টাঙ্গাইলের ভূঞাপুরে উৎসবমুখর পরিবেশে জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কণ্ঠস্বর-এর এক যুগপূর্তি উদযাপন করা হয়েছে। শনিবার (১৪ জুন) বেলা ১১টায় ভূঞাপুর প্রেসক্লাবে কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. তারিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূঞাপুর প্রেসক্লাবের সভাপতি আব্দুর রাজ্জাক, সাধারণ সম্পাদক ও আরটিভির টাঙ্গাইল প্রতিনিধি কামাল হোসেন, সিনিয়র সাংবাদিক ও প্রেসক্লাবের সাবেক সভাপতি আসাদুল ইসলাম বাবুল, সাবেক সভাপতি শাহআলম প্রামাণিক এবং ডিবিসি টেলিভিশনের ঢাকা বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংবাদিক সোহেল তালুকদার। এছাড়াও অনুষ্ঠানে স্থানীয় গণমাধ্যমকর্মী, সমাজকর্মী ও রাজনৈতিক নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।আলোচনা সভায় বক্তারা বলেন, সময়ের কণ্ঠস্বর দেশের অনলাইন সাংবাদিকতার পথিকৃত। গত এক যুগে তারা সত্য, নিরপেক্ষ ও মানবিক সাংবাদিকতার যে ধারা তৈরি করেছে, তা আজ গণমানুষের কণ্ঠস্বর হয়ে উঠেছে।সভাপতির বক্তব্যে প্রেসক্লাব সভাপতি বলেন, সময়ের  কণ্ঠস্বর শুধু খবর পরিবেশন করেনি, বরং সংবাদপাঠের একটি সচেতন ধারা তৈরি করেছে, যা বর্তমান সময়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ।এসময় কেক কেটে সময়ের কণ্ঠস্বরের আগামী দিনগুলোর সাফল্য ও সমৃদ্ধি কামনা করা হয়। অনুষ্ঠানের শেষে উপস্থিতিদের মাঝে মিষ্টান্ন বিতরনের  মাধ্যমে দিবস উদযাপনটি আরও প্রাণবন্ত হয়ে ওঠে।

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
দেশের ছয় জেলায় বজ্রপাতে ১২ জনের মৃত্যু
দেশের ছয় জেলায় বজ্রপাতে ১২ জনের মৃত্যু

ছয় জেলায় বজ্রপাতে স্কুলছাত্রসহ ১২ জনের মৃত্যু হয়েছে। আজ সোমবার (২৮ এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত কালবৈশাখী ঝড়ের সঙ্গে বজ্রপাতে Read more

গাজা ভূখণ্ডের পরিস্থিতি নিয়ে ‘সুখবর’ আছে : ট্রাম্প
গাজা ভূখণ্ডের পরিস্থিতি নিয়ে ‘সুখবর’ আছে : ট্রাম্প

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডের পরিস্থিতি নিয়ে “সুখবর” রয়েছে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে কাতারের প্রধানমন্ত্রী শেখ Read more

ইউএস ওপেনের সেমিতে মুখোমুখি আলকারাজ-জকোভিচ
ইউএস ওপেনের সেমিতে মুখোমুখি আলকারাজ-জকোভিচ

ইউএস ওপেন টেনিসের কোয়ার্টার ফাইনালে মার্কিন তারকা টেইলর ফ্রিটজকে  ৬–৩, ৭–৫, ৩–৬, ৬–৪  ব্যবধান সেটে হারিয়ে সেমিফাইন নিশ্চিত করেছে সার্বিয়ান Read more

কিছু শিক্ষক শিবিরের ভাষায় কথা বলছেন: নাছির
কিছু শিক্ষক শিবিরের ভাষায় কথা বলছেন: নাছির

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ছাত্রদলের বিরুদ্ধে আনা আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন সংগঠনটির সাধারণ সম্পাদক Read more

সোয়া ২ কোটি টাকা খরচ করেও সুফল পাচ্ছে না সরকার
সোয়া ২ কোটি টাকা খরচ করেও সুফল পাচ্ছে না সরকার

যশোর-বেনাপোল মহাসড়ক সুরক্ষায় অতিরিক্ত পণ্য পরিবহন বন্ধে বেনাপোল এক্সেল লোড কন্ট্রোল স্টেশনটি পরিচালনায় বছরে সরকারের ২ কোটি ২৩ লাখ টাকা Read more

নতুন স্থানে অবারও পরমাণু কর্মসূচি শুরু করতে পারে ইরান: ট্রাম্প
নতুন স্থানে অবারও পরমাণু কর্মসূচি শুরু করতে পারে ইরান: ট্রাম্প

ইরান আবারও নতুন স্থানে পারমাণবিক কর্মসূচি শুরু করতে পারে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে কথা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন