বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যশোরের আহ্বায়ক রাশেদ খান পদত্যাগ করেছেন। সোমবার (৩০ জুন) দিবাগত রাত ২টায় নিজের ফেসবুক পেজে পোস্ট দিয়ে তিনি পদত্যাগ করেন, যার স্কিনশর্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।রাশেদ খান ফেসবুক পোস্টে উল্লেখ করেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যশোর জেলার আহ্বায়ক পদ থেকে আমি স্বেচ্ছায় অব্যাহতি নিচ্ছি। একই সঙ্গে এনসিপি ও এর ছাত্র কিংবা যুব উইংয়ের সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই।’এই পোস্টের কমেন্ট বক্সে রাশেদ খান লিখেছেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যশোর জেলার আহ্বায়ক এর দায়িত্ব থেকে নিজেকে সরিয়ে নিচ্ছি। আমি সবসময় আমার শ্রম, মেধা, অর্থ, ধৈর্য ও সময় ব্যয় করে সাধ্যমত চেষ্টা করেছি সংগঠনকে এগিয়ে নিয়ে যেতে। কতটা পেরেছি সেটা মূল্যায়ন করার দায়িত্ব আপনাদের। কিন্তু আমি আমার নিজেকে যদি মূল্যায়ন করি, সেক্ষেত্রে বলবো, আরো ভালো কিছু হওয়া উচিত ছিল।’তিনি আরও বলেন, ‘আমি একজন আর্টিস্ট, ব্যক্তিগতভাবে আমি দীর্ঘদিন যাবৎ পেশাগত কোনো কর্মে যুক্ত না থাকায় অর্থকষ্টে আছি। আমার বিরুদ্ধে যেসকল অর্থ বিষয়ক/ব্যাংক ব্যালেন্স বিষয়ক মুখরোচক গল্প উৎপাদন করা হয়, তা নিতান্তই কল্পনাপ্রসূত এবং রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত! কারণ আমার বাস্তবতা আমি নিজে ফেইস করি। তবু যদি কারো সন্দেহ থেকে থাকে, তাহলে গোয়েন্দা সংস্থার মাধ্যমে তদন্ত করে দেখার অনুরোধ রইলো। আমি এই চ্যালেঞ্জ ছুঁড়ে দেওয়ার জন্য সবসময় প্রস্তুত আছি।’তিনি বলেন, ‘এতটুকু বলতে পারি, জুলাই বিক্রি করিনি আমি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের লিখিত কোনো রাজনৈতিক মতাদর্শ না থাকলেও আমার নিজস্ব রাজনৈতিক মতাদর্শ আছে, সেটা হয়তো অনেকের সাথে মিলবে না। এই প্লাটফর্মে থেকে আমার সহযোদ্ধাদের সাথে অসংখ্য ভালো কাজ করার সুযোগ হয়েছে, তার জন্য আমি গর্বিত। আমার শ্রেণীর লড়াই, ন্যাযতার লড়াই জারি থাকবে।’রাশেদ খান উল্লেখ করেন, ‘দীর্ঘদিন যাবৎ কেন্দ্রীয় কমিটির কোনো নির্দেশনা না থাকায়, সংগঠন সারা দেশেই স্তিমিত হয়ে গেছে। স্ব স্ব ইউনিট থেকে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে অনেকসময় কেন্দ্রীয় নেতাদের বাঁধার সম্মুখীন হতে হয়। একইসাথে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এনসিপি, যুবশক্তি, বাগছাস ইত্যাদি রাজনৈতিক প্লাটফর্মে যুক্ত হয়েছে।’তিনি বলেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন একটি কমন প্লাটফর্ম হলেও এর নবগঠিত কমিটি এনসিপি দ্বারা প্রভাবিত একটি প্রহসনমূলক নির্বাচনের মাধ্যমে গঠন করা হয়েছে, যা বিভিন্ন জেলার নেতৃবৃন্দের মাঝে অসন্তোষ সৃষ্টি করেছে! তবু জুলাই গণ-অভ্যুত্থানের প্লাটফর্ম হিসেবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতি সবসময় শুভকামনা থাকবে। গণমানুষের কল্যাণে তাদের নিবেদনকে আমি সবসময় শ্রদ্ধার চোখে দেখবো।’এদিকে, জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে ছাত্র জনতার বিজয়ের বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে যখন সারাদেশে মোমবাতি প্রজ্বালন হচ্ছে, তখন রাশেদ খানের পদত্যাগের ফেসবুক স্ট্যাটাস অনেককে হতবাক করেছে। পোস্টের স্কিনশর্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। অনেকেই পক্ষে-বিপক্ষে আলোচনা-সমালোচনাও করছেন।রাশেদের পদত্যাগ পোস্টে প্রেসক্লাব যশোরের সম্পাদক তৌহিদুর রহমান কমেন্টে লিখেছেন, ‘বিপ্লবী তরুণ নেতা-সংগঠকের জন্য সবসময় শুভকামনা, ভালো কিছু প্রত্যাশা। কিন্তু হটাৎ এমন সিদ্ধান্ত কেনো!’যমুনা টেলিভিশনের যশোর প্রতিনিধি জাহিদ হাসান মন্তব্য করেছেন, ‘বিপ্লবী অভিনন্দন কমরেড, ভালো সিদ্ধান্ত।’জেনারেল জেড যশোর কমেন্ট করেছেন, ‘ধান্দা শেষ। কমিটির জন্য মনিরামপুর উপজেলা থেকে কত টাকা খেয়েছো। তাছাড়া বিভিন্ন জায়গা থেকে টাকা খাওয়ার গুঞ্জন শোনা যাচ্ছে।’পদত্যাগের বিষয়ে বক্তব্য জানার জন্য রাশেদ খানের মুঠোফোনে কল করা হলেও তিনি রিসিভ করেননি।উল্লেখ্য, গত ২০২৪ সালের ২৬ নভেম্বর রাশেদ খানকে আহ্বায়ক ও জেসিনা মুর্শীদ প্রাপ্তিকে সদস্য সচিব করে ১০১ সদস্যের যশোর জেলা কমিটির অনুমোদন দিয়েছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্রীয় পরিষদ।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ফটিকছড়িতে সড়ক বদলে দিয়েছে বহু মানুষের জীবন
ফটিকছড়িতে সড়ক বদলে দিয়েছে বহু মানুষের জীবন

একটি সড়কের অভাবে দুর্ভোগের শেষ ছিল না গ্রামের মানুষের। ছেলে-মেয়েরা ঠিকমতো স্কুল-কলেজ যেতে পারত না। বর্ষাকালে এক গ্রাম থেকে আরেক Read more

কিশোরগঞ্জে যুবদলের দুপক্ষের সংঘর্ষে নিহত ১,আহত ২৬
কিশোরগঞ্জে যুবদলের দুপক্ষের সংঘর্ষে নিহত ১,আহত ২৬

কিশোরগঞ্জে মাদক ব্যবসার আধিপত্যকে কেন্দ্র করে স্থানীয় যুবদলের দুই পক্ষের সংঘর্ষে ইমরানুল হক হিমেল নামে এক যুবক নিহত হয়েছেন। এ Read more

‘১০ দিনের মধ্যে হাদি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দেওয়া হবে’
‘১০ দিনের মধ্যে হাদি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দেওয়া হবে’

আগামী ১০ দিনের মধ্যে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা Read more

মঠবাড়িয়ায় পিকআপ চাপায় গৃহবধূ নিহত, আহত ৩
মঠবাড়িয়ায় পিকআপ চাপায় গৃহবধূ নিহত, আহত ৩

পিরোজপুরের মঠবাড়িয়ার আকিজ গ্রু‌পের পণ্যবাহী পিকআপের চাপায় মাকুসদা বেগম (৪০) নামে এক অটোরিকশা আরোহী নিহত হয়েছেন। এসময় একই পরিবারের দুইজনসহ Read more

নিউইয়র্ক কনস‍্যুলেটে আ. লীগের হামলার ঘটনায় একাধিক ব‍্যক্তি গ্রেপ্তার
নিউইয়র্ক কনস‍্যুলেটে আ. লীগের হামলার ঘটনায় একাধিক ব‍্যক্তি গ্রেপ্তার

নিউইয়র্কে অবস্থিত বাংলাদেশ কনস্যুলেটে  আওয়ামী লীগের সন্ত্রাসী হামলার ঘটনায় কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে Read more

সব শেষ হওয়ার আগেই ইরানকে চুক্তিতে আসতে হবে: ডোনাল্ড ট্রাম্প
সব শেষ হওয়ার আগেই ইরানকে চুক্তিতে আসতে হবে: ডোনাল্ড ট্রাম্প

পারমাণবিক কর্মসূচি নিয়ে ইরানকে চুক্তিতে আসার আহ্বান জানিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, সব শেষ হয়ে যাওয়ার আগে ইরানকে অবশ্যই Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন