লক্ষ্মীপুর সদর উপজেলার চররমনীমোহনের মজু চৌধুরীর হাটে বালুর ফিল্ড পরিচালনা করা ও ডাম্পট্রাক মালিক সমিতির স্বঘোষিত সভাপতি মহি উদ্দিন জনির রামরাজত্বে অতিষ্ঠ অন্যান্য বালু ব্যবসায়ী ও চররমনীমোহন এলাকাবাসী।২০২৪ সালের ৫ আগষ্টপূর্ব সময়ে সদর পশ্চিম যুবলীগ আহ্বায়ক টিটু চৌধুরীর রাজনৈতিক ডোনার জনির ৫ আগষ্ট পরবর্তী খোলস পরিবর্তন দেখে হতবাক চররমনীমোহনের জনসাধারণ। এ ছাড়া বিভিন্ন এলাকার পলাতক  ছাত্রলীগ ও যুবলীগ নেতাদের ডাম্পট্রাক মালিক সমিতির জেলা কমিটিতে পদায়নের মাধ্যমে চররমনীমোহনে পূনর্বাসন ও তাদের দিয়ে মাদক ব্যবসা পরিচালনা করার অভিযোগ রয়েছে জনির বিরুদ্ধে।সরেজমিন পরিদর্শনে জানা যায়, লক্ষ্মীপুর সদর উপজেলার চররমনীমোহন ইউনিয়নের মধ্য চর মোহন গ্রামের বসু হাজী বাড়ীর আবুল হোসেন মাস্টারের সন্তান মহি উদ্দিন জনি দীর্ঘ সময় প্রবাসে ছিলেন। এলাকায় জনশ্রুতি আছে- তার প্রবাস থেকে পাঠানো টাকা দিয়েই সদর পশ্চিম যুবলীগ আহ্বায়ক ও শাকচর ইউপির সাবেক চেয়ারম্যান তাফাজ্জল হোসেন চৌধুরী টিটু এলাকায় যুবলীগের রাজনীতিসহ অস্ত্র কেনেন,যা যুবদল ও ছাত্রদলসহ ছাত্র শিবিরের নেতা-কর্মীদের উপর হামলায় প্রয়োগ করা হতো।আবার জনির টাকা দিয়েই তার মামা আওয়ামী লীগ নেতা হোটেল জাহাঙ্গীর জনির দখলীয় বর্তমান বালু ফিল্ড তৎকালীন ইসলামী আন্দেলনের নেতা মাহবুব হুজুর ও যুবদল নেতা কবির হোসেন থেকে আওয়ামী লীগ নেতা শরীফ মোল্লার মাধ্যমে দখলে নেয়।শরীফ মোল্লা, জনির মামা ও জনির ভাই লিটন ডাক্তার এই বালু ফিল্ড পরিচালনা করে। ২০২৪ সালের পূর্বে জনির ভাই লিটন ডাক্তার তার খালাতো ভাই শাকচর ইউনিয়ন আওয়ামী লীগ সাবেক সেক্রেটারি আবু তাহের স্বপন ও তার আরেক খালাতো ভাই জেলা ছাত্রলীগ সাবেক সহসভাপতি কে এম বাপ্পি কবির (ফালসার বাপ্পির) ছত্রছায়ায় এলাকায় অবস্থান করে। কিন্তু ২০২৪ সালের ৫ আগষ্টের পর মহি উদ্দিন জনি প্রবাস থেকে এসে যুবদল নেতার রুপ ধারণ করে আ’লীগ নেতা শরীফ মোল্লার বালু ফিল্ড পূর্বের মালিক মাহবুব ও কবির যাতে দখলে নিতে না পারে তার জন্য জনি আব্দুল্যাহ এন্টারপ্রাইজের সাইনবোর্ড লাগিয়ে  দখলে নেয়।সঙ্গে সঙ্গে ডাম্পট্রাক মালিক সমিতির সভাপতি হিসেবে নিজের নাম ঘোষণা করে বালু ফিল্ড মালিক ও ডাম্পট্রাক মালিকদের নিয়ে অর্থনৈতিক খেলা খেলতে শুরু করেন। বালু ফিল্ড মালিকদের থেকে প্রশাসনের নাম করে লক্ষাধিক টাকা এককালীন ও মাসিক চাঁদা নেওয়া শুরু করে মহি উদ্দিন জনি।এ ছাড়া ডাম্পট্রাক মালিক সমিতির সভাপতি হওয়ার পর লক্ষ্মীপুর-মজু চৌধুরীর হাট সড়কে ডাম্পট্রাকের চাপায় একাধিক মৃত্যু হলে জনির অর্থ হাতিয়ে নেওয়া আরো সহজ হয়ে যায়। সড়ক দূর্ঘটনা ধামাচাপা দেওয়ার নামে পুলিশ প্রশাসন ও ভূক্তভোগী পরিবারকে সমন্বয়ের দায়িত্ব নিয়ে দুই পক্ষীয় অর্থ হাতিয়ে নেয় এই মহি উদ্দিন জনি।অপরদিকে মহি উদ্দিন জনি নিজেকে সাবেক ছাত্রনেতা ও যুবদল নেতা দাবী করলেও তার আত্মার সম্পর্ক থাকা ছাত্রলীগ ও যুবলীগকে সে কৌশলে পুনর্বাসন করা শুরু করে। মহি উদ্দিন জনির ভাই লিটন ডাক্তারের শ্যালক ও লক্ষ্মীপুর আলীয়া মাদরাসা ছাত্রলীগের সভাপতি প্রার্থী সাইফুল ইসলাম পরান লক্ষ্মীপুর শহরে ছাত্রশিবিরের উপর একাধিক হামলায় নেতৃত্ব দিলেও সাইফুল ইসলাম পরানকে জেলা ডাম্পট্রাক মালিক সমিতির দপ্তর সম্পাদকের দায়িত্ব দিয়ে মজু চৌধুরীর হাটে পুনর্বাসন করা হয়।জনির ভাই লিটন ডাক্তারের ভায়রার ছেলে কমলনগর উপজেলা ছাত্রলীগের নেতা মোরশেদ আলম শামীম নিজ এলাকায় অপকর্ম করার কারণে পলাতক হয়েও অবস্থান করছে চররমনীমোহনে। শামীম এখন জেলা ডাম্পট্রাক মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক হিসেবে চররমনীমোহনে অবস্থান ও জনির মাদক সাইডটা পরান ও শামীম মিলে দেখে বলে নাম প্রকাশ না করার শর্তে এলাকাবাসী জানিয়েছেন।শাকচর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের তুলাতুলি রোডের কাজল মিয়ার সন্তান ও শাকচর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাবেক ১ম যুগ্ম আহ্বায়ক ও ওয়ার্ড যুবলীগ সহসভাপতি মো: শরীফ হোসেনকেও ৫ আগস্টের পর পুনর্বাসনের দায়িত্ব নিয়েছে এই মহি উদ্দিন জনি। শরীফ বর্তমানে একটি ডাম্পট্রাকের মালিক ও চালক বটে। ছাত্রলীগ নেতা পরান, শামীম ও যুবলীগ নেতা শরীফকে পুনর্বাসন করার পাশাপাশি লক্ষ্মীপুর শহরে সাবেক মেয়র তাহের পরিবারের রেখে যাওয়া অস্ত্র টিটু চৌধুরীর মাধ্যমে বর্তমানে জনির জিম্মায় রয়েছে বলে এলাকাবাসী আশংকা করছে।আরো জানা যায়, মহি উদ্দিন জনির নেতৃত্বে মজু চৌধুরীর হাট ফেরী ঘাটে রাতের বেলায় লাখ লাখ টাকার চলা জুয়া খেলার টাকা কালেকশান করে জনির ব্যবসা প্রতিষ্ঠান মেসার্স আব্দুল্যাহ এন্টারপ্রাইজের দিনের বেলার স্টাফ মাহমুদুর রহমান মুরাদ।অভিযুক্ত মহি উদ্দিন জনির বক্তব্যের চেষ্টা করা হলেও তার বক্তব্য নেওয়া সম্ভব হয় নাই। অবিলম্বে মহি উদ্দিন জনি নামক বালু খেকো ও ডাম্পট্রাকের স্বঘোষিত সভাপতির কার্য্যক্রম তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়ার জন্য এলাকাবাসী যৌথ বাহিনীসহ আইনশৃংখলা বাহিনীর নিকট দাবী জানিয়েছেন।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
‘আমি মন্দিরেও যাব, নামাজও পড়ব’, ধর্ম নিয়ে বিতর্কের জবাবে নুসরাত
‘আমি মন্দিরেও যাব, নামাজও পড়ব’, ধর্ম নিয়ে বিতর্কের জবাবে নুসরাত

কেদারনাথ আর বদ্রীনাথের সামনে দাঁড়িয়ে প্রণামের ভঙ্গিতে ছবি তুলেছিলেন নুসরাত ভারুচা। কপালে তিলক, গলায় মালা, পরনে জ্যাকেট-পুরো সাজেই যেন এক Read more

জুলাই সনদ নিয়ে বিএনপির অভিযোগ প্রশ্নে আইন উপদেষ্টা বললেন, ‘মন্তব্য নেই’
জুলাই সনদ নিয়ে বিএনপির অভিযোগ প্রশ্নে আইন উপদেষ্টা বললেন, ‘মন্তব্য নেই’

জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ নিয়ে বিএনপি যেসব অভিযোগ এনেছে সে বিষয়ে আপাতত মন্তব্য করতে রাজি হননি আইন উপদেষ্টা আসিফ নজরুল।আজ সোমবার Read more

এবার এনপিটি থেকে বেরিয়ে যেতে পারে ইরান
এবার এনপিটি থেকে বেরিয়ে যেতে পারে ইরান

আগামী কয়েক সপ্তাহের মধ্যে ইরানের এনপিটি (পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি) থেকে বেরিয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে বলে মন্তব্য করেছেন Read more

ইতালির স্বপ্নে নরকযাত্রা: ৮ মাসের বন্দিদশা, ১ কোটি ২৮ লাখ টাকার কান্না
ইতালির স্বপ্নে নরকযাত্রা: ৮ মাসের বন্দিদশা, ১ কোটি ২৮ লাখ টাকার কান্না

“ওরা আমাকে বলত, ‘তোর বাবা কই, ফোন দে, না হইলে তোকে খুন কইরা ফালামু।’ আমি কাঁদতাম, আমার বাবা আবার কাঁদতে Read more

খাগড়াছড়িতে সেনাবাহিনীর অভিযানে অস্ত্রসহ আটক ১
খাগড়াছড়িতে সেনাবাহিনীর অভিযানে অস্ত্রসহ আটক ১

খাগড়াছড়িতে সেনাবাহিনীর অভিযানে অস্ত্র ও কার্তুজসহ কলইপা ত্রিপুরা (৩৫) নামে একজনকে আটক করা হয়েছে। সোমবার (১১ আগস্ট) দিবাগত রাতে গোপন Read more

ব্রাহ্মণবাড়িয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, শিশুসহ আহত ২৫
ব্রাহ্মণবাড়িয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, শিশুসহ আহত ২৫

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে নারী-শিশুসহ অন্তত ২৫ জন যাত্রী আহত হয়েছেন। রবিবার (০৬ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন