ক্রিকেট ইতিহাসে এক বিরল কীর্তি গড়েছেন কিশোর কুমার নামে এক স্পিনার। ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেটে ‘টু কাউন্টিজ চ্যাম্পিয়নশিপ ডিভিশন সিক্স’-এর ম্যাচে টানা দুই ওভারে দুই হ্যাটট্রিক করে রীতিমতো তোলপাড় ফেলে দিয়েছেন ক্রিকেটবিশ্বে। ইপসউইচ অ্যান্ড কোলচেস্টার ক্রিকেট ক্লাবের হয়ে কেশগ্রেভের বিপক্ষে খেলতে নেমে এই দুর্দান্ত পারফরম্যান্স করেন ৩৭ বছর বয়সী কিশোর। ম্যাচটিতে তিনি ২১ রানের খরচায় ৬ উইকেট তুলে নেন। এর মধ্যে ৫ জন ব্যাটসম্যানকে বোল্ড করেন এবং একটি উইকেট আসে ক্যাচের মাধ্যমে। সবচেয়ে বিস্ময়কর বিষয় হলো, কিশোর এই দুটি হ্যাটট্রিকই করেন টানা দুই ওভারে এবং একই ইনিংসে, যা ক্রিকেট ইতিহাসেই এক অনন্য ঘটনা।যদিও অতীতে আটজন বোলার একই ম্যাচে দুটি হ্যাটট্রিক করার নজির গড়েছেন, তারা সবাই আলাদা দুই ইনিংসে এমন কীর্তি গড়েছিলেন। সর্বশেষ অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ক ২০১৭ সালে শেফিল্ড শিল্ডে দুটি হ্যাটট্রিক করেছিলেন। টেস্ট ক্রিকেটে একমাত্র বোলার হিসেবে এক ম্যাচে দুটি হ্যাটট্রিক আছে জিমি ম্যাথুজের নামে, যা তিনি করেছিলেন ১৯১২ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে।কিশোরের বিধ্বংসী বোলিংয়ে কেশগ্রেভ ২ উইকেটে ১১৯ রান থেকে অলআউট হয়ে যায় মাত্র ১৩৮ রানে। লক্ষ্য তাড়া করতে নেমে কিশোরের দল জয় তুলে নেয় ৭ উইকেট হাতে রেখেই।ম্যাচ শেষে বিবিসি এসেক্সকে কিশোর বলেন, ‘যখন দেখলাম শেষ ব্যাটসম্যান বোল্ড হয়ে গেছে, মনে হলো আকাশে উড়ছি। অসাধারণ এক অনুভূতি। ম্যাচের পর অনেক ফোন কল পেয়েছি। আমরা সবাই মিলে রেস্টুরেন্টে গিয়ে উদযাপন করেছি, প্রায় আড়াই ঘণ্টা আনন্দে কেটেছে। এটা ছিল খুবই বিশেষ একটি মুহূর্ত।’ভবিষ্যৎ নিয়ে আশাবাদী কিশোর বলেন, ‘এখানে অনেক ভালো খেলোয়াড় আছেন। তাই আমি বলব না যে দলে সবার আগে আমার নাম থাকবে, তবে অবশ্যই আমি অগ্রাধিকার পাব।’সূত্র: বিবিসি।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গৌরনদীতে সড়ক ধসে যান চলাচল বন্ধ, চরম ভোগান্তিতে যাত্রীরা
গৌরনদীতে সড়ক ধসে যান চলাচল বন্ধ, চরম ভোগান্তিতে যাত্রীরা

বরিশালের গৌরনদী উপজেলার শরিকল ইউনিয়নে সড়ক ধসের কারণে যান চলাচল সম্পূর্ণরূপে বন্ধ হয়ে গেছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন হাজারো যাত্রী Read more

সাবেক এমপি মোহাম্মদ ফয়সল বিপ্লব গ্রেপ্তার
সাবেক এমপি মোহাম্মদ ফয়সল বিপ্লব গ্রেপ্তার

রাজধানীর মনিপুরী পাড়া থেকে মুন্সিগঞ্জ-৩ আসনের সাবেক এমপি মোহাম্মদ ফয়সল বিপ্লবকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। আজ রোববার রাতে Read more

হাসপাতালে কাজের চাপ কমাতে ১০ রোগীকে হত্যা, নার্সের আমৃত্যু কারাদণ্ড
হাসপাতালে কাজের চাপ কমাতে ১০ রোগীকে হত্যা, নার্সের আমৃত্যু কারাদণ্ড

হাসপাতালে মুমূর্ষু ১০ রোগীকে হত্যা ও ২৭ জনকে হত্যাচেষ্টার অভিযোগে এক নার্সকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে পশ্চিম জার্মানির এক আদালত। অভিযুক্ত Read more

সোহাগ হত্যা: বিচার বিভাগীয় তদন্ত কমিশন চেয়ে রিট
সোহাগ হত্যা: বিচার বিভাগীয় তদন্ত কমিশন চেয়ে রিট

রাজধানীর মিটফোর্ডে ভাঙারি ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগ (৩৯) হত্যা মামলায় জড়িত প্রকৃত অপরাধীকে গ্রেপ্তারের পাশাপাশি হত্যাকাণ্ডের বিচার বিভাগীয় তদন্ত Read more

ঈশ্বরদীতে বৃত্তি পেয়ে সংবর্ধনা ও সম্মাননা পেলেন ১৮২ জন কৃতি শিক্ষার্থী
ঈশ্বরদীতে বৃত্তি পেয়ে সংবর্ধনা ও সম্মাননা পেলেন ১৮২ জন কৃতি শিক্ষার্থী

পাবনার ঈশ্বরদীতে বৃত্তিপ্রাপ্ত ১৮২ জন শিক্ষার্থীকে সংবর্ধনা ও সম্মাননা প্রদান করা হয়েছে। রবিবার(১১ মে) দুপুর ১২ টার দিকে আন্তঃ উপজেলা কিন্ডারগার্টেন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন