কুমিল্লার মেঘনা উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের রামনগর ছোয়ানি গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে সজল শিকদার ও তার ভাই সবুজ শিকদারের বসতঘর সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বেলা ২টার দিকে এ ঘটনা ঘটে। তবে তাদের পাশের বাড়ি লিটন শিকদারের ঘরেও আগুন ছড়িয়ে পড়লেও ক্ষতির পরিমাণ তুলনামূলকভাবে কম হয়েছে। স্থানীয়রা জানান, অগ্নিকাণ্ডের সময় ওই পরিবারের সদস্যরা আত্মীয়ের বাড়িতে বেড়াতে ছিলেন। হঠাৎ আগুনের সূত্রপাত হলে আশপাশের মানুষ প্রথমে নিজেদের উদ্যোগে নেভানোর চেষ্টা চালান। পরে খবর পেয়ে মেঘনা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনেন। সজল ও সবুজ জানান, এই অগ্নিকাণ্ডে তাদের ঘরে থাকা আলমারি, সোকেচ, খাট, জামাকাপড়, গুরুত্বপূর্ণ কাগজপত্রসহ প্রায় সব আসবাবপত্র পুড়ে ছাঁই হয়ে যায়। মেঘনা ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশনের ইনচার্জ সোহেল আহমেদ বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। এতে আনুমানিক নয় লাখ টাকার ক্ষতি হয়েছে। তবে স্থানীয়দের দ্রুত সহযোগিতার কারণে পাশের কয়েকটি ঘরের প্রায় ২০ থেকে ২৫ লাখ টাকার সম্পদ অক্ষত রাখা সম্ভব হয়েছে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সেনানিবাসে আশ্রয় নেওয়াদের পরিচয় প্রকাশ করল আইএসপিআর
সেনানিবাসে আশ্রয় নেওয়াদের পরিচয় প্রকাশ করল আইএসপিআর

৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের প্রেক্ষাপটে প্রাণরক্ষায় রাজনৈতিক ব্যক্তিসহ মোট ৬২৬ জনকে বিভিন্ন সেনানিবাসে আশ্রয় দেওয়া হয়। আশ্রয় দেওয়া মানুষদের মধ্যে Read more

নারায়ণগঞ্জে শিশুসহ ৩ জনের বস্তাবন্দি মরদেহ উদ্ধার
নারায়ণগঞ্জে শিশুসহ ৩ জনের বস্তাবন্দি মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অজ্ঞাত দুই নারী ও এক শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১১ এপ্রিল) দুপুর ১টার দিকে সিদ্ধিরগঞ্জের Read more

গাজায় ইসরায়েলের বিমান হামলায় একদিনে নিহত ৪৩
গাজায় ইসরায়েলের বিমান হামলায় একদিনে নিহত ৪৩

ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) বিমান অভিযানে বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত ২৪ ঘণ্টায় ফিলিস্তিনের গাজা উপত্যকায় নিহত হয়েছেন ৪৩ Read more

সাতক্ষীরা সীমান্তে ১০ বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর
সাতক্ষীরা সীমান্তে ১০ বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর

সাতক্ষীরার বিভিন্ন সীমান্তে আটক নারী ও শিশুসহ আরও ১০ বাংলাদেশি নাগরিককে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কাছে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী Read more

গাজায় দুই বছর যুদ্ধ চালিয়েও লক্ষ্য অর্জনে ব্যর্থ ইসরাইল: হামাস
গাজায় দুই বছর যুদ্ধ চালিয়েও লক্ষ্য অর্জনে ব্যর্থ ইসরাইল: হামাস

দুই বছরের বেশি সময় ধরে ইসরাইল গাজায় গণহত্যা চালালেও কোনো লক্ষ্যই অর্জন করতে পারেনি বলে জানিয়ছেন ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের Read more

কোটালীপাড়ায় পরীক্ষার প্রশ্নপত্র ফেসবুকে ফাঁস করলেন শিক্ষক
কোটালীপাড়ায় পরীক্ষার প্রশ্নপত্র ফেসবুকে ফাঁস করলেন শিক্ষক

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় ১৮৭টি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির প্রথম সাময়িক পরীক্ষার প্রশ্নপত্র সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ফাঁস করলেন এক শিক্ষক। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন