ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরায় বাংলাদেশ ও মিয়ানমার সীমান্ত ঘেঁষে অনুপ্রবেশ ঠেকাতে বিশেষ পদক্ষেপ নিয়েছে রাজ্য সরকার। অবৈধ অভিবাসী শনাক্ত, আটক ও বিতাড়নের লক্ষ্যে ১৫ সদস্যের একটি বিশেষ টাস্ক ফোর্স গঠন করেছে তারা।রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা বলেছেন, ‘ত্রিপুরায় অনুপ্রবেশকারীর সংখ্যা কমে গেলেও তাদের শনাক্ত করার জন্য এই ফোর্স গঠন করা হয়েছে।’ সরকারি সূত্র ভারতীয় গণমাধ্যম এনডিটিভিকে জানিয়েছে, ত্রিপুরার সঙ্গে বাংলাদেশের ৮৫৬ কিলোমিটার সীমান্ত রয়েছে। গ্রেপ্তার হওয়া অবৈধ অভিবাসীদের মধ্যে অনেকেই এই সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেছিল।পশ্চিম ত্রিপুরা জেলার ১৫টি থানার দায়িত্বে থাকা কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত এই টাস্ক ফোর্সের নেতৃত্বে থাকবেন জেলা গোয়েন্দা শাখার ডেপুটি পুলিশ সুপার দেবাশীষ সাহা।ত্রিপুরা রাজ্যে বিজেপির প্রধান শরিক দল টিপ্রা মোথা পার্টি (টিএমপি) দীর্ঘদিন ধরেই অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের দাবি জানিয়ে আসছে। দলটির প্রধান প্রদ্যোত দেববর্মা বলেছেন, ‘অনুপ্রবেশ রোধ করা না গেলে রাজ্যের আদিবাসী জনগোষ্ঠী, বিশেষ করে উপজাতিদের সংস্কৃতি, রীতিনীতি ও আর্থসামাজিক উন্নয়ন হুমকির মুখে পড়বে।’এর আগে গত মে মাসে দেশটির সমস্ত রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলোকে ভারতীয় নাগরিক হিসেবে বসবাসকারী সন্দেহভাজন অবৈধ অভিবাসীদের পরিচয়পত্র যাচাই করার নির্দেশনা জারি করে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এতে বলা হয়, যদি তারা অযোগ্য প্রমাণিত হয়, তাহলে তাদের বিতাড়িত করা হবে। আরডি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চাঁপাইনবাবগঞ্জে বিএনপি নেতার বিরুদ্ধে হত্যা চেষ্টার অভিযোগ
চাঁপাইনবাবগঞ্জে বিএনপি নেতার বিরুদ্ধে হত্যা চেষ্টার অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে সাবেক বিএনপি নেতা ও বাঙ্গাবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম কর্তৃক ছাত্রদলের সাবেক নেতার বাবা কে হত্যা চেষ্টার Read more

উপদেষ্টা আসিফ মাহমুদ ও মাহফুজ আলমের পদত্যাগ দাবি ইশরাকের
উপদেষ্টা আসিফ মাহমুদ ও মাহফুজ আলমের পদত্যাগ দাবি ইশরাকের

উপদেষ্টা আসিফ মাহমুদ ও উপদেষ্টা মাহফুজ আলমকে অন্তর্বর্তীকালীন সরকারের সকল দায়িত্ব থেকে পদত্যাগের দাবি জানিয়েছেন বিএনপি নেতা ইশরাক হোসেন।বুধবার (২১ Read more

কিশোরগঞ্জ-১ আসনে মনোনয়ন সংগ্রহ করলেন বিএনপি প্রার্থী মাজহারুল
কিশোরগঞ্জ-১ আসনে মনোনয়ন সংগ্রহ করলেন বিএনপি প্রার্থী মাজহারুল

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-১ (কিশোরগঞ্জ সদর-হোসেনপুর) আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বিএনপির প্রাথমিক মনোনয়নপ্রাপ্ত প্রার্থী জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. Read more

পুরনো স্মার্টফোনের আয়ু বাড়াবে ৫ টিপস
পুরনো স্মার্টফোনের আয়ু বাড়াবে ৫ টিপস

স্মার্টফোন ছাড়া চলার কথা এখন কল্পনাও করা যায় না। প্রযুক্তির ক্রমাগত অগ্রগতিতে যোগাযোগ ব্যবস্থার উত্তরোত্তর উন্নয়নে দৈনন্দিন জীবনের একটি অবিচ্ছেদ্য অংশে Read more

বিয়ে ও সন্তান গ্রহণে আগ্রহ কমছে তরুণদের
বিয়ে ও সন্তান গ্রহণে আগ্রহ কমছে তরুণদের

পেশা, অর্থনৈতিক অবস্থা, ব্যক্তিস্বার্থসহ নানা কারণে বিয়ে ও সন্তান গ্রহণে আগ্রহ কমছে তরুণদের মধ্যে। সম্প্রতি ১৪ দেশের ১৪ হাজার তরুণকে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন