গাজীপুরের শ্রীপুরে প্রাইভেট শিক্ষকের কাছ থেকে বই আনতে গিয়ে ধর্ষণের শিকার হয়েছে ৭ম শ্রেণীর শিক্ষার্থী।এ ঘটনায় শিক্ষার্থীর দাদা বৃহস্পতিবার (৩ জুলাই) শ্রীপুর থানায় মামলা দায়ের করলে পুলিশ অভিযুক্ত শিক্ষক আরিফকে (২৮) গ্রেফতার করে। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহম্মদ আব্দুল বারিক এসব তথ্য নিশ্চিত করেছেন।এর আগে গত শনিবার (২৮ জুন) বেলা সোয়া ১১ টায় মুলাইদ (রঙ্গীলা) তালিমুল কুরআন আন্তর্জাতিক মহিলা মাদরাসার ৩য় তলার অফিস কক্ষে ওই শিক্ষার্থীকে জোরপূর্বক ধর্ষণ করে শিক্ষক আরিফ।অভিযুক্ত শিক্ষক আরিফ জেলার শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের মুলাইদ গ্রামের কামাল মিয়ার ছেলে। সে মুলাইদ আয়শা প্রি-ক্যাডেট এন্ড হাইস্কুলের শিক্ষক।থানায় দায়ের করা মামলার এজাহারে শিশুর দাদা উল্লেখ করেন, ভিকটিম একই স্কুলের শিক্ষার্থী। সে ওই স্কুলের শিক্ষক আরিফের কাছে প্রাইভেট পড়তো। এ সুযোগে শিক্ষক শিক্ষার্থীর সাথে সম্পর্ক তৈরি করার জন্য চেষ্টা করে। কয়েক দিন পূর্বে শিক্ষক শিক্ষার্থীর কাছ থেকে একটি বিজ্ঞান বই নেয়। ঘটনার দিন শিক্ষার্থীর বিজ্ঞান বই ফেরত দিবে বলে শিক্ষার্থীকে মুলাইদ (রঙ্গীলা) তালিমুল কুরআন আন্তর্জাতিক মহিলা মাদরাসায় যেতে বলে। শিক্ষকের কথামতো শিক্ষার্থী ওই মাদরাসায় গেলে তাকে ৩য় তলার অফিস কক্ষে নিয়ে ওই শিক্ষার্থীকে জোরপূর্বক ধর্ষণ করে শিক্ষক আরিফ। এসময় শিক্ষার্থী চিৎকার দেওয়ার চেষ্টা করলে তাকে হুমকি দিয়ে ঘটনাটি কাউকে জানাতে নিষেধ করে। পরে শিক্ষার্থী বাড়িতে এসে তার মাকে জানালে স্বজনদের সাথে আলোচনার পর বৃহস্পতিবার (৩ জুলাই) শ্রীপুর থানায় শিক্ষককে আসামী করে একটি মামলা দায়ের করে।শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহম্মদ আব্দুল বারিক জানান, ভিকটিমের দাদার অভিযোগের ভিত্তিতে শিক্ষক আরিফ মিয়াকে মুলাইদ এলাকা থেকে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাবাদে সে শিক্ষার্থীকে ধর্ষণের কথা স্বীকার করে। বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
যে হিন্দু মহাজনের থেকে ঋণ নিতেন লাহোরের অর্ধেক মুসলমান বাসিন্দা
যে হিন্দু মহাজনের থেকে ঋণ নিতেন লাহোরের অর্ধেক মুসলমান বাসিন্দা

ইউরোপীয় কর্মকর্তা বা জমিদার থেকে শুরু করে সাধারণ মানুষ - বুলাকী শাহর কাছ থেকে লাহোরের সব শ্রেণির মানুষ সুদের বিনিময়ে Read more

যশোরের সেই ধনী মুক্তিযোদ্ধার ‘বীর নিবাস’ বাড়ির বরাদ্দ বাতিল
যশোরের সেই ধনী মুক্তিযোদ্ধার ‘বীর নিবাস’ বাড়ির বরাদ্দ বাতিল

যশোরের মণিরামপুরের বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিনের নামে ‘বীর নিবাস’ বাড়ি বরাদ্দ বাতিল হয়েছে। অবস্থাসম্পন্ন হওয়ার পরও সম্পদের তথ্য গোপন ও অস্বচ্ছতার Read more

পিআর পদ্ধতি সম্পর্কে জনগণের ধারণা নেই: মাসুকুর রহমান মাশুক
পিআর পদ্ধতি সম্পর্কে জনগণের ধারণা নেই: মাসুকুর রহমান মাশুক

এনসিপি ও জমায়াতে ইসলামী পিআর পদ্ধতির দাবি তুললেও বাংলাদেশের সাধারণ জনগণের এ বিষয়ে কোনো ধারণা নেই বলে মন্তব্য করেছেন বিএনপির Read more

গুচ্ছের ‘বি’ ইউনিটের ফল প্রকাশ হতে পারে আগামীকাল
গুচ্ছের ‘বি’ ইউনিটের ফল প্রকাশ হতে পারে আগামীকাল

গুচ্ছভুক্ত ১৯টি বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রস্তুত করা হয়েছে। সোমবার (৫ Read more

খাগড়াছড়ির রামগড়ে ডাক্তার সংকট, চিকিৎসা সেবা এখন দুঃস্বপ্ন!
খাগড়াছড়ির রামগড়ে ডাক্তার সংকট, চিকিৎসা সেবা এখন দুঃস্বপ্ন!

খাগড়াছড়ির জনগুরুত্বপূর্ণ উপজেলা রামগড়ে ডাক্তার সংকটের ফলে দীর্ঘদিন ধরে চিকিৎসা সেবায় অবহেলার শিকার এই অঞ্চলের প্রায় লক্ষাধিক সেবা প্রত্যাশী মানুষ। Read more

ভোলায় তৃতীয় দিনের মত চলছে বাস ধর্মঘট, সড়কে বিক্ষোভ
ভোলায় তৃতীয় দিনের মত চলছে বাস ধর্মঘট, সড়কে বিক্ষোভ

ভোলায় বাস শ্রমিক ও সিএনজি অটোরিকশা চালকদের মধ্যে হাতাহাতির ঘটনায় তৃতীয় দিনের মতো চলছে ধর্মঘট। বন্ধ রয়েছে ভোলার অভ্যন্তরীণ ৫টি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন