মধ্যপ্রাচ্যের জ্বালানি অবকাঠামোতে হামলার ঘটনাকে কেন্দ্র করে বৈশ্বিক তেলের বাজারে বড় ধরনের অস্থিরতা দেখা দিয়েছে। বুধবার লেনদেনের সময় আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেড়ে ব্যারেলপ্রতি প্রায় ১১০ ডলারে পৌঁছে যায়। এসময় বেড়েছে গ্যাসের দামও।বিবিসি জানায়, বৃহস্পতিবার (১৯ মার্চ) সকালে এশিয়ার বাজারে ব্রেন্ট ক্রুড তেলের দাম বেড়ে ১১২ ডলারে পৌঁছায়, যা গত মঙ্গলবারের তুলনায় অন্তত পাঁচ শতাংশ বেশি।অন্যদিকে, যুক্তরাজ্যের গ্যাসের বেঞ্চমার্ক দাম প্রায় ছয় শতাংশ বেড়ে প্রতি থার্ম ১৪৩ দশমিক ৫৩ পেন্সে ওঠে, যদিও পরে তা কিছুটা কমে প্রায় ১৪০ পেন্সে নেমেছে।তেল-গ্যাসের বর্তমান দাম এখনো মার্চের শুরুর তুলনায় কম। গত ৯ মার্চ বিশ্ববাজারে তেলের দাম ব্যারেলপ্রতি ১১৬ দশমিক ৭৮ ডলার এবং গত ৩ মার্চ যুক্তরাজ্যের গ্যাসের দাম ১৬২ দশমিক ৫৫ পেন্সে পৌঁছেছিল।সর্বশেষ এই মূল্যবৃদ্ধির পেছনে প্রধান কারণ হিসেবে উল্লেখ করা হচ্ছে ইরানের সাউথ পার্স গ্যাসক্ষেত্রে ইসরাইলি হামলার খবর। বিশ্বের অন্যতম বৃহত্তম এই গ্যাসক্ষেত্রে হামলার জেরে বাজারে উদ্বেগ ছড়িয়ে পড়ে।এর কিছুক্ষণ পর কাতার জানায়, তাদের রাস লাফান শিল্প এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এই স্থাপনাটি একই গ্যাসক্ষেত্রের অংশ, যা কাতার ‘নর্থ ডোম’ নামে পরিচালনা করে।ইরানের তেল মন্ত্রণালয় জানায়, হামলার পর সাউথ পার্সে আগুন লাগলেও তা নিয়ন্ত্রণে আনা হয়েছে। একই সঙ্গে ইরানের সামরিক বাহিনী জ্বালানি অবকাঠামোয় হামলার জবাবে ‘কঠোর প্রতিশোধ’ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মাত্র ৫ মিনিটের ঝড়ে লন্ডভন্ড আলমডাঙ্গার উদয়পুর গ্রাম, বৃদ্ধ নিহত
মাত্র ৫ মিনিটের ঝড়ে লন্ডভন্ড আলমডাঙ্গার উদয়পুর গ্রাম, বৃদ্ধ নিহত

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার উদয়পুর গ্রামে মাত্র পাঁচ মিনিটের এক প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ে ব্যাপক তান্ডব সৃষ্টি হয়েছে। বুধবার (১৮ মার্চ) রাতে বয়ে যাওয়া Read more

ঈদের ছুটি শেষে অফিস করছেন প্রধানমন্ত্রী
ঈদের ছুটি শেষে অফিস করছেন প্রধানমন্ত্রী

পবিত্র ঈদুল ফিতরের টানা সাত দিনের ছুটি শেষে সচিবালয় আবারও কর্মচঞ্চল হয়ে উঠেছে। ঈদ-পরবর্তী প্রথম কার্যদিবসে সকাল থেকেই সচিবালয়ে অফিসে Read more

লক্ষ্মীপুরে ১০ হাফেজকে পাগড়ি পরিয়ে সম্মাননা
লক্ষ্মীপুরে ১০ হাফেজকে পাগড়ি পরিয়ে সম্মাননা

লক্ষ্মীপুরে ১০ কোরআনের হাফেজকে পাগড়ি পরিয়ে সম্মাননা দেওয়া হয়েছে। তাদের সঙ্গে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয় হাফেজদের বাবাদের। আজ বৃহস্পতিবার (১ Read more

সিরিয়ায় ভয়াবহ সংঘর্ষে ৩০ জনের প্রাণহানি
সিরিয়ায় ভয়াবহ সংঘর্ষে ৩০ জনের প্রাণহানি

সিরিয়ার দ্রুজ অধ্যুষিত শহর সুইদাতে স্থানীয় সশস্ত্র সংগঠন ও ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মধ্যে ভয়াবহ সংঘর্ষে কমপক্ষে ৩০ জন নিহত হয়েছে। এ Read more

খাল পুনঃখনন শুধু কর্মসূচি নয়, এটি সরকারের দীর্ঘমেয়াদি পরিকল্পনা: প্রতিমন্ত্রী শরিফুল
খাল পুনঃখনন শুধু কর্মসূচি নয়, এটি সরকারের দীর্ঘমেয়াদি পরিকল্পনা: প্রতিমন্ত্রী শরিফুল

খাল পুনঃখননকে সরকার শুধুমাত্র একটি কর্মসূচি হিসেবে নয়, বরং দেশের পানি ব্যবস্থাপনা ও কৃষি উন্নয়নের একটি দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবে Read more

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সাধারণ মানুষের দুর্দশায় পড়েছে প্রতিনিয়ত
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সাধারণ মানুষের দুর্দশায় পড়েছে প্রতিনিয়ত

পৃথিবীতে নানা কারণ বিশ্ব বাজারে মানুষের নিত্য প্রয়োজনীয় দ্রব্যগুলো মূল্য বাড়ে এবং কমে। নানা কেন্দ্রকে ইস্যু ব্যক্ত করে। বিশ্ববাজার যদি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন