ইরানের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ প্ল্যাটফর্মে বোমা হামলা চালিয়ে কমান্ডারকে হত্যার দাবি করেছে ইসরায়েল। শুক্রবার (২০ জুন) ইসরায়েলি সেনাবাহিনী এ দাবি করেছে। খবর আলজাজিরার।ইসরায়েলি সেনাবাহিনী জানায়, তারা কিছুক্ষণ আগে ইরান থেকে ইসরায়েলে নিক্ষেপের জন্য প্রস্তুত তিনটি ক্ষেপণাস্ত্র প্ল্যাটফর্ম আক্রমণ করেছে। সেনাবাহিনী বিস্তারিত তথ্য না দিয়ে জানিয়েছে, যে সামরিক কমান্ডার উৎক্ষেপণের প্রস্তুতি নিচ্ছিলেন তিনিই নিহত হয়েছেন। এ হামলা ছিল সুনির্দিষ্ট।আলজাজিরা জানায়, আমরা যখন আরও তথ্য পাব তখন পাঠকদের জানাব। ইরানি অফিশিয়ালরা এখনও কোনো মন্তব্য করেনি।এদিকে ইরানে রাতভর হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এ হামলায় ৬০টিরও বেশি যুদ্ধবিমান অংশ নেয়।বৃহস্পতিবার রাতের হামলার ব্যাপারে ইসরায়েলি সেনাবাহিনী জানায়, তারা রাতভর তেহরানের বিভিন্ন স্থানে কয়েক ডজন লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। ইরানের রাজধানীতে হামলায় ৬০টিরও বেশি যুদ্ধবিমান অংশ নিয়েছিল। বিমানগুলো প্রায় ১২০টি ভারী বোমা ফেলে।সেনাবাহিনী আরও জানিয়েছে, তারা তেহরানের ক্ষেপণাস্ত্র উৎপাদনের জন্য বেশ কয়েকটি শিল্প স্থাপনায় আক্রমণ করেছে। সেসব হামলা সফল হয়েছে।গত কয়েক দিন ধরে ইরানজুড়ে ইসরায়েলের হামলায় শত শত মানুষ নিহত হয়েছে। বিভিন্ন মানবাধিকার গোষ্ঠীর হিসাবে তা ৬০০ ছাড়িয়ে গেছে। কিন্তু ইরান সরকার নিয়মিত নিহতের আপডেট দিচ্ছে না। বিক্ষিপ্তভাবে দেওয়া তথ্যে নিহতের সংখ্যা কেবল দুই শতাধিক দাবি করা হচ্ছে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আজ ২০ অক্টোবর, রাশিফলে কী আছে জেনে নিন
আজ ২০ অক্টোবর, রাশিফলে কী আছে জেনে নিন

প্রতিটি রাশির নিজস্ব স্বভাব এবং গুণ-ধর্ম থাকে, তাই প্রতিদিন গ্রহের স্থিতি অনুসারে তাদের সঙ্গে যুক্ত জাতকের জীবনে নানা ধরনের ঘটনা Read more

লোহাগাড়ায় মাদকসেবনের দায়ে যুবকের কারাদণ্ড
লোহাগাড়ায় মাদকসেবনের দায়ে যুবকের কারাদণ্ড

লোহাগাড়ায় এক মাদকসেবনের দায়ে মোহাম্মদ ইকবাল হোসেন (২২) নামে এক যুবককে ৪৫ দিনের কারাদণ্ড ও ৩ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন Read more

আমিরাতের বন্দরে ট্যাঙ্কার জাহাজে ইরানের হামলা
আমিরাতের বন্দরে ট্যাঙ্কার জাহাজে ইরানের হামলা

সংযুক্ত আরব আমিরাতের প্রধান সমুদ্রবন্দর ফুজাইরাহ-এর  কাছে একটি তেলবাহী ট্যাঙ্কার জাহাজে হামলা হয়েছে। মঙ্গলবার (১৭ মার্চ) ভোরের দিকে এ হামলা ঘটেছে Read more

দেবীগঞ্জে রিইবের আয়োজনে সংলাপ সভা অনুষ্ঠিত
দেবীগঞ্জে রিইবের আয়োজনে সংলাপ সভা অনুষ্ঠিত

পঞ্চগড়ের দেবীগঞ্জে যুব সমাজের সমস্যা ও সম্ভাবনা নিয়ে ‘সংলাপ সভা’ আয়োজন করেছে রিসার্চ ইনিশিয়েটিভস বাংলাদেশ (রিইব)।বৃহস্পতিবার (২৪ এপ্রিল) বেলা ১২টায় Read more

জুলুমের পরিবর্তন না হলে আন্দোলনের কি দরকার ছিল: মাসুদ সাঈদী
জুলুমের পরিবর্তন না হলে আন্দোলনের কি দরকার ছিল: মাসুদ সাঈদী

বাংলাদেশ জামায়াতে ইসলামী পিরোজপুর ১ আসনের মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও সাবেক উপজেলা চেয়ারম্যান মাসুদ সাঈদী বলেন, 'যে ভাষায় আওয়ামী Read more

রাঙামাটিতে ‘পৌরকর মেলা ২০২৫’ শুরু
রাঙামাটিতে ‘পৌরকর মেলা ২০২৫’ শুরু

“নিয়মিত পৌরকর পরিশোধ করি, নাগরিক সেবা নিশ্চিত করি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙামাটি পৌরসভা কর্তৃক আয়োজিত ‘পৌরকর মেলা ২০২৫’ আজ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন