পাকিস্তানের জনপ্রিয় মডেল ও অভিনেত্রী হুমাইরা আসগর আলীর লাশ উদ্ধার করা হয়েছে। তার বয়স হয়েছিল ৩২ বছর।মঙ্গলবার (৮ জুলাই) করাচির ডিফেন্স ফেজ-৬ এর ইত্তেহাদ কমার্শিয়াল এলাকার একটি ফ্ল্যাট থেকে তার লাশ উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী পুলিশ। সংবাদমাধ্যম জিও টিভির প্রতিবেদন অনুযায়ী, আইন প্রয়োগকারী সংস্থার কর্মীরা জানিয়েছেন, আদালতের নির্দেশ মোতাবেক মঙ্গলবার বিকাল সোয়া ৩টার দিকে ফ্ল্যাটটি খালি করার জন্য সেখানে যাওয়া হয়। ভেতর থেকে কেউ সাড়া না দেয়ায় ফ্ল্যাটের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে পুলিশ। এ সময় মেঝেতে অভিনেত্রীর লাশ পড়ে থাকতে দেখা যায়।পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, গত সাত বছর ধরে ফ্ল্যাটটিতে একাই থাকতেন অভিনেত্রী হুমাইরা আসগর। তার লাশ উদ্ধারের ঘটনায় ঘটনাস্থল থেকে ফরেনসিক প্রমাণ সংগ্রহ করা হয়েছে। লাশের ময়নাতদন্তের জন্য হাসপাতালে নেওয়া হয়েছে।কর্মকর্তারা আরও জানান, ফ্ল্যাটের মালিক বকেয়া ভাড়ার জন্য মামলা করেছিলেন অভিনেত্রীর বিরুদ্ধে। আদালত কর্তৃক নিযুক্ত একজন বেলিফ উচ্ছেদের আদেশ কার্যকর করতে ফ্ল্যাটে আসলে তখন তারকার মরদেহ উদ্ধার করা হয়।পুলিশ জানিয়েছে, লাশ ময়নাতদন্তের পর তবেই মৃত্যুর কারণ সম্পর্কে জানা যাবে। তবে কর্তৃপক্ষ জানিয়েছে, সম্ভবত ১৫ থেকে ২০ দিন আগের পুরনো লাশ। অর্থাৎ, ১৫ থকে ২০ দিন আগে হয়তো মারা গেছেন অভিনেত্রী হুমাইরা আসগর।পুলিশ সার্জন ডা. সুমাইয়া সৈয়দ বলেন, হুমাইরা আসগরের লাশ হাসপাতালে আনা হয়েছে। লাশটি পচন অবস্থায় এসেছে।এ ঘটনায় অভিনেত্রীর এক প্রতিবেশী জানিয়েছেন, ফ্ল্যাটের মালিক জানিয়ছেন হুমাইরা আসগর ভাড়া দিতে কালক্ষেপণ করছিলেন। পুলিশ মঙ্গলবার ফ্ল্যাটের দরজা ভেঙে ভেতরে তার লাশ দেখতে পান। ভবনের প্রতিবেশীদের সঙ্গে খুব বেশি যোগাযোগ করতেন না তিনি। তার কোনো গাড়িও ছিল না।প্রসঙ্গত, বিখ্যাত রিয়েলিটি শো ‘তামাশা ঘর’ এবং ‘জালাইবি’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে খ্যাতি লাভ করেছিলেন অভিনেত্রী হুমাইরা আসগর।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সোনারগাঁয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ ও অগ্নিসংযোগ, দুইজন আটক
সোনারগাঁয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ ও অগ্নিসংযোগ, দুইজন আটক

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বালু মহাল ও স্থানীয় শিল্পপ্রতিষ্ঠানের কাজের দখল নিয়ে বিএনপির স্থানীয় দুই নেতা—ভাই আব্দুর রউফ ও আব্দুল জলিলের সমর্থকদের Read more

গ্রেটা থুনবার্গের কাউন্সিলিং প্রয়োজন: ট্রাম্প
গ্রেটা থুনবার্গের কাউন্সিলিং প্রয়োজন: ট্রাম্প

সুইডিশ জলবায়ু কর্মী গ্রেটা থুনবার্গের কাউন্সিলিং প্রয়োজন মনে করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, থুনবার্গের রাগ নিয়ন্ত্রণ ক্লাসে যাওয়া Read more

যুক্তরাষ্ট্রের ‘কারপেন্টার স্ট্রিট’ এখন থেকে ‘খালেদা জিয়া স্ট্রিট’
যুক্তরাষ্ট্রের ‘কারপেন্টার স্ট্রিট’ এখন থেকে ‘খালেদা জিয়া স্ট্রিট’

প্রয়াত বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নামে যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে একটি সিটি কাউন্সিলে একটি সড়কের নামকরণ করা Read more

সোনার দাম ভরিতে বাড়ল ১৫৬৩ টাকা
সোনার দাম ভরিতে বাড়ল ১৫৬৩ টাকা

দেশের বাজারে বেড়েছে সোনার দাম। এবার প্রতি ভরিতে ভালো মানের সোনা (২২ ক্যারেট) দাম বেড়েছে এক হাজার ৫৬৩ টাকা। এখন Read more

চুয়াডাঙ্গা–২ আসনে জামায়াতের প্রার্থীকে শোকজ
চুয়াডাঙ্গা–২ আসনে জামায়াতের প্রার্থীকে শোকজ

চুয়াডাঙ্গা–২ (দামুড়হুদা, জীবননগর ও সদরের একাংশ) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী মো. রুহুল আমিনকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে নির্বাচনী অনুসন্ধান Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন