ছাশ্রমে সড়কের পাশের ঝোপঝাড় পরিষ্কার করল তরুণরা
আলফাডাঙ্গায় স্বেচ্ছাশ্রমে সড়কের পাশের ঝোপঝাড় পরিষ্কার করল তরুণরা

ফরিদপুরের আলফাডাঙ্গায় ঝুঁকিপূর্ণ সড়কে পথচারীদের নিরাপদ চলাচল নিশ্চিত করতে একদল তরুণ নিজেরাই হাতে তুলে নিলেন কাস্তে আর কোদাল। দিনভর পরিশ্রম Read more

যশোরে নিজ বাড়ির সামনে ছুরিকাঘাতে যুবক খুন
যশোরে নিজ বাড়ির সামনে ছুরিকাঘাতে যুবক খুন

যশোর সদর উপজেলার পাগলাদাহে যুবক শাহিদুর রহমান শহিদকে (৪০) ছুরিকাঘাতে খুন করেছে দুর্বৃত্তরা। শনিবার (১৩ ডিসেম্বর) বিকেলে নিজ সামনে এ খুনের Read more

নাঙ্গলকোটে ড্রেজারের দাপটে বসতবাড়ি হারাতে বসেছে অর্ধলক্ষাধিক মানুষ
নাঙ্গলকোটে ড্রেজারের দাপটে বসতবাড়ি হারাতে বসেছে অর্ধলক্ষাধিক মানুষ

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার সাতবাড়িয়া ইউনিয়নের ডাকাতিয়া নদীতে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের ফলে ভয়াবহ নদীভাঙনের শিকার হচ্ছেন স্থানীয় বাসিন্দারা। ইতোমধ্যে বহু Read more

কালিয়াকৈর উপজেলা পরিষদ চত্বর ধূমপানমুক্ত এলাকা ঘোষণা
কালিয়াকৈর উপজেলা পরিষদ চত্বর ধূমপানমুক্ত এলাকা ঘোষণা

গাজীপুরের কালিয়াকৈর উপজেলা পরিষদ চত্বরকে ধূমপানমুক্ত এলাকা হিসেবে ঘোষণা করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাউসার আহমেদ।শনিবার (১৭ মে) উপজেলা পরিষদ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন