শায়েস্তাগঞ্জ উপজেলা বিএনপির গণশিক্ষা বিষয়ক সম্পাদক ও ব্যবসায়ী মহসিন মিয়া (৩৫) ডাকাতদলের কবলে পড়ে মারা যাওয়ার রহস্য উদঘাটন হয়নি তিন মাসেও। এ মৃত্যুর পেছনে ডাকাতি ছাড়াও অন্য কোন কারণ রয়েছে কি না তা খতিয়ে দেখার দাবি স্থানীয়দের।জানা গেছে, গত ৩ ফেব্রুয়ারি রাত ১২টার দিকে শায়েস্তাগঞ্জ উপজেলার দেউন্দি এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে ডাকাতদলের কবলে পড়েন মহসিন মিয়া। পরে ঘটনাস্থলের পাশেই তার লাশ উদ্ধার কর হয়। এ ঘটনার দুইদিন পর শায়েস্তাগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) তাজুল ইসলাম থানায় একটি মামলা দায়ের করেছিলেন। মামলা দায়েরের তিন মাস পেরিয়ে গেলেও মৃতু নিয়ে ধোঁয়াশা কাটেনি।জানা যায়নি কিভাবে তার মৃতু হয়েছে অথবা কেউ হত্যা করে থাকলে তারা কে বা কারা? ব্যাপারে সঠিক তদন্তের দাবি উঠেছে। নিহতের সহোদর জুয়েল মিয়া বলেন, ‘আমরা তিনমাস পরও জানতে পারিনি কে হত্যাকারী? পরিবারের লোকজন হতাশ হয়েছেন। হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করে শাস্তি নিশ্চিতের দাবি জানাচ্ছি।এ ব্যাপারে শায়েস্তাগঞ্জ উপজেলা বিএনপির সহ সভাপতি আব্দুল আজিজ বললেন, এখন পর্যন্ত মামলার যে অগ্রগতি তা হতাশাব্যাঞ্জক, ডাকাতি ছাড়াও এ ঘটনার পেছনে অন্য কোন রহস্য থাকতে পারে। তা প্রশাসনের খতিয়ে দেখা উচিৎ। শায়েস্তাগঞ্জ ব্যবসায়ীকল্যাণ সমিতির সহ সভাপতি ইয়াসির খান বলেন, মহসিন হত্যার রহস্য উদঘাটন করতে হবে। এ দাবিতে আমরা মানববন্ধন ও স্মারকলিপি প্রদানসহ নানা কর্মসূচি পালন করব। শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলীপ কান্ত নাথ বলেন, মারা যাওয়া মহসিন মিয়ার পরিবারের পক্ষ থেকে কোন মামলা দায়ের করা হয়নি, পুলিশ মামলা করে ইতোমধ্যে সাত জনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে। একটি মোবাইল ফোনও উদ্ধার করা হয়। এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভাঙ্গুড়ায় ভিজিএফের চাল আত্মসাতের পরিকল্পনা, ৯ জনকে শোকজ
ভাঙ্গুড়ায় ভিজিএফের চাল আত্মসাতের পরিকল্পনা, ৯ জনকে শোকজ

পাবনার ভাঙ্গুড়া উপজেলায় আসন্ন ঈদুল আজহা উপলক্ষে দুস্থদের জন্য বরাদ্দকৃত ভিজিএফ কর্মসূচির ৮ শ' কেজি চাল আত্মসাতের পরিকল্পনা ফাঁস হয়ে Read more

ইরানে ‘রেড লাইন’ ঘোষণা
ইরানে ‘রেড লাইন’ ঘোষণা

ইরানে সরকারবিরোধী বিক্ষোভকারীদের উদ্দেশ্যে ‘রেড লাইন’ ঘোষণা করেছে দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। শনিবার (১০ জানুয়ারি) আইআরজিসি হুঁশিয়ারি দিয়ে Read more

পাবনায় নদীর ঘাটের নিয়ন্ত্রণ নিয়ে সংঘর্ষ-গোলাগুলি, বিএনপির অফিসে আগুন
পাবনায় নদীর ঘাটের নিয়ন্ত্রণ নিয়ে সংঘর্ষ-গোলাগুলি, বিএনপির অফিসে আগুন

পাবনার বেড়া পৌর এলাকার নদীর ঘাটের নিয়ন্ত্রণ ও দখল নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে বেশ Read more

সাবেক সংসদ সদস্য কাজী মনিরুল ইসলাম গ্রেপ্তার
সাবেক সংসদ সদস্য কাজী মনিরুল ইসলাম গ্রেপ্তার

ঢাকা-৫ আসনের সাবেক সংসদ সদস্য কাজী মনিরুল ইসলাম মনুকে (৬৮) গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)।সোমবার দুপুরে রাজধানীর Read more

ঝিনাইদহ জেল সুপারের বিরুদ্ধে ‘নিলাম নাটক’ সাজিয়ে মোটরসাইকেল বিক্রির অভিযোগ
ঝিনাইদহ জেল সুপারের বিরুদ্ধে ‘নিলাম নাটক’ সাজিয়ে মোটরসাইকেল বিক্রির অভিযোগ

ঝিনাইদহ জেলা কারাগারের সুপার মোহাম্মদ হাবীবুর রহমানের বিরুদ্ধে নিলামের নামে নাটক সাজিয়ে সরকারি মোটরসাইকেল অবৈধভাবে বিক্রির অভিযোগ উঠেছে। নিলামে অংশগ্রহণকারী Read more

মাগুরায় বাক প্রতিবন্ধী কিশোরীকে পাটক্ষেতে নিয়ে ধর্ষণের অভিযোগ
মাগুরায় বাক প্রতিবন্ধী কিশোরীকে পাটক্ষেতে নিয়ে ধর্ষণের অভিযোগ

মাগুরায় এবার এক বাক প্রতিবন্ধী কিশোরীকে পাটক্ষেতে নিয়ে দুই যুবক কতৃর্ক ধর্ষনের অভিযোগ উঠেছে।১৬ বছর বয়সী বাক্ প্রতিবন্ধী কিশোরী রাস্তায় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন