ভারত একজন ফ্যাসিস্টকে জায়গা দিয়ে নিজেদেরকেও ফ্যাসিস্ট প্রমাণ করেছে জানিয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, ভারতকে আমরা বন্ধু রাষ্ট্র মনে করি। কিন্তু ভারত কী বাংলাদেশকে বন্ধু রাষ্ট্র মনে করে?শনিবার (১৯ এপ্রিল) জাতীয় প্রেসক্লাবের সামনে দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের উদ্যোগে আয়োজিত ভারতে মুসলিম নির্যাতন ও হত্যার প্রতিবাদে নাগরিক সমাবেশে তিনি এসব কথা বলেন।শামসুজ্জামান দুদু বলেন, ভারত যা করছে, তাতে ভারত যে বাংলাদেশের বন্ধু রাষ্ট্র সেটি বলা খুব কঠিন। বাংলাদেশের লুটেরা, গণহত্যাকারী, বাংলাদেশকে নিশ্চিহ্ন করার বিরোধী শক্তি শেখ হাসিনাকে জায়গা দিয়েছে। এতে ভারত গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে নিজেদেরকে দাবি করতে পারে না।তিনি বলেন, আমরা ফ্যাসিস্টকে রুখে দিয়েছি। আমাদের দেশে তার (শেখ হাসিনা) জায়গা হয়নি। তাকে আমরা তাড়িয়ে দিয়েছি। তিনি জীবন বাঁচানোর জন্য শুধু ভারত পালায়নি, তার আসল ঠিকানাই হচ্ছে ভারত। আমরাতো হোসেন মোহাম্মদ এরশাদকেও পরাজিত করেছিলাম। তিনি কিন্তু ভারতে যায়নি। তিনি জেলখানায় গিয়েছিলেন।দুদু আরও বলেন, আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। ভারত আমাদেরকে নানাভাবে উসকানি দিচ্ছে। ভারত এদেশে গণতন্ত্র বিনাশী শক্তিকে শুধু রাখেনি, এদেশের নির্বাচন ব্যবস্থাকেও ধ্বংস করেছে। ভারত শেখ হাসিনার মধ্য দিয়ে তিনটা নির্বাচনের মাধ্যমে প্রমাণ করেছিল বাংলাদেশে কোনো নির্বাচনী ব্যবস্থা নেই। তিনি (শেখ হাসিনা) নির্বাচনের নামে জালিয়াতি করেছেন।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইউক্রেনের আরও একটি গ্রাম দখলের দাবি রাশিয়ার
ইউক্রেনের আরও একটি গ্রাম দখলের দাবি রাশিয়ার

ইউক্রেনের দোনেৎস্ক অঞ্চলের পশ্চিমে আরও একটি গ্রাম দখলের দাবি করেছে রাশিয়া। রোববার রাশিয়া জানিয়েছে, তাদের সেনারা প্রতিবেশী দিনিপ্রোপেত্রোভস্ক অঞ্চলের দিকে Read more

হাসিনার ভয়ে গর্তে লুকানো ব্যক্তিরা এখন সংস্কারের তালিম দিচ্ছে: আমীর খসরু
হাসিনার ভয়ে গর্তে লুকানো ব্যক্তিরা এখন সংস্কারের তালিম দিচ্ছে: আমীর খসরু

শেখ হাসিনার ভয়ে যারা গর্তে লুকিয়ে ছিল, তারা এখন তাদের সংস্কারের তালিম দিচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য Read more

আত্মসমর্পণ করে জামিন পেলেন মডেল সানাইয়ের স্বামী
আত্মসমর্পণ করে জামিন পেলেন মডেল সানাইয়ের স্বামী

স্বামীর বিরুদ্ধে ২২ লাখ টাকা যৌতুকের অভিযোগে মামলা করেন মডেল সানাই মাহবুব। শারীরিক-মানসিক নির্যাতন করে যৌতুক দাবির অভিযোগে আলোচিত মডেল Read more

গাজা যুদ্ধ বন্ধের দাবিতে অস্ট্রেলিয়ায় ব্যাপক বিক্ষোভ
গাজা যুদ্ধ বন্ধের দাবিতে অস্ট্রেলিয়ায় ব্যাপক বিক্ষোভ

দলখদার ইসরাইলি হামলায় যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় শান্তি চুক্তি কার্যকর ও ত্রাণ সরবরাহের দাবিতে অস্ট্রেলিয়ার সিডনির বিখ্যাত হারবার ব্রিজে বিক্ষোভ করেছেন Read more

নতুন ২ টিভির অনুমোদন, লাইসেন্স পেলেন যারা
নতুন ২ টিভির অনুমোদন, লাইসেন্স পেলেন যারা

‘নেক্সট টিভি’ ও ‘লাইভ টিভি’ নামে নতুন দুই টেলিভিশনের অনুমোদন দিয়েছে অন্তর্বর্তী সরকার। সম্প্রতি এই দুটি প্রতিষ্ঠানের অনুমোদন দেয় তথ্য Read more

ক্রিমিয়া সেতুতে ইউক্রেনের বোমা হামলা রুখে দেওয়ার দাবি রাশিয়ার
ক্রিমিয়া সেতুতে ইউক্রেনের বোমা হামলা রুখে দেওয়ার দাবি রাশিয়ার

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির আসন্ন বৈঠকের আমেজের মধ্যেই কৃষ্ণ সাগরের উপদ্বীপ ক্রিমিয়ার সঙ্গে রাশিয়ার সংযোগ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন