চলতি মাসের প্রথম ১৪ দিনে দেশে ২ বিলিয়ন বা ২০০ কোটির বেশি ডলার পাঠিয়েছেন প্রবাসীরা।সোমবার (১৬ মার্চ) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।এ সময়ে দেশে রেমিট্যান্স এসেছে ২২০ কোটি ৪৪ লাখ ডলার। প্রতি ডলার ১২২ টাকা ধরে দেশীয় মুদ্রায় যার পরিমাণ প্রায় ২৭ হাজার কোটি টাকা। কেন্দ্রীয় ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন অনুযায়ী, চলতি মার্চের প্রথম ১৪ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ২২০ কোটি ৪৪ লাখ ডলার। এরমধ্যে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৩৭ কোটি ২৪ লাখ ডলার। পাশাপাশি বিশেষায়িত ব্যাংকগুলোর মাধ্যমে দেশে ২৭ কোটি ২৮ লাখ ডলার পাঠিয়েছেন প্রবাসীরা।এদিকে মার্চের প্রথম ১৪ দিনে বেসরকারি খাতের ব্যাংকগুলোর মাধ্যমে দেশে রেমিট্যান্স এসেছে ১৫৫ কোটি ৪৫ লাখ ডলার। এছাড়াও এ সময়ে বিদেশি খাতের ব্যাংকগুলোর মাধ্যমে দেশে ৪৫ লাখ ডলার পাঠিয়েছেন প্রবাসীরা।এর আগে বিদায়ী ফেব্রুয়ারিতে দেশে ৩ বিলিয়ন বা ৩০০ কোটি ডলারের বেশি রেমিট্যান্স পাঠিয়েছিলেন প্রবাসীরা। সবমিলিয়ে গত মাসে দেশে এসেছে মোট ৩০২ কোটি ১০ লাখ ডলার রেমিট্যান্স। প্রতি ডলার ১২২ টাকা ধরে দেশীয় মুদ্রায় যার পরিমাণ ৩৬ হাজার কোটির বেশি টাকা।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আলফাডাঙ্গার সেই বিরিয়ানি হাউজে জরিমানা
আলফাডাঙ্গার সেই বিরিয়ানি হাউজে জরিমানা

পুরান ঢাকার হাজী ও নান্না বিরিয়ানির নাম ভাঙিয়ে প্রতারণা করার অভিযোগে ফরিদপুরের আলফাডাঙ্গায় সেই বিরিয়ানি হাউজকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।বুধবার Read more

টাঙ্গাইলে এলজিইডিতে ৯ মাসে ২২৮৭টি স্কিমের অগ্রগতি ৮১ শতাংশ
টাঙ্গাইলে এলজিইডিতে ৯ মাসে ২২৮৭টি স্কিমের অগ্রগতি ৮১ শতাংশ

টাঙ্গাইলে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরে (এলজিইডি) চলতি অর্থ বছরে আওয়ামীলীগের ফ্যাসিস্ট এমপিদের সুপারিশকৃত ২৮টি উন্নয়ন কাজের স্কীম বাতিল করা হয়েছে। Read more

পূর্ব তেহরানে হামলা চালাল ইসরায়েল
পূর্ব তেহরানে হামলা চালাল ইসরায়েল

বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশনা দেওয়ার কিছু সময়ে পরেই রাজধানী তেহরানের পূর্বাঞ্চলে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলের বিমান বাহিনী। তেহরানের এই অঞ্চলটি Read more

সোবার্স-গাভাস্কারকে ছাড়িয়ে গেলেন গিল
সোবার্স-গাভাস্কারকে ছাড়িয়ে গেলেন গিল

ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ দিয়েই টেস্ট অধিনায়কত্বে অভিষেক হয়েছে শুবমান গিলের। সিরিজটা ব্যাট হাতে দুর্দান্ত কাটছে তার। ওভাল টেস্টে ব্যাটিংয়ে নেমেই Read more

ভারতে মন্দিরে পদদলিত ১২ জনের প্রাণহানি
ভারতে মন্দিরে পদদলিত ১২ জনের প্রাণহানি

ভারতের অন্ধ্রপ্রদেশের শ্রীকাকুলামে নবনির্মিত একটি মন্দিরে পদদলিত হয় ১২ জনের প্রাণহানি ঘটেছে। যাদের বেশিরভাগ নারী ও শিশু। শনিবার (০১ নভেম্বর) সকালে Read more

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ
বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

রাজধানী ঢাকার বাসিন্দাদের প্রতিদিনই কেনাকাটাসহ নানা প্রয়োজনে কোনো না কোনো মার্কেট ও শপিংমলে যেতে হয়। কিন্তু রাজধানীতে এলাকা ভাগ করে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন