ভারী বৃষ্টি এবং উজান থেকে নেমে আসা ঢলে দেশের তিন জেলায় স্বল্পমেয়াদী বন্যা এবং ছয় জেলার নিম্নাঞ্চল তলিয়ে যেতে পারে বলে সতর্কবার্তা দেওয়া হয়েছে। সোমবার (১৫ সেপ্টেম্বর) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র থেকে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় দেশের অভ্যন্তরে সিলেট, রংপুর ও ময়মনসিংহ বিভাগের কিছু স্থানে এবং উজানে ভারতের মেঘালয়, আসাম ও মিজোরাম প্রদেশে ভারি থেকে অতি ভারি বৃষ্টিপাত হয়েছে। আগামী ৪৮ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগে এবং তৎসংলগ্ন উজানে ভারতের মেঘালয়, আসাম, পশ্চিমবঙ্গ, সিকিম, বিহার ও ত্রিপুরা প্রদেশে বিচ্ছিন্নভাবে ভারি থেকে অতি ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।এ অবস্থায় সুরমা ও কুশিয়ারা নদীসমূহের পানি আগামী ৩ দিন বৃদ্ধি পেতে পারে এবং বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হতে পারে। এ সময়ে সিলেট, সুনামগঞ্জ ও মৌলভীবাজার জেলার উক্ত নদীসংলগ্ন নিম্নাঞ্চলসমূহে স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে।রংপুর বিভাগের তিস্তা, ধরলা ও দুধকুমার নদীসমূহের পানি বৃদ্ধি পেয়েছে, যা আগামী ৩ দিন বৃদ্ধি পেতে পারে। এ সময়ে তিন্তা ও দুধকুমার নদীসমূহ বিপদসীমা অতিক্রম করতে পারে এবং ধরলা নদী সতর্কসীমায় প্রবাহিত হতে পারে। এ সময়ে লালমনিরহাট, নীলফামারি, রংপুর ও কুড়িগ্রাম জেলার উক্ত নদীসংলগ্ন নিম্নাঞ্চলসমূহ প্লাবিত হতে পারে।চট্টগ্রাম বিভাগের গোমতী, মুহুরী, সেলোনিয়া, সাঙ্গু ও ফেনী নদীসমূহের পানি গত ২৪ ঘণ্টায় বৃদ্ধি পেয়েছে। অপরদিকে হালদা ও মাতামুহুরী নদীসমূহের পানি হ্রাস পেয়েছে। উক্ত নদীসমূহের পানি আগামী ২ দিন বৃদ্ধি পেতে পারে। এ সময়ে মুহুরী, সেলোনিয়া, ফেনী ও হালদা নদীর পানি সতর্কসীমায় প্রবাহিত হতে পারে এবং ফেনী ও চট্টগ্রাম জেলার উক্ত নদীসংলগ্ন নিম্নাঞ্চলসমূহ সাময়িকভাবে প্লাবিত হতে পারে।এ ছাড়া সিলেট ও ময়মনসিংহ বিভাগের সারিগোয়াইন, যাদুকাটা, সোমেশ্বরী, ভুলাই, কংস ও জিঞ্জিরাম নদীসমূহের পানি গত ২৪ ঘণ্টায় বৃদ্ধি পেয়েছে। উক্ত নদীসমূহের পানি আগামী ৩ দিন বৃদ্ধি পেতে পারে এবং সিলেট, ময়মনসিংহ, নেত্রকোণা ও শেরপুর জেলার নদীর পানি সতর্কসীমায় প্রবাহিত হতে পারে।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
এমপিওভুক্ত শিক্ষকদের বাড়িভাড়া ভাতা বাড়ছে
এমপিওভুক্ত শিক্ষকদের বাড়িভাড়া ভাতা বাড়ছে

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের আন্দোলনের মুখে নতুন করে বাড়িভাড়া বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে নতুন প্রস্তাবনা অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। এ ক্ষেত্রে Read more

নেপালে প্রধান দলগুলোর পার্লামেন্ট পুনর্বহালের দাবি
নেপালে প্রধান দলগুলোর পার্লামেন্ট পুনর্বহালের দাবি

দুর্নীতিবিরোধী গণঅভ্যুত্থানে উত্তাল নেপালে নতুন সংকট দেখা দিয়েছে। বিক্ষোভ-সহিংসতার জেরে ভেঙে দেওয়া পার্লামেন্ট পুনর্বহালের দাবি জানিয়েছে দেশটির প্রধান রাজনৈতিক দলগুলো। Read more

১৭ এপ্রিল ঢাকায় আসছেন পাকিস্তানের পররাষ্ট্র সচিব
১৭ এপ্রিল ঢাকায় আসছেন পাকিস্তানের পররাষ্ট্র সচিব

আগামী ১৭ এপ্রিল ঢাকা সফরে আসছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার এবং পররাষ্ট্রসচিব আমেনা বালুচ। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সফর চূড়ান্ত Read more

খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক যুক্তরাষ্ট্রের
খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক যুক্তরাষ্ট্রের

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র।আজ মঙ্গলবার সকাল ১০টা ৩৫ মিনিটে ঢাকার মার্কিন দূতাবাসের ফেরিফায়েড Read more

দোকান মালিক গ্রামে নেই, সুযোগে যুবদল নেতার দখলচেষ্টা!
দোকান মালিক গ্রামে নেই, সুযোগে যুবদল নেতার দখলচেষ্টা!

নাটোরের সিংড়ায় জোরপূর্বক এক ব্যবসায়ীর দোকানঘর দখলের অভিযোগ উঠেছে যুবদল নেতার বিরুদ্ধে। রবিবার (২১ অক্টোবর) সকালে উপজেলার ইটালি ইউনিয়নের মুন্সি Read more

শহীদ জিয়ার মাজারে দোয়া করলেন খালেদা জিয়া
শহীদ জিয়ার মাজারে দোয়া করলেন খালেদা জিয়া

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে কুরআন তেলাওয়াত ও দোয়া মোনাজাত করেছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।বুধবার (৮ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন