নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া পৌরসভায় সেনাবাহিনীর অভিযানে ৩০০ গ্রাম গাঁজাসহ আমিরুল ইসলাম (৪০) নামে একজনকে আটক করে থানায় সোপর্দ করেছে সেনাবাহিনী।বৃহস্পতিবার (৩১ জুলাই) রাত আনুমানিক ৯ টার দিকে বড়াইগ্রাম উপজেলার বনপাড়া পৌরসভার হারোয়া পূর্বপাড়া গ্রামে সেনাবাহিনী এ অভিযান পরিচালনা করে। আটক আমিরুল ইসলাম মৃত ইয়াসিন প্রামানিকের ছেলে।গোপন সংবাদের ভিত্তিতে আমিরুল ইসলামের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় তার নিজ ঘর থেকে আনুমানিক ৩০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে অভিযুক্তকে বড়াইগ্রাম থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।স্থানীয়রা সেনা অভিযানের প্রশংসা করে জানান, এলাকায় মাদকের বিস্তার রোধে সেনা অভিযানের এমন পদক্ষেপ জনমনে শান্তি ও শৃঙ্খলা এবং আইনের সুশাসন প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত ওসি মোঃ গোলাম সারোয়ার সময়ের কন্ঠস্বরকে জানান, সেনাবাহিনী আনুমানিক ৩০০ গ্রাম গাঁজাসহ একজনকে আটক করে থানায় সোপর্দ করেছে। মাদকদ্রব্য আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
দেশবাসীকে বিদেশি পণ্য বর্জনের আহ্বান নরেন্দ্র মোদির
দেশবাসীকে বিদেশি পণ্য বর্জনের আহ্বান নরেন্দ্র মোদির

দেশবাসীকে বিদেশি পণ্য বর্জন করে দেশীয় পণ্য ব্যবহারের আহ্বান জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।রবিবার (২১ সেপ্টেম্বর) জাতির উদ্দেশে দেওয়া এক Read more

যমুনা অয়েল কোম্পানির ২ ডিলারের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ
যমুনা অয়েল কোম্পানির ২ ডিলারের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

পঞ্চগড়ে যমুনা অয়েল কোম্পানি লিমিটেডের সঙ্গে চুক্তিবদ্ধ দুই ফিলিং স্টেশন কর্তৃপক্ষের বিরুদ্ধে তেল উত্তোলন ও বিক্রিতে বিস্তর অনিয়মের অভিযোগ উঠেছে। Read more

পাবনায় ষষ্ঠ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ
পাবনায় ষষ্ঠ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ

পাবনার চাটমোহর উপজেলার পল্লীতে ষষ্ঠ শ্রেণীতে পড়ুয়া এক শিশু ছাত্রী ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।মঙ্গলবার Read more

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ আটক ১৪৮
মালয়েশিয়ায় বাংলাদেশিসহ আটক ১৪৮

ইস্কান্দার পুটেরির ইকো গ্যালারিয়ার কাছে একটি নির্মাণ প্রজেক্টে এক যৌথ অভিযানের সময় ইমিগ্রেশন এনফোর্সমেন্ট অফিসাররা অভিবাসী কর্মীদের বৈধ নতিপত্র যাচাই Read more

টস জিতে বাজিমাত, ১৩৩ রানে শ্রীলঙ্কাকে থামিয়ে জয়ের পথে পাকিস্তান
টস জিতে বাজিমাত, ১৩৩ রানে শ্রীলঙ্কাকে থামিয়ে জয়ের পথে পাকিস্তান

টস জিতে শ্রীলঙ্কাকে আগে ব্যাটিংয়ে পাঠিয়ে পাকিস্তান অধিনায়ক যে মোটেও ভুল করেননি তার প্রমাণ মিলেছে ইনিংস শেষে। আজ আবু ধাবির Read more

‘তারেক রহমান মানুষের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন’
‘তারেক রহমান মানুষের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন’

যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন বলেছেন, 'বিএনপিকে আমরা ঐক্যবদ্ধ দেখতে চাই এবং সেটিই আমাদের দৃঢ় অঙ্গীকার। আমাদের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন