জার্মানিতে বাড়ির ওপর আছড়ে পড়েছে একটি ছোট বিমান। শনিবার (৩১ মে) পশ্চিম জার্মানিতে বিমানটি বিধ্বস্ত হয়। পুলিশ জানিয়েছে, এ ঘটনায় অন্তত দু’জন নিহত হয়েছেন।বার্তাসংস্থা এএফপি জানিয়েছে, পশ্চিম জার্মানির মংচেংলাডবাখ শহরের কাছের কর্শেনব্রোইচে দুর্ঘটনাটি ঘটে। যা নেদারল্যান্ডস সীমান্ত থেকে খুব বেশি দূরে নয়।বিমানটি বাড়িতে আছড়ে পড়ার সঙ্গে সঙ্গে এতে আগুন ধরে যায়। যে দু’জন নিহত হয়েছেন তাদের মধ্যে অন্তত একজন বিমানটির পাইলট ছিলেন বলে ধারণা করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।নিহত অপর ব্যক্তি বিমানে ছিলেন নাকি ওই বাড়ির কাছে ছিলেন সেটি তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।এছাড়া দুর্ঘটনার কারণও এখন পর্যন্ত জানা যায়নি।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মুন্সীগঞ্জে তিন দিনব্যাপী ভূমি মেলা শুরু
মুন্সীগঞ্জে তিন দিনব্যাপী ভূমি মেলা শুরু

"নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি"এ স্লোগানকে সামনে রেখে মুন্সীগঞ্জে শুরু হয়েছে তিন দিনব্যাপী ভূমি মেলা। রবিবার Read more

সংবিধান ছুড়ে ফেলার কথা বললেই বাতিল হয় না: রিজভী
সংবিধান ছুড়ে ফেলার কথা বললেই বাতিল হয় না: রিজভী

সংবিধান ছুড়ে ফেলার কথা বললেই তা বাতিল হয়ে যায় না বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। Read more

দোকানে ঢুকে পড়ল বাস, দুই ঘণ্টা চাপা পড়ে ছিল দোকানদার
দোকানে ঢুকে পড়ল বাস, দুই ঘণ্টা চাপা পড়ে ছিল দোকানদার

চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গাড়িতে বাতাস দেওয়ার দোকানে ঢুকে যায়। এতে দোকানে থাকা কর্মচারী মোহাম্মদ Read more

দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় জামায়াত নেতা নিহত
দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় জামায়াত নেতা নিহত

দিনাজপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী জামায়াত নেতা আনিসুর রহমান নিহত হয়েছেন। এ ঘটনায় ঘটনাস্থলে থাকা অপর এক পথচারী আহত হয়েছেন।বুধবার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন