ভারতে করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় অবশেষে হিলি চেকপোস্টে বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে। ফলে মঙ্গলবার (১০ জুন) সকাল থেকে পাসপোর্ট যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষায় মেডিকেল টিম তাদের কার্যক্রম শুরু করেছে। স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশে যাত্রীদের নিরাপত্তায় এসব ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তা।  হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ইলতুতমিশ আকন্দ বলেন, হিলি ইমিগ্রেশনের প্রবেশমুখে হেলথ স্ক্রিনিং যন্ত্র বসানো হয়েছে। সেখানে একজন মেডিকেল অ্যাসিস্ট্যান্টের নেতৃত্বে থার্মাল স্ক্যানারের মাধ্যমে ভারত থেকে আগত যাত্রীদের শরীরের তাপমাত্রা মাপা হচ্ছে। যাদের মধ্যে জ্বর, সর্দি, কাশি, শ্বাসকষ্ট উপসর্গ দেখা যাবে, তাদের নিজ বাড়িতে থেকে চিকিৎসা নেওয়ার পরামর্শ দেওয়া হবে। ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে যাত্রীদের মধ্যে সচেতনতা বাড়াতে ‘রোগ প্রতিরোধ’ নির্দেশনা প্রচার করা হচ্ছে।  এদিকে হিলি ইমিগ্রেশন চেকপোস্টের কর্মকর্তা আরিফুল ইসলাম বলেন, ইমিগ্রেশনের পক্ষ থেকেও যাত্রীদের মাঝে মাস্ক বিতরণসহ হ্যান্ডমাইকে করোনা সচেতনতায় প্রচারণা চালানো হচ্ছে। স্বাস্থ্যবিধি মেনে যাত্রীদের সেবা দেওয়া হচ্ছে এবং সবাইকে ভয় না করে সচেতন হওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।পিএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
হাদী হত্যার প্রকাশ্যে বিচার চেয়ে পাগলা মসজিদের দানবাক্সে চিঠি
হাদী হত্যার প্রকাশ্যে বিচার চেয়ে পাগলা মসজিদের দানবাক্সে চিঠি

কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে টাকা ও বিপুল পরিমাণ স্বর্ণালঙ্কারের সঙ্গে পাওয়া গেছে চিঠি। সেখানে নাম-পরিচয়হীন অজ্ঞাত এক ব্যক্তির চিঠি Read more

পল্টনে বিএনপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ
পল্টনে বিএনপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ

রাজধানীর নয়াপল্টনের বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শনিবার রাত ৯টা ৫৫ মিনিটে কার্যালয়ের সামনের সড়কে ককটেল বিস্ফোরণ Read more

সাবেক বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের মৃত্যুর খবরটি গুজব
সাবেক বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের মৃত্যুর খবরটি গুজব

আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা, উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের মৃত্যুর খবরটি গুজব। তিনি সুস্থ আছেন।ভোলা জেলা ছাত্রলীগের Read more

৬ জুলাই: নামাজের সময়সূচি
৬ জুলাই: নামাজের সময়সূচি

আজ রবিবার, ৬ জুলাই ২০২৫ ইংরেজি, ২২ আষাঢ় ১৪৩২ বাংলা, ১০ মহররম ১৪৪৭ হিজরি। ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের Read more

‘ভারত শেখ হাসিনাকে ফেরত না দিলে কিছুই করার নেই’
‘ভারত শেখ হাসিনাকে ফেরত না দিলে কিছুই করার নেই’

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়ে ভারত রাজি না হলে বাংলাদেশের তেমন কিছু করার নেই বলে জানিয়েছেন পররাষ্ট্র Read more

জাতিসংঘে একই দিনে ভাষণ দেবেন ইউনূস-শেহবাজ-মোদি
জাতিসংঘে একই দিনে ভাষণ দেবেন ইউনূস-শেহবাজ-মোদি

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে একই দিনে ভাষণ দেবেন বাংলাদেশের অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন