বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাব ও ভারী বর্ষণে নদীতে পানি বাড়ায় বরগুনার পাথরঘাটার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। পানির তোড়ে উপজেলার অনেক স্থানে বেড়িবাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে। উপজেলা নাচনাপাড়া ইউনিয়নের মানিকখালী বেড়িবাঁধ ভেঙে জোয়ারের পানি প্রবেশ করে প্লাবিত হয়েছে লোকালয়। ভেঙে যাওয়া বেড়িবাঁধের কারণে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় হাজারো মানুষের।বৃহস্পতিবার (৫ জুন) ভেঙে যাওয়া বেড়িবাঁধে সাঁকো নির্মাণ করে নৌবাহিনী উন্মুক্ত করে দেয় জনসাধারণের জন্য।গতকাল (২৯ মে) শনিবার পাথরঘাটা উপজেলার নাচনাপাড়া ও কাঠালতলী ইউনিয়নের সংযোগ সড়কটির ২০ মিটার জায়গা হলতা নদীর পানির তোড়ে ভেঙে যায়। ফলে দুই ইউনিয়নের মানুষের চলাচল বন্ধ হয়ে যায়। তলিয়ে যায় অন্তত ছয়টি গ্রাম। এই দুই ইউনিয়নের জনগণের চলাচলে ভোগান্তি নিরসনের উদ্যোগ নেন বাংলাদেশ নৌবাহিনীর সদস্যরা।গত রোববার (১ জুন) সকালে নৌবাহিনী বরগুনা কন্টিনজেন্টের সদস্যরা জনসাধারণের চলাচলের জন্য ভেঙে যাওয়া সড়কে অস্থায়ী সাঁকো নির্মাণকাজ শুরু করেন। আজ (৫ জুন) চলাচলের জন্য সাঁকোটি প্রস্তুত করা হয়।জানা গেছে, অস্বাভাবিক জোয়ারের কারণে পাথরঘাটা উপজেলার নাচনাপাড়া ইউনিয়নের হলতা নদীর বেড়িবাঁধ মানিকখালী অংশে ভেঙে প্রায় ছয়টি গ্রাম প্লাবিত হয়েছে। পাঁচটি গ্রামের মানুষের চলাচলে ব্যাপক সমস্যা হয়।এ ব্যাপারে স্থানীয় আখতারুজ্জামান খান বাদল বলেন, ‘এর আগে যত কাজ হয়েছে ২ থেকে ৩ বছর লাগছে। এত দ্রুত যে এই সাঁকো (ব্রিজ)টি হবে, আমরাও ভাবিনি। এজন্য আমাদের অনেক উপকার হয়েছে, আমি এখান থেকে চলাচল করতে পারতাম না। নৌকা বা অনেকটা দূর থেকে ঘুরে বাজারে আসতে হতো। এজন্য আমরা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বাংলাদেশ নৌবাহিনীকে ধন্যবাদ জানাই।’স্থানীয় ব্যবসায়ী নূরুল আমিন শিকদার বলেন, ‘নৌবাহিনীকে এত দিন দেখেছি আইনশৃঙ্খলা রক্ষা করতে। এরা যে এতটা মানবিক, তা জানা ছিল না। দিনভর বৃষ্টিতে ভিজে পানির মধ্যে পিলার বসিয়ে সাঁকো নির্মাণ করছে। এটা দেখে চোখ জুড়িয়ে গেছে।’স্থানীয় সাংবাদিক আরিফুল ইসলাম বলেন, ‘এই সাঁকোটা না হলে ২ পাড়ের হাজারো মানুষের চলাচলে ব্যাপক ভোগান্তি হতো। এই রকম একটি সুন্দর কাজ আসলেই প্রশংসনীয় বটে। স্থানীয় লোকজন উপজেলা প্রশাসন ও নৌবাহিনীর তত্ত্বাবধানে এত দ্রুত কাজ করায় আন্তরিকভাবে ধন্যবাদ তাদের।’এ ব্যাপারে নৌবাহিনীর কমান্ডার (বরগুনা) এম ওয়ালী উজ জামান সাংবাদিকদের বলেন, ‘২৯ মে নিম্নচাপের কারণে বেড়িবাঁধসহ ২০ মিটার রাস্তা ভেঙে যায়। ফলে এই এলাকার পাঁচটি গ্রামের মধ্যে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। দুর্ভোগে পড়েছেন হাজারো মানুষ। সমস্যা নিরসনের জন্য বাংলাদেশ নৌবাহিনী ও স্থানীয় প্রশাসনের সহযোগিতায় বেড়িবাঁধসংলগ্ন অস্থায়ী সাঁকো (পোল) নির্মাণ করা হয়েছে, আজকে সাঁকোটি চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে।’এ ব্যাপারে পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজানুর রহমান বলেন, ‘নিম্নচাপের প্রভাব ও ভারী বর্ষণের কারণে বেড়িবাঁধ ভেঙে যাওয়ায় কয়েকটি গ্রামের মানুষের চলাচলে ব্যাপক সমস্যা হয়। এটি জানার পরে স্থানীয় সকলের সাথে কথা বলে উপজেলা পরিষদের অর্থায়নে ও বাংলাদেশ নৌবাহিনী সার্বিক সহযোগিতায় সাঁকোটি নির্মাণ করা হয়েছে।’ এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পাকিস্তান যাচ্ছে সৌদি আরবের বাণিজ্যিক প্রতিনিধিদল
পাকিস্তান যাচ্ছে সৌদি আরবের বাণিজ্যিক প্রতিনিধিদল

পাকিস্তান ও সৌদি আরবের মধ্যে প্রতিরক্ষা চুক্তির পর এবার দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক জোরদারে কার্যকর উদ্যোগ নেওয়া হয়েছে। এর Read more

রিশাদের ঝলকে বাংলাদেশের দাপুটে জয়
রিশাদের ঝলকে বাংলাদেশের দাপুটে জয়

মিরপুরে ২০৭ রানের পুঁজি খুব একটা নিরাপদ বলা চলে না। ওয়ানডেতে এমন লক্ষ্য তাড়া করে জেতা আজকাল অনেক দলের কাছেই Read more

যশোরে বিএনপি নেতার বিরুদ্ধে হত্যা-হুমকির অভিযোগে মামলা
যশোরে বিএনপি নেতার বিরুদ্ধে হত্যা-হুমকির অভিযোগে মামলা

যশোর জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকনের বিরুদ্ধে জেলা মহিলা দলের সভাপতি রাশিদা রহমান আদালতে মামলা করেছেন। অভিযোগে বলা Read more

নতুন বাংলাদেশের ধারণা পেল বিদেশিরা
নতুন বাংলাদেশের ধারণা পেল বিদেশিরা

বিশাল আয়োজনের মাধ্যমে চার দিন ধরে দেশি-বিদেশি বিনিয়োগকারীদের নতুন বাংলাদেশ সম্পর্কে ধারণা দেওয়া হয়েছে। তুলে ধরা হয়েছে ২০৩৫ সালের বাংলাদেশের Read more

‘অনুপ্রবেশ’ ঠেকাতে টাস্ক ফোর্স গঠন ত্রিপুরা সরকারের
‘অনুপ্রবেশ’ ঠেকাতে টাস্ক ফোর্স গঠন ত্রিপুরা সরকারের

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরায় বাংলাদেশ ও মিয়ানমার সীমান্ত ঘেঁষে অনুপ্রবেশ ঠেকাতে বিশেষ পদক্ষেপ নিয়েছে রাজ্য সরকার। অবৈধ অভিবাসী শনাক্ত, আটক Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন