স্ত্রীর ফোন নম্বর মোবাইলে ‘মোটু’ নামে সেভ করায় স্বামীকে ডিভোর্স দিয়েছেন স্ত্রী। আদালত বলেছে, এই শব্দ ব্যবহার ‘অসম্মানজনক’ এবং ‘বিবাহের জন্য ক্ষতিকর’।তুর্কি ভাষায় ‘তোম্বিক’ শব্দের অর্থ ‘মোটু’ বা ‘গুলুমুলু’। পশ্চিম তুরস্কের উশাক প্রদেশের ওই নারী এ ঘটনার পর স্বামীর বিরুদ্ধে মানসিক নির্যাতনের অভিযোগ এনে মামলা করেন। অন্যদিকে, স্বামী পাল্টা মামলা করে স্ত্রীর বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ তোলেন, যা পরবর্তীতে খারিজ হয়ে যায়।আদালতের শুনানিতে ওই নারী বলেন, তার স্বামী বারবার তাকে হুমকি দিয়ে বার্তা পাঠাতেন, যেমন—‘দূর হও, তোমাকে আর দেখতে চাই না’ এবং ‘তোমার মুখ শয়তানকে দেখাও গে।’ এ ছাড়া তিনি নিজের বাবার অস্ত্রোপচারের খরচ বাবদ স্ত্রীর কাছ থেকে টাকা দাবি করেন। শুনানির সময় স্বামীর ফোনে স্ত্রীর নাম ‘তোম্বিক’ নামে সংরক্ষিত থাকার বিষয়টি সবচেয়ে বেশি আলোচিত হয়। নারীটির দাবি, এই ডাকনাম তাকে অপমান করেছে এবং তাদের সম্পর্ক ভেঙে দিয়েছে। আদালত তার দাবিকে সমর্থন করে রায় দেন যে, ওই নাম ও বার্তাগুলো ‘মানসিক ও অর্থনৈতিক সহিংসতা’র শামিল।স্বামী দাবি করেন, তার স্ত্রী অন্য এক পুরুষকে বাড়িতে এনেছিলেন। কিন্তু তদন্তে জানা যায়, ওই ব্যক্তি কেবল একটি বই পৌঁছে দিতে গিয়েছিলেন এবং তাদের মধ্যে কোনো অনৈতিক সম্পর্কের প্রমাণ মেলেনি। আদালত রায়ে বলে, স্বামীর অপমানজনক ভাষা ও অর্থনৈতিক চাপ ছিল আরও গুরুতর, তাই মূল দায় তারই। তুর্কি আইনে কারও মর্যাদা বা ব্যক্তিগত সম্মান আঘাত করে এমন ভাষা বা আচরণের জন্য দুই বছর পর্যন্ত কারাদণ্ড ও অর্থদণ্ডের বিধান রয়েছে। শেষ পর্যন্ত দম্পতির বিবাহবিচ্ছেদ সম্পন্ন হয় এবং স্ত্রীর বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ খারিজ হয়। স্বামীকে তার প্রাক্তন স্ত্রীকে মানসিক ও আর্থিক ক্ষতিপূরণ দিতে আদেশ দেওয়া হয়, যদিও ক্ষতিপূরণের অঙ্ক প্রকাশ করা হয়নি। এই ঘটনাটি সামাজিক মাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে, যেখানে অনেকে রায়টিকে ন্যায্য বলেছেন, আবার কেউ কেউ এমন ডাকনামের ‘মিষ্টি’ দিকটি তুলে ধরেছেন।সূত্র: ডেইলি সাবাহএমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গাজায় প্রতিদিন ১০০ শিশু হতাহত: জাতিসংঘ
গাজায় প্রতিদিন ১০০ শিশু হতাহত: জাতিসংঘ

ইসরায়েলি বাহিনীর টানা হামলায় ফিলিস্তিনের গাজায় প্রতিদিন গড়ে ১০০ শিশু হতাহত হচ্ছে বলে জানিয়েছে জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনআরডব্লিউ। সংস্থাটির Read more

সাতকানিয়ায় বিস্ফোরক মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেফতার
সাতকানিয়ায় বিস্ফোরক মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেফতার

চট্টগ্রাম নগরীর সদরঘাট থানা এলাকা থেকে সাতকানিয়া উপজেলার সোনাকানিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী Read more

শাহজালাল বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু
শাহজালাল বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু

কার্গো ভিলেজে আগুন লাগার কারণে ছয় ঘণ্টার জন্য বন্ধ থাকার পর রাত ৯টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট চলাচল পুনরায় Read more

তালতলীতে ব্রিজ ভেঙে খালে, যোগাযোগ বিচ্ছিন্ন হাজারো মানুষ
তালতলীতে ব্রিজ ভেঙে খালে, যোগাযোগ বিচ্ছিন্ন হাজারো মানুষ

বরগুনার তালতলী উপজেলার ছোটবগী ও কড়ইবাড়িয়া ইউনিয়নের সংযোগস্থলে গেন্ডামাড়া খালের ওপর নির্মিত আয়রন ব্রিজটি ভেঙে পড়েছে। শনিবার (২৮ মার্চ) সকাল ৯টার Read more

বোলারদের কল্যাণে ক্যারিবিয় ঝড় এড়ালো টাইগাররা
বোলারদের কল্যাণে ক্যারিবিয় ঝড় এড়ালো টাইগাররা

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে আগে ব্যাট করতে নেমে ১৪৯ রানের সংগ্রহ দাঁড় করিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। শুরুটা ভালো করলেও Read more

আলফাডাঙ্গায় দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৩০০ ভ্যানচালক পেল খাদ্য সামগ্রী
আলফাডাঙ্গায় দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৩০০ ভ্যানচালক পেল খাদ্য সামগ্রী

ফরিদপুরের আলফাডাঙ্গায় প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত স্বল্প আয়ের ৩০০ ভ্যানচালকের মধ্যে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর কর্তৃক শুকনো খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।বুধবার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন